মনের মানুষকে কষ্ট দিতে নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মনের মানুষকে কষ্ট সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


broken-heart-9211314_1280.webp



লিংক


একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখি যে আমরা যখন আমাদের প্রিয় মানুষটির কাছে থাকি তখন আমাদের মনটা সবসময় ভালো থাকে। আসলে যখন ওদের মনটা খারাপ হয় তখন প্রিয় মানুষ আমাদের কাছে চলে এলে আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আমার কাছে মনে হয় কেমন যেন প্রিয় মানুষটা আমাদের কাছে একটা ভালো থাকার ওষুধের মত কাজ করে। আর এই প্রিয় মানুষটিকে যদি মানুষ কষ্ট দেয় তাহলে এদের মত খারাপ লোক আর দুনিয়াতে একটিও থাকে না। আসলে একটা মানুষ আমাদের মুখের দিকে তাকিয়ে সারা জীবন আমাদের পাশে থাকে এবং তাদের এই ধরনের চিন্তাভাবনা থাকে যে এই মানুষটির কাছে আমরা সবসময় ভালো থাকবো এবং এই মানুষটি আমাদের কখনো কষ্ট দেবে না।


কিন্তু প্রিয় মানুষগুলো যখন মনের ভুল করে অথবা জেনে বুঝে আমাদের কষ্ট দেয় তখন সেই কষ্ট আমরা আর সহ্য করতে পারিনা। আসলে প্রিয় মানুষ ছাড়া অন্যান্য মানুষগুলো যদি আমাদের অনেক বেশি কষ্ট দেয় তবুও কিন্তু সেই কষ্টগুলো আমরা সহ্য করে নিতে পারলেও প্রিয় মানুষের দেওয়া সামান্য টুকু কষ্ট কখনো সহ্য করতে পারি না। আসলে এই জিনিসটা যখন আমরা ভাবি তখন আমাদের একটু আলাদা আলাদা মনে হয়। ভালোবাসা একটা মানুষকে বদলে দিতে পারে। আর আমরা যদি আমাদের ভালোবাসার মানুষগুলোকে সবসময় ভালোবাসতে পারি তাহলে তাদের জীবনটা আমরা বদলে দিতে পারি। আসলে ভালবাসার ক্ষেত্রে যদি শুধুমাত্র অর্থের প্রয়োজন হয় তাহলে সেটি আপনার ভুল ধারণা।


কেননা প্রকৃত ভালোবাসা কখনো অর্থ খুঁজে না বরং সেই ভালোবাসার মানুষগুলো আপনার বিপদের সময় আপনার পাশে থাকে এবং আপনাকে মনোবল যোগায় যে কি করে সেই বিপদের হাত থেকে আপনি রক্ষা পাবেন। তারা কখনো বিপদে আমাদের একা ছেড়ে চলে যায় না বরং একসাথে লড়াই করতে শেখায়। আসলে বিপদের সময় তারা আমাদের যেহেতু পাশে থাকে তাই সুখের সময় তারাই কিন্তু আমাদের পাশে থাকার যোগ্য। আর অন্যান্য ব্যক্তিদের দেখবেন যে তারা কিন্তু বিপদের সময় আপনার পাশে থাকবে না বরং সুখের সময় আপনার পাশে থাকার চেষ্টা করবে। আর আপনি মনে করবেন যে সেই মানুষগুলো কখনো আপনার প্রিয় মানুষ নয় বরং স্বার্থের জন্য আপনার চারিপাশে তারা ঘোরাফেরা করে।


আর এজন্য একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে পৃথিবীতে যা কিছুই হোক না কেন আমরা যত কষ্টই সহ্য করি না কেন কখনো কিন্তু আমরা আমাদের প্রিয় মানুষকে সামান্য কষ্ট দেয়ার চেষ্টা করব না।আসলে তাদের সুখ না দিতে পারলেও দুঃখ দেয়ার অধিকার কিন্তু আমাদের নেই কখনো। তাইতো একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে একমাত্র প্রিয় মানুষটির সাথে আমাদের বাকি জীবনটা কাটাতে হবে। অর্থাৎ একটা সময় আপনার শারীরিক শক্তি থাকলেও বয়সের ক্ষেত্রে আপনার শারীরিক শক্তি যেমন লোভ পাবে ঠিক তেমনি আপনার পাশে একজন মানুষের দরকার হবে এবং সেই সময় এই প্রিয় মানুষটি আমাদের দেখাশোনা করবে এবং তারা আমাদের পাশে থেকে আমাদের বাকি জীবনটা আনন্দ ভরিয়ে দেবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61643.21
ETH 1637.63
USDT 1.00
SBD 0.41