চিন্তাভাবনা অনুযায়ী কাজ করা উচিত।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে চিন্তাভাবনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


working-791849_1280.jpg



লিংক


আসলে সবাইকে অবশ্যই চিন্তা ভাবনা অনুযায়ী কাজ। কেননা আমরা যদি কোন কাজে চিন্তাভাবনা না করে সেই কাজটি করার চেষ্টা করি তাহলে দেখব যে পরবর্তীতে সেই কাজের ফল সবসময় শূন্য হবে। অর্থাৎ কোন কাজটি ভালো এবং কোন কাজটি খারাপ এটি সর্বপ্রথম আমাদের বের করতে হবে এবং ভালো কাজ করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি সব সময় কাজের মধ্যে থাকি কিন্তু দিনশেষে দেখি যে সেই কাজের মধ্যে কোন ভালো ফলাফল নেই তাহলে কিন্তু আমাদের পুরো সময়টা নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের সময়টা যাতে নষ্ট না হয় সেজন্য অবশ্যই আমাদের প্রত্যেকটা কাজে চিন্তাভাবনা করা উচিত।


আসলে আপনি সবসময় যদি প্রত্যেকটা কাজের পেছনে দুই এক মিনিট চিন্তাভাবনা করতে পারেন তাহলে কিন্তু এতে করে আপনার সময়টা নষ্ট হবে না। বরং এই সামান্য সময়ের জন্য আপনার অনেক বড় সময়ে নষ্টের হাত থেকে বেঁচে যেতে পারবে। একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যারা চিন্তাভাবনা অনুযায়ী কাজ করার চেষ্টা করে তারা সবসময় অন্যান্য মানুষ অপেক্ষা এগিয়ে থাকে। আসলে তাদের এগিয়ে থাকার জন্য শুধুমাত্র কাজ নয় বরং চেষ্টাও সব সময় আমরা দেখতে পাই। কেননা আমরা যদি শুধুমাত্র কাজ করতে থাকি এবং সেই কাজের পেছনে সঠিকভাবে চেষ্টা না করতে পারে তাহলে সেই কাজটা কখনো সুন্দর ভাবে কখনো হবে না।


এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা কিনা কোন কাজের আগে চিন্তাভাবনা না করে সেই কাজটি করার জন্য চেষ্টা করে। আসলে অনেক ক্ষেত্রে হয়তোবা সেই কাজটি ভালোভাবে সমাধান হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেই কাজটি যেহেতু চিন্তাভাবনা ছাড়া করা হয়েছে তাই এর ফলাফল তেমন একটা কখনো ভালো হয় না। কেননা আপনারা যদি সব সময় চিন্তা ভাবনা করে সবকিছু করার চেষ্টা করেন তাহলে সেই জিনিসগুলো অবশ্যই সুন্দর হবে। আসলে এই সুন্দর জিনিস গুলোকে আমরা যদি সঠিকভাবে মানিয়ে নিতে পারি এবং সেগুলো আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে পারে তাহলে আমাদের জীবনটা যেমন সুন্দর হবে তেমনি আমাদের এগিয়ে চলার পথটাও অনেক বেশি সহজ হবে।


তাই শুধুমাত্র জীবনে উন্নতি লাভ করতে হলে সব সময় সঠিক কাজ করতে হবে। আর এই সঠিক কাজের সাথে চিন্তাভাবনা থাকলে তো আপনাকে আর কেউ আটকে রাখতে পারবে না পিছনের দিকে। এজন্য একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যা কিছু হোক না কেন সবকিছু আপনি মাথা পেতে নিয়ে আপনি আপনার নিজের কাজের দিকে সর্বপ্রথম খেয়াল রাখার চেষ্টা করবেন।কেননা আপনি যদি নিজের দিকে খেয়াল না রেখে অন্যের জীবন নিয়ে ব্যস্ত থাকেন তাহলে দেখবেন যে দিন শেষে আপনার কাজগুলো করে থাকবে। আর আপনার কাজগুলো সমাধান করার মত এই পৃথিবীতে কেউ কখনো এগিয়ে আসবে না। এছাড়াও জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত অবশ্যই চিন্তা ভাবনা করে নেওয়া উচিত।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 63311.46
ETH 1687.53
USDT 1.00
SBD 0.41