কাজের প্রতি ভালোবাসা।

in আমার বাংলা ব্লগlast month


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ কাজের প্রতি ভালোবাসা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


177795441270049713050734978286.png



সোর্স


প্রত্যেকটা মানুষকে তার নিজের কাজের প্রতি অবশ্যই ভালোবাসা দেখাতে হবে এবং ভালোবেসে বিভিন্ন ধরনের কাজ করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সবাই বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের কাজ করে এবং সেই কাজ করে তারা তাদের নিজেদের জীবনটাকে একটু ভালো রাখার জন্য চেষ্টা করে। আসলে আমরা যদি শুধুমাত্র বেঁচে থাকার জন্য এবং অর্থ উপার্জনের জন্য কাজ করি তাহলে সেই কাজের প্রতি আমাদের ভালোবাসা কখনো জন্ম নেবে না। একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা কাজকে অবশ্যই আমাদের ভালবাসতে হবে এবং সেই ভালোবাসা দিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে।


যারা তাদের নিজেদের কাজ কে ভালবাসতে পারে তারা সেই কাজকে সবসময় সম্মান করে এবং সেই কাজ মনোযোগ দিয়ে সমাধান করার চেষ্টা করে। কাজের প্রতি মানুষের এই ধরনের ভালবাসা সেই মানুষগুলোকে সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে এবং একটা সুন্দর জীবন তারা সবাই মিলে উপভোগ করতে পারে। এজন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই কাজের প্রতি নম্র ভদ্র এবং বিনয়ী হতে হবে। আমরা যদি প্রত্যেকটা মানুষকে শেখাতে পারি তারা কাজ ঘৃণা করে তাদেরকে অবশ্যই কাজকে ভালবাসতে হবে।


এভাবে প্রত্যেকটা কাজ ভালবেসে যদি তারা সমাধান করতে পারে তাহলে অবশ্যই তারা দ্রুত জীবনের সামনের দিকে এগিয়ে যাবে এবং তারা তাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবে। এজন্য কাজ কখনো অবহেলা করা চলবে না এবং প্রত্যেকটা কাজ মনোযোগ দিয়ে করার জন্য চেষ্টা করতে হবে। যারা কাজকে অবহেলা করে দূরে সরে যায় এবং বিভিন্ন ধরনের খারাপ কাজ করে তারা নিজেদের জীবনের সময় টাকা নষ্ট করে তারা কিন্তু জীবনের উন্নতি লাভ করতে পারে না এবং তারা তাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারে না।


এজন্য আমরা সব সময় প্রত্যেকটা মানুষকে ভালোবাসার চেষ্টা করব এবং কাজ ভালবেসে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা প্রত্যেকটা মানুষ কাজ ভালবাসতে পারি তাহলে কিন্তু শুধুমাত্র আমাদের নিজেদের জীবনের উন্নতি নয় বরং আমরা আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং একটা সুন্দর জায়গা অবশ্যই সবাই নিজেদের দেশটাকে পৌঁছে নিয়ে যেতে পারবো। এজন্য অবশ্যই আমাদের কাজের প্রতি ভালোবাসা আনতে হবে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.079
BTC 65833.71
ETH 1759.62
USDT 1.00
SBD 0.42