নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর উপর সমর্পণকারী প্রকৃত মুসলিম

in Steem For Bangladesh3 years ago
আসসালামু আলাইকুম । আরো একটি নতুন লেখা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলের সুস্থতা কামনা করছি। আশা করি সবাই ভাল আছেন। আমাদের জীবনকালে আমরা অনেক রকমের পশুর উদাহরণ পেয়েছি যারা প্রভুভক্ত হয়। প্রভু ভক্ত কোন প্রাণীর নাম নিলে সর্বপ্রথম কুকুরের নামটাই সামনে আসে। কিন্তু আরও একটি আনুগত্য পরায়ণ প্রাণে রয়েছে যেটা কুকুরের চেয়েও শ্রেষ্ঠ। সেটা হল ঘোড়া।

20230125_165255.jpg

Cox's BazarLocation Map

ঘোড়ার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো সে সবসময় নিজেকে প্রস্তুত রাখে। তাই ঘোড়া সবসময় দাঁড়িয়ে ঘুমায়।তার মালিক যখন যুদ্ধের জন্য প্রস্তুত হয় তখন ঘোড়া যুদ্ধে যাওয়ার জন্য নিজেকে তৈরী করে রাখে।একটি সিপাহীর ঘোড়া ধারালো তলোয়ারের সামনে তার মালিকের সাথে যুদ্ধের ময়দানে যেতে ভয় করে না।সিপাহীর সাথে দ্রুতগতিতে ধুলোয় উৎক্ষিপ্ত করে দ্রুতগতিতে সে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে।

20230120_110908.jpg

Cox's BazarLocation Map

সে তার জীবনের পরোয়া করে না।সিপাহি কে যদি কেউ যুদ্ধের ময়দানে হারাতে চায় তাহলে সর্বপ্রথমে ঘোড়ার ওপর আক্রমণ করতে হবে।সিপাহীর মৃত্যুর আগে সিপাহীর ঘোড়া তার জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তার মালিকের প্রাণ বাঁচাতে চেষ্টা করে।পৃথিবীতে অন্য কোন প্রাণীর মধ্যে এমন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না।তাই বাংলায় একটি প্রবাদ আছে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া। একজন সিপাহের ঘোড়া তার ছেলের মতই। ছেলে যেমন বাবার বিপদে নিজের সর্বোচ্চটা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করে।ঠিক তেমনি একজন সিপাহের ঘোড়া যুদ্ধের ময়দানে তার জীবনের বিনিময়ে হলেও তার মনিবকে রক্ষা করার জন্য সর্বাত্মক ভাবে চেষ্টা করে। সুতরাং এইটা থেকেই বোঝা যাচ্ছে যে পৃথিবীতে অন্য যেকোনো গৃহপালিত প্রাণীর চেয়ে ঘোড়া সবচেয়ে প্রভু ভক্ত এবং অন্য সব প্রাণীর চেয়ে ত্যাগী একটি প্রাণী।পবিত্র কোরআনে ঘোড়ার এই বৈশিষ্ট্য নিয়ে আধিয়াত নামে একটি সূরা নাযিল করা হয়েছে। যে সূরাটার বাংলা অর্থ হলো ভ্রাম্যমান অস্ব্যরাজি অর্থাৎ দ্রুত বেগে চলন্ত ঘোড়া।

20230122_170142.jpg

Cox's BazarLocation Map

এই সূরার মধ্যে সিপাহীদের ঘোড়া সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন মহান আল্লাহ। মালিকের প্রতি তার বান্দার আচরণ কেমন হওয়া উচিত এই সূরার উদাহরণ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন। এই সূরা যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমরা মহান আল্লাহর প্রতি আনুগত্যের বিষয়টা বুঝতে পারব। এখানে ঘোড়া যেমন তার সীতাহের জন্য যে কোন মুহূর্তে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। ঠিক তেমনি আমাদেরও মহান আল্লাহর কাজের জন্য নিজেদেরকে সবসময় উৎসর্গ করে দিতে হবে। যখন আমরা নিজেদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর কাজের জন্য উৎসর্গ করতে পারব। আমরা প্রকৃত মুমিন ও মুসলিম হিসেবে আল্লাহর দরবারে নিজেদেরকে পরিচয় দিতে পারব। আল্লার প্রতি উপকৃত আনুগত্য প্রকাশ করার মাধ্যমেই একজন মুসলিমের প্রকৃত পরিচয় পাওয়া যায়।

20230122_111002.jpg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য। আরো একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।

Sort:  
 3 years ago 

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.
Review |

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI6.8
Period27/01/23
Transfer to Vesting86.695 STEEM
Cash Out
0
ResultClub100

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61240.63
ETH 1620.29
USDT 1.00
SBD 0.42