অধিকার সম্পর্কে জানতে হবে এবং সচেতন হতে হবে
মানুষ সামাজিক জীব সমাজবদ্ধ হয়ে সেই আদিম যুগ থেকেই মানুষ বসবাস করে আসছে। মানুষ একে অপরের সহযোগিতা ছাড়া বসবাস করতে পারে না। সমাজে মানুষ তার অবস্থানের উপর ভিত্তি করে বসবাস করে। সমাজে বিভিন্ন রকমের মানুষের আয়ের উৎস ভিন্ন রকম হলেও। সমাজে বসবাসের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের অধিকার কিন্তু সমান। একটা সমাজে একজন উচ্চবিত্ত মানুষের যতটুকু অধিকার টিক ততটুকুই অধিকার রয়েছে একজন নিম্নবিত্ত মানুষের।
অধিকার সম্পরকে আমাদের সঠিক ভাবে জানতে হবে এবং সেটা বাস্তবায়নের জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। আমাদের সমাজের বেশিরভাগ নাগরিক তাদের অধিকার সম্পর্কে জানে না। একজন নাগরিকের কয়টি মৌলিক অধিকার রয়েছে এবং সেগুলো কিভাবে সে বাস্তবায়ন করবে বা আদায় করবে সে উপায় আমাদের বেশিরভাগ জনেরই জানা নেই। অর্থাৎ বুঝাই যাচ্ছে যে আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন নই।
আর অধিকার সম্পর্কে সচেতন না হওয়ার কারণে আমরা আমাদের ন্যায্য অধিকার পাই না।
আমরা যদি উন্নত বিশ্বের নাগরিকের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারব যে তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন। অধিকার দেওয়া থেকে যদি কেউ বিরত থাকে তবে তারা জবাবদিহিতা নিতে বাধ্য করে। অর্থাৎ একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা জনগণ তার ন্যায্য অধিকার পাবে এবং যদি সেটা না পায় তাহলে সেটার জবাবদিহিতারও প্রয়োজন রয়েছে। কিন্তু আমাদের সমাজে আমরা এই বিষয়টা সঠিকভাবে না জানার কারণে কিংবা আমরা জবাবদিহিতা আদায় না করার কারণে ধীরে ধীরে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। কিন্তু যদি আমরা আমাদের অধিকার সম্পর্কে যদি সচেতন হতাম ও জবাবদিহিতার জন্য যদি আমরা কাজ করতাম তবে সমাজের অধিকাংশ মানুষ আজকে অধিকার বঞ্চিত হতো না।
হ্যাঁ এটাও ঠিক যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এখানে হয়তো বা প্রত্যেক ক্ষেত্রে আপনার সব অধিকার বাস্তবায়ন করা সম্ভব নয়। কিন্তু যে মৌলিক অধিকারগুলো রয়েছে যেগুলো আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই বাস্তবায়ন করা জরুরি। এবং এগুলো বাস্তবায়ন করার মত সামর্থ্য আমাদের দেশের রয়েছে। কিন্তু অধিকার বন্টন এর ব্যাপারে সঠিক তদারকি না থাকার কারণে মানুষ আজকে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যার ফলে এক শ্রেণীর মানুষ বিপুল পরিমাণে সুযোগ সুবিধা পাচ্ছে ও এবং একশ্রেণীর মানুষ কঠিন কষ্টের মাধ্যমে জীবন অতিবাহিত করছে। সুতরাং একটা সুষ্ঠু ওলিত সমাজ দেশ ও রাষ্ট্র পরিচালনা করতে চাইলে প্রত্যেক মানুষকে অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। সেই সাথে অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালনের জন্য আমাদের প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে। তবে একটি সুন্দর সমাজ দেশ ও রাষ্ট্রে রূপান্তরিত করা সম্ভব।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য ।
আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।
Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.
Review |