ভালো কাজের শান্তি।

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ভালো কাজের শান্তি সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17513448266928300596325806264092.jpg



সোর্স

পৃথিবীতে যারা ভালো কাজ করতে থাকে অথবা করে যায় তারা কিন্তু সব সময় সুখে শান্তিতে বসবাস করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি ভালো কাজ করতে থাকি এবং মানুষের উপকার করতে থাকে তাহলে কিন্তু আমরা সব সময় একটা আলাদা ধরনের শান্তি খুঁজে পাবো। এই পৃথিবীতে ভালো কাজের শান্তি একমাত্র তারাই পেয়ে থাকে যারা সব সময় ভালো কাজ করতে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি ভালো কাজ করে যেতে পারি এই পৃথিবীতে তাহলে কিন্তু মানুষ আমাদেরকে সবসময় ভালোবাসবে এবং আমাদের এই ভালো কাজগুলো সারা জীবনে এই পৃথিবীতে থেকে যাবে। আসলে যারা খারাপ কাজ করে তাদেরকে কিন্তু সবাই ঘৃণা করে।


একটা জিনিস আপনি অবশ্যই খেয়াল করে দেখবেন যে আপনি যদি দিনের মধ্যে একটা ভাল কাজ করে থাকেন তাহলে দেখবেন যে সারা দিনটা আপনার মন মানসিকতা অনেক বেশি ভালো থাকবে এবং আপনার মধ্যে একটা আলাদা ধরনের শান্তি কাজ করবে। আসলে আপনি যদি খারাপ কাজ করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার মধ্যে সবসময় খারাপ অনুভূতি জন্ম নেবে এবং আপনার এই খারাপ কাজের জন্য আপনাকে সবসময় বিভিন্ন ধরনের টেনশনের মধ্যে থাকতে হবে। এজন্য আমরা সব সময় খারাপ কাজ ছেড়ে ভালো কাজ করার চেষ্টা করবো এবং ভালো কাজের মাধ্যমে নিজেদেরকে একটা ভালো জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করবো।


এই পৃথিবীতে এখন কম মানুষ আছে যারা সব সময় ভালো কাজকর্ম করে। অর্থাৎ মানুষ এখন অনেকটা স্বার্থপর প্রকৃতির হয়ে গেছে এবং তারা সবসময় নিজের ভালো ছাড়া আর কখনো অন্য কোনো ধরনের ভালো কাজ করতে চায় না। তারা একটা জিনিস সবসময় মনে করে যে এই পৃথিবীতে সবাই অনেক বেশি স্বার্থপর এবং আমরা যদি এগিয়ে এসে কারো সাহায্য করতে যাই তাহলে তারা যদি আমাদের ক্ষতি করে। কেননা মানুষ মানুষের উপকার করলে সেই মানুষ এসে আবার তাদের অপকার করার চেষ্টা করে। এজন্য আমরা সব সময় একটা জিনিস মনে রাখব যে আমরা যদি ভালো কাজ করে যেতে পারি তাহলে কিন্তু আমরা শুধুমাত্র নিজেদের মনের থেকে সব সময় সুখে শান্তিতে থাকার চেষ্টা করবো এবং ভালোভাবে দিন কাটাতে পারব।


এজন্য সর্বপ্রথম আমাদেরকে ভালো কাজে মনোনিবেশ করতে হবে এবং অন্যকে ভাল কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাতে হবে।আসলে আমরা যদি অন্য মানুষদেরকে ভালো কাজের মধ্যে একবার নিয়ে আসতে পারে তাহলে তারা কিন্তু আস্তে আস্তে তাদের সেই খারাপ কাজকর্ম ছেড়ে সব সময় ভালো কাজকর্ম করার চেষ্টা করবে। কেননা ভালো কাজের মধ্যে যে একটা আলাদা ধরনের শান্তি রয়েছে সেই শান্তি কিন্তু কখনো অন্য কাজের মধ্যে নেই। আর এভাবে যদি আমরা সবাই মিলে ভাল কাজ করে যেতে পারি তাহলে আমাদের সমাজে খারাপ কাজের সংখ্যা কমে যাবে এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা আস্তে আস্তে দিন দিন বাড়তে থাকবে। তাইতো এই পৃথিবীতে একমাত্র শান্তি খুঁজে পাওয়া যায় ভালো কাজের মাধ্যমে।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 64020.17
ETH 1733.40
USDT 1.00
SBD 0.42