অন্যরকম প্রেম, নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগlast year
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

অন্যরকম প্রেম নাটকের রিভিউ।
আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


maxresdefault.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামঅন্যরকম প্রেম
পরিচালকমাহমুদ মাহিন
অভিনয়মুশফিক আর ফারহান, সামিরা খান মাহি সহ আরো অনেকে
ভাষাবাংলা
মুক্তির তারিখ১২ সেপ্টেম্বর ২০২৪

Screenshot_20241202_172141_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241202_172158_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241202_172213_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

আজকে আমি আবার আপনাদের মাঝে খুব সুন্দর একটি নাটকের রিভিউ নিয়ে আসলাম। এই নাটকের নাম দেখেই কিছুটা আপনারা ধারণা করতে পেরেছেন৷ আমিও যখন নাটকটি দেখেছি তখনই এই নাটক সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছিলাম৷ এরপর আমি নাটকটি দেখে নিলাম৷ আজকে এই নাটকের রিভিউ আমি নিয়ে আসলাম৷ প্রথমে নাটকটি শুরু হয়ে যাবে। এখানে নায়ককে দেখানো হয়। নায়ক তার পরিবারকে নিয়ে তার জন্য পাত্রী দেখতে গিয়েছিল৷ সেখানে যখন পাত্রী দেখার জন্য তারা সবাই গিয়েছিল সেখানে তাদের সাথে যে ঘটক ছিল সে একটু ভিন্ন ধরনের ছিল। সেই ঘটক নায়কের সাথে নায়িকার বিয়ে দেওয়ার জন্য অনেক আগ্রহী ছিল। কারণ নায়িকা একটু কালো ছিল৷ নায়কের অনেক ব্যবসা-বাণিজ্য ছিল এবং সে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল৷ সেখানে যখন নায়িকাকে নায়কের বড় ভাই এবং ছোট ভাই মিলে দেখতে যায় তখন তাদের সেখানে তাকে পছন্দ হয়। একটু কালো হওয়ার কারণে তখন তারা ঘটককে বলে যে, মেয়ের পরিবার যদি তাদেরকে যৌতুক দেয় তাহলে তারা এই বিয়েতে রাজি হবে৷ এরপর তারা নায়ককে জিজ্ঞাসা করে যে আসলে সে পছন্দ করেছে কিনা৷ নায়ক বলে তাদের যাকে পছন্দ নায়ক তাকে বিয়ে করবে৷ কোন সমস্যা নেই৷ এরপর নায়ক এবং নায়িকার বিয়ে সম্পন্ন হয়ে যায়৷ নায়িকার পরিবারের কাছেও এত বেশি পরিমাণে টাকা ছিল না যে নায়কের পরিবারের যে সকল আবদার রয়েছে সেগুলো তারা পূরণ করবে৷

Screenshot_20241202_172251_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241202_172320_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241202_172350_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর নায়ক এবং নায়িকার বিয়ে হয়ে যায়৷ নায়িকাকে বাসায় নিয়ে আসা হয়৷ যখন নায়িকাকে দেখার জন্য নায়কের বাড়ির আশেপাশে লোকজনরা আসছিল এবং সবাই তাকে দেখার জন্য সেখানে ভিড় জমাচ্ছিল তখন বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ধরনের কথা বলছিল। একজন কালো মেয়েকে সে বিয়ে করে কিভাবে এনেছে৷ এরকম অনেক ধরনের কথাই বলছিল৷ তবে নায়ক কোনভাবে কোন কথার জবাব দিচ্ছিল না৷ নায়িকাও ভালো মনের মানুষ ছিল৷ নায়িকাকে তার পরিবার এমন কোন শিক্ষা দেয় নি যে মানুষের কথার উপরে কথা বলবে৷ তাই সে চুপচাপ ছিল৷ সে সবসময় চুপচাপ থাকে৷ কেউ যদি তাকে কোন ধরনের খারাপ কথা বলতো তাহলে সে কোনভাবেই সে খারাপ কথা গুলোর উত্তর দিত না৷ প্রতিনিয়ত সে ভালোভাবেই মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করত। এরপর সে মানুষের সাথে ভালোভাবে সময় অতিবাহিত করতে থাকে। এভাবেই অনেকদিন যাবত নায়িকা সেই পরিবারে অবস্থান করে। নায়কও খুব ভালোভাবেই নায়িকাকে বলে যাতে করে সে যেন কোন ধরনের কথাবার্তা না বলে৷ তার পরিবার এরকমই এবং সে যেন তার মায়ের সেবা যত্ন করে৷ তবে নায়কের পরিবারের অন্যান্য লোকজন অনেকটাই লোভী ছিল৷ তারা সবসময় নায়িকার পরিবারের কাছ থেকে টাকা খুঁজতো৷

Screenshot_20241202_172356_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241202_172426_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241202_172445_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর একদিন নায়কের যে ছোট ভাই ছিল সে তার বিয়ে নিজেই সম্পন্ন করে ফেলে৷ সে একজন মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিল৷ সে পালিয়ে বিয়ে করার কারণে সেখানে কোন ধরনের অনুষ্ঠান সম্পন্ন করতে হয়নি৷ কোন কিছুই সেখানে করতে হয়নি৷ এর পরবর্তীতে নায়িকা এবং নায়ক তাদেরকে মেনে নেয়৷ তাদের পরিবারের সবাই যখন তাদেরকে মেনে নেয় তখন তারা সেখানে অনেক দিন যাবত অবস্থান করতে থাকে৷ তারা খুব ভালোভাবেই সেখানে থাকে এবং নায়কের যে বোন রয়েছে সে বলতে থাকে যে বড় ভাইয়ের বিয়ের সময় তারা অনেক আনন্দ উদযাপন করেছিল। খুব ভালোভাবে তারা বিয়ে দিয়েছিল৷ মেয়েদের পরিবারের কাছ থেকে অনেক কিছু তারা নিয়েছিল। তবে ছোট ছেলের ক্ষেত্রে কোন কিছুই তারা করতে পারেনি৷ সে নিজ থেকে বিয়ে করে ফেলার কারণে সে পারিবারিকভাবে কোন ধরনের অনুষ্ঠান থেকে শুরু করে অন্যান্য যে সকল কাজকর্মগুলো রয়েছে সবগুলো থেকে বঞ্চিত হয়েছে৷ অনেক ধরনের কথা তারা বলতে থাকে৷ এরপর একদিন নায়কের যে ছোট ভাই ছিল সে বলে যে সে তার স্ত্রীকে নিয়ে এখানে আর থাকবে না৷ সে অন্য কোথাও চলে যাবে৷

তখন নায়িকা নায়কের বোন এবং নায়কের মা অনেক ধরনের কথা বলছিল৷ বলছিল যে সে এখানে থাকলে ভালো থাকবে৷ সে যেন এখানে থাকে৷ তবে তার ছোট ছেলে কোনভাবে কোন কিছু মানতে রাজি ছিল না৷ সে নিজে যা সিদ্ধান্ত গ্রহণ করেছে সবকিছুই সে করবে৷ তাই সে তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায়৷ এরপর তারা বুঝতে পারে যে আসলে তাদের বড় বউ ভালো ছিল৷ তারা যাকে দেখে শুনে বিয়ে করিয়েছে সে অনেক ভালো ছিল৷ এভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে বলতে নায়ক সেদিন মুখ খুলে৷ সে বলতে থাকে যে এতদিন যাবত নায়িকাকে তারা যে ধরনের অপমান করেছে সেগুলো সে শুধুমাত্র দেখেছে৷ এখন তাদের ছোট ছেলে যেভাবে এত ভালোভাবে এখান থেকে সবকিছু নিয়ে চলে যাচ্ছে তখন তারা কোন কিছুই বলতে পারছে না৷ এখন তারা বড় বউয়ের মর্যাদা বুঝতে পারছে৷ এরপর তারা সবসময়ই তাদের বাড়ির বড় বউকে অনেক আদর যত্ন করতে থাকে৷ তাদের নতুন মানুষ আসার খবর শুনে তারা আরো অনেক খুশি হয়ে যায়৷ তারা আরো বেশি পরিমাণে যত্ন করতে থাকে এবং এভাবেই নাটকটি শেষ হয়ে যায়।

আমার ব্যক্তিগত মতামত।

খুব সুন্দর ছিল এই নাটকটি। নাটকের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের বাস্তব জীবনের অনেকগুলো ঘটনাকে ফুটিয়ে তোলা হয়৷ আসলে আমরা আমাদের বাস্তব জীবনে অনেক কিছুই দেখতে পাই। এই বাস্তব জীবনের ঘটনা গুলো যখন আমরা দেখি তখন তা আমাদেরকে যেরকম শিক্ষা দেয় তেমনি নাটকের মধ্যেও সেরকম একটি শিক্ষনীয় বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে৷ প্রথমে নাটকের মধ্যে যখন নায়ককে দেখানো হয় এবং তার বিয়ে সম্পন্ন হওয়ার বিভিন্ন ধরনের ঘটনাগুলো দেখানো হয়। যে যৌতুক রয়েছে সেটি তারা আদায় করার জন্য উঠে পড়ে লেগেছিল৷ নায়ক এবং নায়িকা খুবই ভালো ছিল৷ নায়ক লোভী ছিল না৷ শুধুমাত্র তার পরিবারের লোকজন লোভী ছিল৷ এর পরবর্তীতে নায়কের পরিবারের অন্যান্য যে সকল লোকজন তাদের লোভ লালসায় নায়িকাদের পরিবারের কাছ থেকে অনেক কিছু নেয় তখন নায়িকার পরিবারের হিমশিম খেয়ে যেতে হয়৷ এর পরবর্তীতে নায়কের ছোট ভাই যখন নিজের মতো করে বিয়ে করে চলে আসে তখন তারা কোন কিছুই করতে পারে না৷ এর পরবর্তী নায়িকা এবং তাদের ছোট ছেলে বাসা থেকে চলে যায়৷ বাসা থেকে চলে যাওয়ার সময় তারা আর কিছু বলতে পারে না৷ এরপর তারা তাদের বড় বউয়ের যে মর্যাদা রয়েছে সেটি বুঝতে পারে৷ বড় বউ থাকার কারণে তাদের পরিবার যেভাবে এখনো পর্যন্ত গঠিত অবস্থায় রয়েছে সেটি তারা বুঝতে পারে৷ তারা তাদের ভুল বুঝতে পেরে তাদের বড় বউকে খুব ভালোভাবে রাখতে শুরু করে৷ আসলে আমাদের বাস্তব জীবনেও আমরা এমন অনেক কিছুই দেখতে পাই৷ আসলে কিছু কিছু মানুষ লোভের কারণে ভালো মানুষদেরকে চিনতে ভুল করে৷ পরবর্তীতে খারাপ মানুষ তারা চিনতে পারে৷ তখনই ভালো মানুষের পরিচয় দ্বারা বুঝতে পারে এবং তাদেরকে সম্মান করতে থাকে।

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ

৯.৮/১০

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

সমাপ্ত

ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণনাটক রিভিউ ।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 last year 

Screenshot_20250109-095243_SuperWalk.jpg

Screenshot_20250109-095138_Chrome.jpg

Screenshot_20250109-095045_Chrome.jpg

 last year 

মুশফিক আর ফারহান এর খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। যদিও এই নাটক এখনও দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। মুশফিক আর ফারহান এর নাটক দেখতে খুব ভালো লাগে। কিছু কিছু নাটক থাকে যেখান থেকে অনেক কিছুই শেখা যায়। আপনার রিভিউ পড়ে বুঝতে পারছি এই নাটক খুবই শিক্ষনীয়। সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 last year 

জি ঠিক বলেছেন আপু এ ধরনের নাটক থেকে অনেক কিছু শেখা যায় । ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 last year 

আপনি অনেক সুন্দর করে আজকের এই নাটকের রিভিউ করেছেন। এই নাটকের রিভিউ পোস্ট পড়তে আমার খুব ভালো লেগেছে। নাটকটা কয়েকদিন আগে আমি দেখেছিলাম। এই নায়ক নায়িকা গুলো আমার অনেক পছন্দের। তাদের নাটকগুলো প্রায় সময় আমার দেখা হয়ে থাকে। আজকের এই নাটকের কাহিনীটা অনেক সুন্দর ছিল।

 last year 

জি আসলেই কাহিনীটা অনেক সুন্দর।

 last year 

সময়ের কারণে যদিও নাটক খুব একটা দেখা হয় না, তবে রিভিউর মাধ্যমে নাটকের রিভিউ পোস্ট পড়ার জন্য চেষ্টা করি। এই নাটকের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি ভাবছি সময় পেলেই নাটকটা আমি দেখবো। আশা করছি আপনি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাবেন। অনেক ধন্যবাদ এই নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 last year 

সময় পেলে দেখে নিও ধন্যবাদ।

 last year 

নাটকটার মধ্যে খুব সুন্দর একটা শিক্ষনীয় ব্যাপার রয়েছে এবং বাস্তব বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটা আগে দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে ভালো লাগলো। সময় করে নাটকটা দেখার চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া।

 last year 

অনেক ধন্যবাদ আপু।সময় পেলে দেখে নিয়েন।

 last year 

বেশ সুন্দর নাটক রিভিউ করেছেন আপনি। আপনার নাটক রিভিউ বেশ দুর্দান্ত হয়েছে। অন্যরকম প্রেম এই নাটকটি আমি দেখেছি আমার কাছে খুব ভালো লাগছে। নাটক মাঝে সমাজের কিছু বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর নাটক রিভিউ করার জন্য।

 last year 

আসলেই নাটকটি খুব সুন্দর।

 last year 

এমন শিক্ষণীয় নাটক দেখতে আসলেই খুব ভালো লাগে। কিছু কিছু ছেলের পরিবার আছে, যারা ছেলেকে বিয়ে করিয়ে যৌতুক আনার জন্য অস্থির হয়ে যায়। এটা একেবারেই উচিত নয়। যারা যৌতুক নেয়,তারা আসলেই লোভী প্রকৃতির মানুষ। যাইহোক ফারহানের নাটক দেখতে আমার খুব ভালো লাগে। এতো চমৎকার একটি নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ ভাইজান সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা দেয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 64245.64
ETH 1739.44
USDT 1.00
SBD 0.42