সাদা কালো ফুলের ম্যান্ডেলা আর্ট
হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আমার আঁকা সাদা কালো একটি ফুলের ম্যান্ডেলা আর্ট শেয়ার করারর জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগে ৷
আসলে আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে ৷ বিশেষ করে ম্যান্ডেলা আর্ট গুলো ৷ এ গুলো দেখতে যেমন ভালো লাগে , তেমনই আর্ট করতেও প্রচুর ভালো লাগে ৷ যদিও ম্যান্ডেলা আর্ট করতে একটু বেশিই সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় ৷ তবে আজ আমি একটি সিম্পল ফুলের ম্যান্ডেলা আর্ট করছি ৷ এটি আঁকতে আমার খুব বেশি লাগেনি ৷ খুব সহজে এবং সুন্দর ভাবে আঁকার চেষ্টা করেছি ৷ আসলে আজ একটু বেশিই ব্যস্ত ছিলাম ৷ বাসায় আজ কেউ নেই , গতকাল বিকেলে সবাই আত্মীয়ের বাড়িতে ঘুরতে গেছে ৷ এজন্য পরিবারের টুকটাক কিছু নিত্যদিনের কাজ , আজ আমাকেই করতে হয়েছে ৷ আসলে পরিবারের মানুষ গুলো বাসায় না থাকলে ভীষণ ফাকা ফাকা লাগে ৷ আর একটা পরিবারের নিত্যদিনের টুকটাক কাজ গুলোও যে সহজ নয় , তা নিজে করলেই বোঝা যায় ৷ যাই হোক , সব মিলিয়ে বেশ ব্যস্ততার মাঝে কাটছে আজকের এই দিনটা ৷ গতকাল রাতেই অবশ্য এই আর্টটি সম্পূর্ণ করে রেখেছিলাম ৷ আজ শুধু সাজিয়ে পোস্টটা করে ফেললাম ৷ আসলে আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে ৷ এখন রাতে ঘুম আসে না ৷ গতকাল রাতে অনেক্ষণ ঘুমানোর চেষ্টা করেও ঘুম ধরছে না ৷ তাই এই আর্ট টি করেছি রাত জেগে ৷ তো যাই হোক , আশা করি আমার এই সিম্পল আর্টটি আপনাদের সবার ভালো লাগে ৷
প্রয়োজনীয় উপকরণঃ
- সাঁদা পেপার ,
- মার্কার পেন ,
- রুল কম্পাস ,
- পেন্সিল এবং
- রাবার ৷
আর্টের প্রক্রিয়াঃ
শুরুতে মার্কার পেন দিয়ে একটি ছোট বৃত্ত এঁকে নিয়েছি ৷
এরপর ফুলের ডিজাইন এঁকে নিয়েছি ৷
পেন্সিল এবং রুল কম্পাস দিয়ে আরো একটি বৃত্ত এঁকে নিয়েছি ৷
এবং সেটাই ফুলের ডিজাইন দিয়ে সাজিয়েছি ৷
মার্কার পেন দিয়ে আরো একটি বৃত্ত একে নিয়েছি ৷
এবং আরো ফুলের ডিজাইন একে নিয়েছি ৷
মার্কার পেন দিয়ে ফুলের পাপড়ির ডিজাইন এঁকে নিয়েছি ৷
আর্ট টি দেখতে এমন হয়েছে ৷
এরপর আরো কিছু পাতার ডিজাইন করে নিয়েছি ৷
সব শেষে ফুলের আর্টটি আমার দেখতে এমন হয় ৷
এরপর দু'টো ফটোগ্রাফি করে নেই ৷
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার সাদা কালো ফুলের ম্যান্ডেলা আর্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ nirob70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 26 Dec, 2023
VOTE @bangla.witness as witness
OR
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন সাদা কালো ফুলের ম্যান্ডেলা আর্ট। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। আসলে যেকোনো ধরনের ম্যান্ডেলা আর্ট পোস্ট তৈরি করতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আসলেই পরিবারের মানুষ গুলো বাসায় না থাকলে ভীষণ ফাকা ফাকা লাগে ৷
তাই হোক সাদা কালো মান্ডালা খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন আপনি দেখতে খুবই চমৎকার লাগছে। সাদা কালো কোন আর্ট করতে আমারো ভীষণ ভালো লাগে।
ডিসেম্বর মাসে সবাই শুধু ঘুরতে যায়। এটা একদম ঠিক বাসায় কেউ না থাকলে ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। যাইহোক সাদা কালো ফুলের ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর করে নকশা গুলো করেছেন। ফুলের নকশা গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে এবং ধৈর্য লাগে। বেশ ভালো লাগলো ভাইয়া।
সাদা কালো ম্যান্ডেলা আর্ট টি দেখতে অনেক সুন্দর লাগছে ভাইয়া। আসলে ম্যান্ডেলা আর্টগুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আপনি অনেক সময় নিয়ে আর্টটি সম্পন্ন করেছেন। আপনি খুব নিখুঁতভাবে ফুলের নকশা গুলো করেছেন। সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সাদাকালো চমৎকার ফুলের ম্যান্ডেলা আর্ট করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আপনার এই দারুন ম্যান্ডেলা আর্ট কিন্তু আমাকে মুগ্ধ করেছে। খুব সুন্দর ভাবে আপনি পর্যায়ক্রমে কাজ সম্পন্ন করেছেন।
সাদাকালো ফুলের ম্যান্ডেলা আর্ট টি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। এ ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলে ভাই আপনি ঠিকই বলেছেন এই ম্যান্ডেলা আর্ট গুলো করতে একটু সময় ও ধৈর্যের প্রয়োজন হয় ।তারপরও আপনি খুব সুন্দর করে আর্ট টি করেছেন ।রাত জেগে দারুণ একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
খুবই সুন্দর ফুলের নকশা প্রস্তুত করেছেন সত্যিই একদম নজর কাড়ানো।
বিশেষ করে নকশাগুলো দারুন ভাবে এঁকেছেন যার কারণে সৌন্দর্য টা এত বেশি প্রকাশ করেছে।
যদি দু তিনটা কালারের কম্বিনেশন ঠিক হতো তাহলে দেখতে আরো বেশি ভালো লাগতো।
এটা ঠিক কথা বাড়িতে কেউ না থাকলে পরিবারে টুকিটাকি কাজ করতে করতে এই সময়টাও শেষ হয়ে যায়। এত ব্যস্ততার মাঝেও আপনি দারুন একটা ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এই ম্যান্ডেলা আর্ট দেখে।