সুখের খোঁজে দুঃখ পেলাম।

in আমার বাংলা ব্লগ2 months ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সুখের খোঁজে দুঃখ পেলাম সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17777791498403940317005170425609.png



সোর্স


এই পৃথিবীতে এখন কোথাও প্রকৃত সুখ আমরা কখনো খুঁজে পাবো না। কেননা মানুষ যেভাবে অন্য মানুষের সুখ নষ্ট করার জন্য চেষ্টা করে এতে করে মনে হয় যে এই পৃথিবীতে সুখ নষ্ট করার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি প্রকৃতভাবে প্রত্যেকটা মানুষকে মন থেকে ভালবাসতে পারি এবং প্রত্যেকটা মানুষের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াতে পারি তাহলে কিন্তু আমরা তাদের জীবন থেকে দুঃখকে সরিয়ে পুনরায় সুখ নিয়ে আসতে পারবো এবং তাদের জীবনটাকে অবশ্যই আমরা সুন্দরভাবে আগের মত করে তুলতে পারবো।


আসলে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় সুখের খোঁজে ঘুরে বেড়ায় এবং তারা সুখের বদলে তাদের জীবনটাকে দুঃখে পরিণত করে ফেলে। একটা জিনিস মনে রাখতে হবে যে এইভাবে যদি আমরা সুখের খোঁজে দুঃখকে পেয়ে যাই তাহলে কিন্তু আমরা জীবনে আর কখনো ভালোভাবে বেঁচে থাকতে পারবো না এবং জীবনটাকে কখনো সেই সুখের জীবনে পরিণত করতে পারব না। আর এভাবে মানুষের আশাগুলো সারাজীবন আশা থেকে যাবে এবং মানুষ আরো কোন কিছু কখনো সঠিকভাবে তার জীবনে পূরণ করতে পারবে না। তাইতো প্রত্যেক মানুষকে অবশ্যই পরিশ্রম করতে হবে।


আসলে আমরা যদি সব সময় সুখের পিছনে না ছুটে বরং কাজের পিছনে ছুটে সেই কাজগুলোকে সমাধান করতে পারি এবং একই সাথে মানুষের উপকার করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে প্রকৃত সুখ খুঁজে পাবো এবং এই সুখ খোঁজার জন্য তখন আমাদের আর কষ্ট করতে হবে না। অর্থাৎ তখন সুখ আমাদেরকে খুঁজে আমাদের জীবনে তারা প্রবেশ করার চেষ্টা করবে। এজন্য সব সময় ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের পাশাপাশি মানুষের পাশে থাকার জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে। এতে করে কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদের মন থেকে ভালবাসবে।


এজন্য কখনো কারো সুখের জন্য আপনি ছোটাছুটি করবেন না। কেননা সেই মানুষটি যদি দিনশেষে আপনাকে দুঃখ দিয়ে দেয় এবং আপনার জীবন থেকে সুখ কেড়ে নেয় তখন আপনার নিজেকে অপরাধী মনে হবে এবং কখনো আপনি সেই মানুষটিকে আর ক্ষমা করতে পারবেন না। এজন্য যারা ভাল মানুষ তাদের পাশে থাকতে হবে এবং তাদের জীবনের দুঃখকে দূর করে তাদেরকে সুখের সন্ধান দিতে হবে। আর যারা খারাপ মানুষ তাদের সংস্পর্শে মোটেও থাকা যাবে না। কেননা তারা কখনো মানুষকে সুখ দিতে পারে না বরং মানুষকে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61813.78
ETH 1654.16
USDT 1.00
SBD 0.42