খারাপ লোকেদের মাথা উঁচু থাকে।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ খারাপ লোক সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে আমরা সংখ্যার দিক থেকে বিচার করে দেখতে পাই যে ভালো লোক অপেক্ষা খারাপ লোকের সংখ্যা অনেক বেশি থাকে। আসলে এতো বিশাল সংখ্যক খারাপ লোকেদের কাছ থেকে আপনি কোন কিছু ভালো আশা করতে পারবেন না। এছাড়াও আরেকটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখতে পাই যে এসব ভালো মানুষেরা সবসময় মাথা নিচু করে সমাজে চলাচল করে এবং খারাপ লোকেরা সবসময় মাথা উঁচু করে সমাজে চলাচল করতে পছন্দ করে। অর্থাৎ ভালো মানুষেরা এসব খারাপ মানুষদেরকে সম্মান করে জীবন যাপন করছে। আসলে এটি ভাবলে আমাদের সত্যিই খুব অবাক লাগে। কেননা যে খারাপ লোকেরা দেশের সব সময় নিম্ন পর্যায়ে থাকবে আর সেই খারাপ লোকেরা সমাজের উঁচু পর্যায়ে রয়েছে তাহলে সেই দেশটা কিভাবে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে।
আসলে এসব লোকেরা সবসময় সমাজের ভালো লোকেদের উপরে অত্যাচার করে এবং তাদেরকে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করিয়ে তাদের নিচের দিকে চাপিয়ে রাখে। আসলে তারা কখনো বুঝতে চেষ্টা করে না যে এই সব খারাপ লোকেরা যদি তাদের সব সময় নিচের দিকে চাপাতে থাকে তাহলে ভাল মানুষ কখনো সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেনা এবং তারা কখনো ঠিকঠাকভাবে সমাজটাকে পরিচালনা করতে পারবে না। আসলে এসব দিক বিবেচনা করে আমাদের সব সময় উচিত যাতে করে দেশের উঁচু পর্যায়ে ভালো মানুষ গুলো অবস্থান করে এবং নিচু শ্রেণী থেকে শুরু করে কোন পর্যায়ে এইসব খারাপ মানুষদের কোন অবস্থান যাতে না থাকে সেদিকে অবশ্যই আমাদের বিশেষ গুরুত্ব দিয়ে সামনের দিকে এগোতে হবে।
কেননা আমরা যদি আমাদের নিজেদের অধিকার এখনো গ্রহণ না করি তাহলে আমরা কখনোই আমাদের নিজেদের অধিকার গ্রহণ করতে পারবো না। আসলে সবাইকে সবার নিজের নিজের অধিকার গ্রহণের জন্য সবসময় সতর্ক থাকতে হবে। এসব খারাপ মানুষদের থেকে আমাদের সব সময় শিক্ষা নিয়ে তাদেরকে কি করে সেইসব গুরুত্বপূর্ণ পর্যায় থেকে নিচের দিকে নামিয়ে নেওয়া যায় সেদিকে কিন্তু আমাদের সকলকে যথেষ্ট সচেতন রাখতে হবে। আসলে এভাবে যদি আমরা সবাই মিলেমিশে একসঙ্গে এইসব খারাপ লোকেদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারি এবং তাদেরকে সমাজের এইসব স্থান থেকে নিচের দিকে নামিয়ে আমরা আমাদের মতো করে সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতে পারি তাহলে আমাদের দেশ সব সময় সামনের দিকে এগিয়ে থাকবে।
আর সমাজে যেসব খারাপ লোকেরা মাথা উঁচু করে কথা বলার চেষ্টা করে তাদেরকে কখনো আমরা তাদের প্রশ্রয় দেবো না কেননা আমরা যদি তাদের প্রশ্রয় দিই তাহলে তারা আরো বেশি বেড়ে যাবে এই সমাজে। তাইতো আমাদের নিজেদের সমাজের দায়িত্ব আমাদের নিজেদেরকে নিতে হবে। আর এভাবে যদি আমরা আমাদের সমাজের দায়িত্ব নিজেরাই নিতে পারি তাহলে আমাদের দেশটা সঠিকভাবে সামনের দিকে এগোতে পারবে। কেননা একজন খারাপ লোক কখনো ঠিক ভাবে একটা দেশ পরিচালনা করতে পারে না। আর তারা সব সময় চেষ্টা করে কি করে দেশের ক্ষতি করা যাবে এবং দেশের মানুষের কাছ থেকে সর্বস্ব কেড়ে নিয়ে জীবনে ধনী হওয়া যাবে। আর এজন্য আমরা তাদের কখনও প্রাধান্য দেব না এবং আমরা আমাদের নিজেদের মতো করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ঠিক বলেছেন ভাইয়া খারাপ লোকদের দাপট সব জায়গায় বেশি থাকে। এর একটা কারণ আছে যে সাধারণ মানুষ এরা খারাপ জেনেও এদেরকে কিছু বলে না। এজন্য এরা আরো বেশি সাহস পেয়ে যায়। খারাপ লোকের খারাপ কাজ যদি সাথে সাথে ধরিয়ে দেয়া যায় তাহলে এরা তেমন একটা সাহস পায় না। যাই হোক ভাইয়া ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া খারাপ মানুষদের দাপট সব সময় বেশি থাকে। ভালো মানুষ গুলো তাদেরকে অনেক ভয় পাই তারজন্য কিছু বলে না।আর খারাপ মানুষ ভাবে আমরাই সমাজে উঁচু শ্রেণির লোক।ধন্যবাদ আপনাকে সুন্দর লিখেছেন।
খারাপ লোকদের মাথা আসলেই সব সময় উঁচু থাকে। সব জায়গায় খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে খারাপ মানুষের থেকে। এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাই একসাথে হয়ে কাজ করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। খারাপ মানুষগুলো নিজেদেরকে নিজেরাও অনেক বড় মনে করে। নিজেদের মতো করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা ভালো কিছু করতে পারবো। অনেক সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের পোস্ট লিখেছেন দেখে খুব ভালো লেগেছে দাদা।
সহমত পোষণ করছি দাদা।এই সমাজে ভালো লোকের সংখ্যা নিতান্তই কম।খারাপ লোকের সংখ্যা ই বেশী।আর তাই তাদের দাপট সব জায়গাতেই বেশী দেখা যায়। তবে এটা ও ঠিক পৃথিবীর বুকে ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা টিকে আছে।তাই ভালো মানুষ সংখ্যায় খুব ই নগন্য হলেও খারাপ মানুষ কে প্রশ্রয় দেয়া একদম উচিত নয়।খারাপ লোককে সবক্ষেত্রেই প্রতিহত করতে হবে।