দুর্গাপূজা। পর্ব:- ১৭

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ দুর্গাপূজার বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


1000012134.jpg


যেহেতু আমরা প্যান্ডেলটি দেখে বের হলাম তাই আমরা একটি ক্লান্ত হয়ে গিয়েছি। কেননা একটা প্যান্ডেলের পুজো দেখতে গেলে যে কষ্ট করতে হয় তা হয়তোবা যারা পুজোর সময় পূজো দেখতে বের হন তারা বুঝতে পারবেন। যদিও এইভাবে রাত জেগে পূজো দেখার মজাটাই আলাদা। আসলে আমাদের মধ্যে একটা জিনিস আছে যে আমরা খুব একটা ক্লান্ত হওয়ার আগেই কোন জায়গায় গিয়ে একটু বিশ্রাম নিয়ে নেই। অর্থাৎ যেখানে বসার জায়গা পায় সেখানে গিয়ে একটু বসে বিশ্রাম নিয়ে আবার পুনরায় নিজেদেরকে সতেজ করে নিয়ে আবার পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিয়ে থাকি। তো পরবর্তীতে আমরা এই শহরের সব থেকে বড় প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু এই প্যান্ডেল থেকে পরবর্তী প্যান্ডেলের দূরত্ব একটু বেশি।


1000012132.jpg

1000012135.jpg


আসলে রাস্তার মধ্যে এত রাত্রে এত পরিমাণ মানুষের ভিড় যা আপনারা আমার এই ছবির মধ্যে দেখতে পাচ্ছেন। একটা জিনিস আপনি খেয়াল করে দেখেছেন যে রাস্তার উপরে যে বড় বড় আলোর গেট গুলো রয়েছে তা কিন্তু অসাধারণ দেখতে। যদিও ছবির মধ্যে এই পুরো গেটের আলোর কারুকার্য সঠিকভাবে বোঝানো যায় না। আসলে একটু দূরে দূরেই বড় বড় সুন্দর গেট তৈরি করা হয়েছে। এভাবে আমাদের সময় কেটে যাচ্ছে রাস্তার উপরের গেট দেখতে দেখতে। কিছুক্ষণ পর আমরা দূর থেকে সেই বড় পূজার প্যান্ডেলটি দেখতে পেলাম। আসলে এই পূজার প্যান্ডেলে ঢোকার আগে বড় লাইন। এর আগে যতগুলো প্যান্ডেল দেখেছি সেগুলোতে কিন্তু এত বড় ভিড় কখনো লেগেছিল না।


1000012136.jpg

1000012137.jpg


তো এবার আমরা দেরি না করে দ্রুত প্যান্ডেলে ঢোকার লাইনে দাঁড়িয়ে পড়লাম। আসলে দূর থেকে যেহেতু প্যান্ডেল দেখতে পারছি তাই অনুমান করছি যে এই লাইনটা কতটা বড় হবে। কিন্তু এই লাইনের মধ্যে কিছু কিছু লোক রয়েছে যারা কিনা মাঝখান থেকে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। আসলে এই লোকেদের বুদ্ধি বলে কোন কিছুই নেই। কেননা এতগুলো মানুষ যখন কষ্ট করে লাইনে দাঁড়িয়ে রয়েছে তাহলে আপনারা কেন খারাপ উপায় অবলম্বন করে এই লাইনের মাঝখানে ঢুকে যাবেন। মাঝে মাঝে তো কয়েকজন লোক চিৎকার করছে যে তারা কেন লাইনের মাঝখানে ঢুকে যাচ্ছে এবং পরবর্তীতে প্রশাসনের লোক এসে তাদেরকে লাইন থেকে বের করে দিয়ে পুনরায় লাইনের একদম মাথায় পাঠিয়ে দিচ্ছে।


1000012139.jpg

1000012140.jpg


আসলে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসকে উপভোগ করতে জানি। তাইতো এই লাইনের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম এবং নিজেরা মিলে গল্প করছিলাম। তো পরবর্তীতে আমরা প্রায় প্যান্ডেলের কাছাকাছি চলে এলাম এবং দূর থেকে দেখতে পেলাম যে প্যান্ডেলের সামনে যে বড় মাঠ রয়েছে সেখানে প্রচুর লোকের ভিড় জমে আছে। তাই আমরা আস্তে আস্তে করে সেই ভিড়ের মধ্য দিয়ে লাইন ধরে প্যান্ডেলের দিকে প্রবেশ করার চেষ্টা করলাম। প্যান্ডেলের সামনে এসে আমরা সত্যিই অবাক হয়ে গেলাম যে এত সুন্দর একটা প্যান্ডেল এই শহরে তৈরি করা হয়েছে। এই জন্য এত মানুষ ভিড় করেছে শুধুমাত্র এই সুন্দর প্যান্ডেলটি দেখার জন্য। আসলে পূজার দিনে এই প্যান্ডেল গুলো দেখতে আমার খুব ভালো লাগে।

ক্যামেরা পরিচিতি : Motorola

ক্যামেরা মডেল : Motorola edge 50 pro

ক্যামেরা লেংথ : 5.89 mm



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.078
BTC 66831.29
ETH 1826.86
USDT 1.00
SBD 0.42