শহর নাকি গ্রাম

italy-7062654_1920.jpg

Source

২০১৫ সালে আমি গ্রাম ছেড়েছি, নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজেই প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তবে কখনোই শহরের মধ্যে সেই গ্রামের অনুভূতিটা অনুভব করতে পারেনি। গ্রামে একটি শান্ত পরিবেশ ছিল। একটি চমৎকার পরিবেশের মধ্যে আমরা বড় হয়েছি কিন্তু শহরের এত ব্যস্ততম নগরীতে চলাচল করা কিংবা বেড়ে ওঠা কখনোই হয়নি। কিন্তু এই শহরের মধ্যেই অনেক ধরনের সুবিধা উপভোগ করা যায়। যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে। আর যদি অর্থ না থাকে তাহলে অন্য সাধারন মানুষদের মতোই আপনাকে অনেক কষ্টে দিন যাপন করতে হবে। এটা শুনতে খারাপ লাগল এটাই বাস্তবতা।

বিগত দশ বছর ধরে ঢাকা শহরে রয়েছি এখানকার পরিবেশ এবং পরিস্থিতি সম্পর্কে মোটামুটি একটি ধারণা হয়েছে। কিন্তু এই যান্ত্রিক জীবন যাপন আমার একদমই পছন্দ নয় এবং আমার পড়াশোনা শেষ হলে আমি চিন্তা করেছি আবারও গ্রামে ফিরে যাব গ্রামে যে নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর চেষ্টা করব। দেখি কতদূর কি করতে পারি! তারপরও এই যানজট পূর্ন এলাকা থেকে বের হতে চাই। বের হতে চাই সেই ব্যস্ত নগরী থেকে। ফিরে যেতে চাই সেই আমার চিরচেনা আমার গ্রামে। যেখানে কোলাহলপূর্ণ কোন পরিবেশ নেই। যেখানে সব দিকেই শান্তির বাতাস বইছে এবং মন খুলে নিশ্বাস নেওয়া যাবে।

আপনার কি মনে হয় শহর ভালো নাকি গ্রাম ভালো? তবে একটি বিষয় শহরের মধ্যে সব কিছু রিসোর্সেস অনেক তাড়াতাড়ি এবং যেকোন জায়গা থেকেই পাওয়া যায় কিন্তু। গ্রামে এই বিষয়টা একটু ভিন্ন ধরনের। যদিও বর্তমানে অনলাইন প্রযুক্তি রয়েছে, ঘরে বসে থেকেই যেকোনো জিনিস অর্ডার দেওয়া যায় এবং যেকোনো জিনিস মুহূর্তের মধ্যেই আমাদের কাছে চলে আসে। সে ক্ষেত্রে গ্রাম হোক কিংবা শহর সেই সুবিধাটা এখন সব জায়গায় মানুষ বর্তমানে নিতে পারছেন। যাই হোক আপনারা কি মনে করেন সেটা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন, ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59298.43
ETH 1556.82
USDT 1.00
SBD 0.42