সঠিক কথা বলা।

in আমার বাংলা ব্লগ9 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সঠিক কথা বলা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17561766459851972949038716080051.jpg



সোর্স


এই পৃথিবীতে আমরা যদি নিজেদের মনের দিক থেকে সবসময় বড় থাকতে চাই তাহলে কিন্তু আমাদের সবসময় সঠিক কথা বলতে হবে। অর্থাৎ যেখানে বিভিন্ন ধরনের খারাপ জিনিস হচ্ছে সেই জিনিস গুলো দেখে যদি আমরা চুপচাপ থাকি তাহলে কিন্তু এটি আরেকটি খারাপ কাজ হবে। অর্থাৎ যেখানে যে জিনিসটা সঠিক সেই জিনিসটা নিয়ে আমাদের কথা বলতে হবে এবং সেই জিনিসে আমাদের সবসময় স্থির থাকতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সব সময় সঠিক কথা বলতে পারি এবং ন্যায়ের পথে চলতে পারি তাহলে কিন্তু সবসময় অন্যান্য মানুষগুলো আমাদেরকে ভালবাসবে এবং তারাও কিন্তু আমাদেরকে সবসময় সম্মান করার চেষ্টা করবে।


কিছু কিছু মানুষ আছে দুমুখো টাই বের হয়ে থাকে অর্থাৎ তারা আপনার কাছে এক ধরনের কথা বলবে এবং সব সময় অন্য মানুষের কাছে অনেক ধরনের আলাদা কথা বলবে। অর্থাৎ কারো সাথে কারো কোন মিল আপনি কখনো খুঁজে পাবেন না এবং এই ধরনের মানুষগুলো কিন্তু আমাদের জীবনে অনেক বেশি ভয়ংকর। কেননা এরা যেকোনো সময় কথার দ্বারা আপনাকে বিপদে ফেলতে পারে এবং আপনার ক্ষতি করতে তার দুইবার চিন্তা ভাবনা করা লাগবে না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা প্রত্যেকটা মানুষের সাথে সঠিকভাবে কথা বলতে পারি এবং তাদের বিশ্বাস অর্জন করতে পারি। কেননা এই পৃথিবীতে বিশ্বাস অর্জন করা বড়ই কঠিন।


এজন্য যারা এই পৃথিবীকে ভালোবাসে এবং এই পৃথিবীর সকল মানুষকে ভালোবাসে তারা কিন্তু কখনো মানুষের ক্ষতি করতে চায় না এবং সবসময় মানুষের উপকার করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করে।আসলে কিছু কিছু মানুষ আছে যারা বিপদে পড়ে সবসময় আলাদা ধরনের কথা বলে এবং মানুষের সম্পর্কে খারাপ কথা বলেছে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সব সময় সঠিকভাবে কথা বলতে পারি এবং আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং আমাদের জীবনটাকে আমরা একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো।


এজন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা মানুষের ভালো থাকার যেমন অধিকার রয়েছে তেমনি তাদের সবসময় সঠিক কথা বলার অধিকার রয়েছে। আমরা যদি মানুষের কথা বলায় বাধা প্রকাশ করার চেষ্টা করি তাহলে কিন্তু তাদের উপরে আমরা অনেকটা জোর করার চেষ্টা করব এবং এটি কিন্তু মোটেও উচিত নয়। এজন্য আমরা সব সময় সঠিকভাবে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব এবং কখনো মিথ্যার আশ্রয় নেব না। আমরা যদি সব সময় সত্য কথা বলে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব এই পৃথিবীতে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

@nilaymajumder, আপনার "আমার বাংলা ব্লগ" পরিবারের সাথে সঠিক কথা বলার গুরুত্ব নিয়ে লেখাটি খুবই সময়োপযোগী! বর্তমান প্রেক্ষাপটে, যেখানে সত্য লুকানো এবং ভুল বোঝাবুঝি সাধারণ ঘটনা, সেখানে আপনার এই বার্তা আশার আলো দেখাচ্ছে। বিশেষ করে আপনার এই কথাগুলো "আমরা যদি সব সময় সঠিক কথা বলতে পারি এবং ন্যায়ের পথে চলতে পারি তাহলে কিন্তু সবসময় অন্যান্য মানুষগুলো আমাদেরকে ভালবাসবে" মন ছুঁয়ে যায়।

আমি মনে করি আপনার লেখাটি অনেককে তাদের জীবনে সত্যের পথে চলতে উৎসাহিত করবে। আপনার আন্তরিক উপস্থাপনা এবং স্পষ্ট ভাষায় বুঝিয়ে বলার ধরণ মুগ্ধ করার মতো। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা রইলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61074.00
ETH 1635.54
USDT 1.00
SBD 0.41