ফুলের ফটোগ্রাফি - পর্ব ০২

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার তোলা কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


IMG_20240315_121221.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা



গোলাপ ফুল আমাদের সবার একটি প্রিয় ফুল। এমন কোন বাড়িতে নেই যেখানে এই গোলাপ ফুল দেখতে না পাওয়া যায়। আসলে বাঙালিরা এই গোলাপ ফুলটাকে অন্যরকম একটা ফুল হিসেবে গণ্য করে। আমার কাছে তো মনে হয় গোলাপ ফুল হলো ভালবাসার একটা প্রতীক। কারণ মানুষ যখন তার প্রিয় মানুষটিকে একটা গোলাপ ফুল উপহার দেয় তখন তার মাধুর্যটা অন্যরকম মনে হয় আমাদের কাছে। এছাড়াও এই গোলাপ ফুলের চাষ করে আজ অনেক কৃষক সফলতা অর্জন করেছে।


IMG_20240317_141910.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা



এছাড়াও আমাদের এইসব এলাকাতে আমরা বিভিন্ন ধরনের গোলাপ সাধারণত দেখতে পাই। অনেকে বাড়িতে বড় বড় ধরনের গোলাপ রয়েছে। আবার অনেকের বাড়িতে ছোট ছোট ধরনের গোলাপ গাছ আমরা দেখতে পাই। আবার কিছু কিছু গোলাপ ফুলের আকৃতি অনেকটা ছোট। ওই গাছগুলোকে আমরা সাধারণত হাজারী গোলাপ বলে থাকি। অর্থাৎ ওইসব গাছে গোলাপের সংখ্যা প্রচুর পরিমাণে হয়ে থাকে। এছাড়াও ছোট ছোট গোলাপ দেখতেও কিন্তু আমাদের সবার খুব ভালো লাগে।


IMG_20240317_141732.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা


আজকের এই পোস্টটিতে আমি আমাদের বাড়িতে ফুলের টবে একটি গোলাপ ফুলের প্রথম অবস্থা থেকে শেষ অবস্থা অব্দি আমি ছবিটি পর্যায়ক্রমে তুলে ধরেছি। বিশেষ করে প্রথম অবস্থায় একটি গোলাপ ফুল যখন কুঁড়ে বের হয় এবং কুড়িটি যখন আস্তে আস্তে বড় হতে শুরু করে সেই বড় হওয়া অবধি পর্যায়ক্রমে ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করছি।


IMG_20240317_141738.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা



আসলে এসব গোলাপের গন্ধ অনেকটা কম হয়। আবার কিছু কিছু গোলাপ ফুলের গন্ধ অনেকটা তীব্র হয়। কিন্তু গোলাপ ফুলকে কখনো নাকের কাছে নিয়ে গন্ধ সুখতে নেই। কারণ গোলাপ ফুলের ভেতরে ছোট ছোট অনেক পোকামাকড় থাকে সবসময়। তাইতো গোলাপ ফুলকে দূর থেকে দেখে তার সৌন্দর্য উপভোগ করাই শ্রেয়। আর আমার কাছে তো মনে হয় ফুল ফুল গাছেতেই সুন্দর লাগে অনেক বেশি। আর এই গোলাপ ফুলের গাছ লাগাতে তেমন কোন পরিচর্যার প্রয়োজন হয় না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 2 years ago 

আজকে আপনার এই ফটোগ্রাফি পোস্টটি পড়ে আমি সম্পূর্ণরূপে মুগ্ধ হয়ে গেছি।। আপনার এই ফটোগ্রাফিতে গোলাপ ফুলের ফটোগ্রাফিটি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। গোলাপ ফুলের পাপড়ি গুলোই গোলাপ ফুলের সৌন্দর্যের প্রধান উৎস। চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63413.52
ETH 1669.67
USDT 1.00
SBD 0.41