বসন্তের কোকিল।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ বসন্তের কোকিল সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
এই পৃথিবীতে প্রয়োজনের সময় আপনি কেউ কাউকে খুঁজে পাবেন না। কেননা প্রয়োজন ফুরালে মানুষ হারিয়ে যায়। আসলে আজ আমি সেই সব ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করব যারা কিনা আপনার সুখের সময় সব সময় পাশে থাকে। কিন্তু দুঃখের সময় তাদের আপনাদের পাশে কখনো আপনি দেখতে পান না। আসলে পৃথিবীতে যারা স্বার্থপর লোক তারা সব সময় কিন্তু আপনার আশেপাশে থাকে এবং স্বার্থের জন্য আপনাদের সাথে ভালো ভালো আচরণ করে। কিন্তু এসব স্বার্থপর লোকগুলো আমাদের জীবনে যখন কোন দুঃখের সময় আসে তখন তাদের মোটেও দেখা যায় না। আসলে স্বার্থ শেষ হলে তারা আমাদের জীবন থেকে কেটে পড়ে। আর এ স্বার্থপর লোকদের জন্য আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি। আসলে জীবনে যদি আমরা নিজেদেরকে স্বার্থপর হিসেবে গণ্য করি তাহলে আমরা কারো কাছ থেকে কখনো কোনো ভালোবাসা পাবোনা।
কেননা আপনি যদি অন্যের সাথে স্বার্থপর ভাবে মেলামেশা করেন তাহলে আপনার ভালোবাসা কখনো সেখানে প্রকৃত হতে পারে না। কেননা যেখানে আমরা স্বার্থ ছাড়া মেলামেশা করবো এবং অন্যকে ভালবাসবো সেখানে ভালবাসার কোন ত্রুটি থাকবে না। আসলে এই পৃথিবীতে স্বার্থপর মানুষ ছাড়া ভালো মানুষ খুঁজে পাওয়া বড়ই কঠিন। কেননা আমরা যেখানেই দেখতে পাই সেখানে শুধু স্বার্থপর। এই বসন্তের কোকিল লোক গুলো কিন্তু একটু চালাক প্রকৃতির হয়ে থাকে। কেননা প্রথম দেখায় আপনি এদেরকে মোটেও চিনতে পারবেন না। কারণ তারা আপনার সাথে এমন ভাবে আচরণ করবে যাতে করে মনে হবে যে এই মানুষগুলো আপনাদের অনেক পরিচিত এবং এরা আপনাদের জীবনে কখনো কোন ক্ষতি ডেকে আনতে পারবে না। কিন্তু যখন আপনাদের কাছে তাদের আসল মুখোশ খুলে যাবে তখন আপনারা পুরো অবাক হয়ে যাবেন।
আসলে আমরা মানুষ কিন্তু কখনো এরকম ধরনের ছিলাম না আগে কখনো। কেননা আমরা সব সময় চিন্তা ভাবনা করতাম যে কি করে মানুষের সাহায্য করা যায় এবং আমরা এমন কোন আচরণ করবো না যাতে করে অন্য কোন মানুষ কষ্ট পায়। আসলে এই পৃথিবীতে যারা বসন্তের কোকিল তারা সামনের দিক থেকে আনন্দে থাকলেও তারা কখনো পিছনের দিক থেকে আনন্দ থাকে না। আসলে এর জন্য আমরা সব সময় চেষ্টা করব যে মানুষের সাথে সৎ ভাবে আচরণ করা এবং তাদের সাথে ভালোভাবে মেলামেশা করার। কেননা একটা মানুষ যখন আপনাকে মন দিয়ে ভালবাসবে তখন সে তার সকল সুখ দুঃখের কথা আপনার সাথে শেয়ার করতে পারবে। কিন্তু যদি আপনি তাদের দুর্বল জায়গা গুলোকে জেনে পরবর্তীতে তার ক্ষতি করার চেষ্টা করেন তা কিন্তু মোটেও গ্রহণযোগ্য নয়।
আসলে এজন্য আমাদের সব সময় এই বসন্তের কোকিল না হয়ে মানুষকে ভালবাসতে হবে এবং বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। কেননা আমরা যদি বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে পারি তাহলে হব আমরা প্রকৃত বন্ধু। আর এই জন্য আমাদের সবাইকে মানুষের সুখের সময় নয় বরং মানুষের দুঃখের সময় পাশে থাকা অবশ্যই উচিত। তাইতো এই পৃথিবীতে যদি আমরা মানুষের সাথে স্বার্থ বাদ দিয়ে মেলামেশা করতে পারি তাহলে মানুষ আমাদেরকে ভালবাসবে এবং তারা কখনোই আমাদেরকে কখনো ঘৃণা করবে না। আসলে এভাবে যদি আমরা মানুষ মানুষকে ভালোবেসে এক নতুন পৃথিবী সৃষ্টি করতে পারে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে দেখে তারাও এই নতুন সুন্দর পৃথিবী গড়তে সাহায্য করবে আমাদের। তাইতো সবাই মিলে একসঙ্গে বসবাস করে একে অন্যের সাহায্যে এগিয়ে আসা অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্য।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
খুব সুন্দর একটি পোষ্ট ফিচার হয়েছে। আপনি ঠিকই বলেছেন এখন মানুষ অনেক বদলে গেছে। সামান্য কথা বলতে এলেও মনে হয় তারা যেন স্বার্থের জন্য এসেছে। গ্রাম কি শহর কি সব জায়গাতেই অগ্রাধিকার শুধুমাত্র তার নিজস্ব সত্তার।
খুব সুন্দর লিখেছেন আপনাকে অভিনন্দন জানাই।
আপনার গল্পটি পড়ে অনেক ভালো লাগলো দাদা। কারণ বর্তমান সমাজে স্বার্থ ছাড়া কেউ কারো পাশে দাঁড়ায় না আর স্বার্থপূর্ণ হলেই কেটে পড়ে।