মন বোঝে না নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগlast year
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

মন বোঝে না নাটকের রিভিউ।
আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


9ea373be-0c1b-4e9a-aa0f-4b84e08f0adb.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামমন বোঝে না
পরিচালকহাসিব হোসাইন রাখি
অভিনয়তৌসিফ মাহবুব, তানজিম সায়রা তটিনি সহ আরো অনেকে
ভাষাবাংলা
মুক্তির তারিখ১০ জুলাই ২০২৪

Screenshot_20241102_164425_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_164751_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_164912_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

প্রথমে খুব সুন্দর ভাবে নাটকটি শুরু হয়ে যাবে৷ নাটকের মধ্যে দেখানো হয় যে নায়ক এবং নায়িকা একে অপরের সাথে পরিচিত হয়৷ তবে তাদের পরিচিতি ছিল একটু ভিন্ন ধরনের৷ নায়ক শহরে পড়াশোনা করত৷ সে পড়াশোনায় অনেক ভালো ছিল৷ যার ফলে তার বাবা তাকে নিয়ে অনেক গর্ব করতেন৷ সে যখন পড়াশোনা শেষ করে তার বাসায় আসে তখন তার বাবা তাকে অনেক ভালোভাবেই আদর যত্ন করতে থাকেন।

এর পরবর্তীতে নায়কের বাবা যে বাড়িতে কাজ করতেন সেই বাড়িতেও নায়ককে পরিচয় করানোর জন্য নিয়ে যান৷ সেখানে যখন নায়ককে পরিচয় করিয়ে দেওয়া হয় তখন সেখানে নায়িকার সাথে তার দেখা হয় তবে তখন নায়িকা প্রথম দেখাতেই নায়ককে ভালোবেসে ফেলেছিল৷ তবে নায়ক কোন ভাবেই তাকে দেখেওনি৷ এর পরবর্তীতে বিভিন্নভাবে নায়িকা নায়কের সাথে দেখা করার চেষ্টা করে৷

নায়কের সাথে তার সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করে৷ তবে কোন ভাবে নায়ক তার এই সম্পর্ক বৃদ্ধি করার ক্ষেত্রে এগোতে চায়নি৷ কারণ কোনভাবে চাচ্ছিল না যে নায়িকার সাথে তার সম্পর্ক তৈরি হোক৷ এর পরবর্তীতে এইভাবে অনেকদিন চলতে থাকে৷ নায়িকা বিভিন্ন বাহানা দিয়ে নায়কের সাথে দেখা করে৷ নায়কের সাথে বিভিন্নভাবে কথাবার্তা বলে, যার ফলে ধীরে ধীরে নায়িকাও তার প্রতি একটু দুর্বল হতে থাকে৷

Screenshot_20241102_164924_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_164959_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_165024_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এর পরবর্তীতে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়৷ তারা একে অপরকে এত বেশি পরিমাণে ভালোবেসে ফেলে যে তারা একে অপরের জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল৷ এর পরবর্তীতে তারা একে অপরের সাথে বিভিন্ন জায়গায় দেখা করে৷ তারা প্রতিনিয়তই একে অপরের সাথে সুন্দর সময় অতিবাহিত করতে থাকে৷ প্রতিনিয়ত তারা এই সময় অতিবাহিত করতে করতে একটা সময় পর অনেক ভালোভাবে তারা সবকিছু করে নিতে থাকে৷ এখানে যখন তারা তাদের এই সময় অতিবাহিত করে তখন তারা সবকিছু খুব ভালোভাবে করে৷

শেষ পর্যন্ত যখন নায়কের বাবা যখন অনেক রাগান্বিত হয়ে যান তিনি বলেন যদি নায়ক নায়িকার সাথে কোন ধরনের সম্পর্ক রাখে তাহলে কোনভাবে সে তার ছেলেকে নিজের কাছে রাখবেন না৷ নায়িকাকেও তার পরিবার থেকে চাপ দেওয়া হয়৷ এর পরবর্তীতে তারা দুজনে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না৷ তাই নায়ক এবং নায়িকা ভাবে যে তারা এখান থেকে পালিয়ে যাবে৷ তারা বিয়ে করে নিবে৷ এর পরবর্তীতে সবাই সবকিছু মেনে নেবে৷ তাই তারা সেখান থেকে তারা পালিয়ে যায় এবং তারা বিয়ে করে একটি বাসায় উঠে৷

Screenshot_20241102_165058_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_165105_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_165112_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এর পরবর্তীতে সেখানে তারা অনেক সময় অতিবাহিত করে এবং সেখানে তারা এত ভালোভাবে থাকে যে তাদের সেই ছোট্ট ঘরের মধ্যে যেন তাদেরই সুখের সংসার ছিল৷ তারা প্রতিনিয়ত সেখানে খুব ভালো সময় অতিবাহিত করে৷ সেখানে নায়কের বাসার পাশের একজন লোক ছিল তার সাথে নায়কের সম্পর্ক অনেক ভালো ছিল৷ তার যে হাজবেন্ড ছিল তার চরিত্রের মধ্যে সমস্যা ছিল৷ এরকম একটি কথা তিনি বলছিলেন৷ তিনি নায়কের কাছে সব কথাগুলো বলার পরবর্তীতে নায়ক অনেকটাই দুঃখ প্রকাশ করতে থাকে৷

সে বলে যে সবকিছুই ঠিক হয়ে যাবে৷ এর পরবর্তীতে নায়িকার সাথে ওই ব্যক্তির সম্পর্ক অনেকটাই ভালোভাবেই তৈরি হয়৷ তার সাথে অনেক ভালো একটা সম্পর্ক নায়িকার সাথে তৈরি হয়ে যায়৷ যার ফলে নায়ক অনেক রাগান্বিত হয়ে যায়৷ সে বলে যে তার পাশের বাসার ওই লোকের সাথে কোন ধরনের কথাবার্তা বলার কোন প্রয়োজন নেই৷ তবে নায়িকা কোনভাবেই এই কথাটি শুনতে রাজি ছিলনা৷ নায়িকা তার নিজের মতো করে সেই ব্যক্তির সাথে কথা বলত৷ ফলে নায়ক সবসময় অনেক রাগান্বিত থাকতো৷

ধীরে ধীরে তাদের এই সম্পর্ক অনেক খারাপ হয়ে যায়৷ এই সম্পর্ক যখন ধীরে ধীরে খারাপ হতে থাকে তখন নায়ক নায়িকার প্রতি অনেকটাই সন্দেহভাজন চোখে দেখতে থাকে৷ সে জিজ্ঞাসা করতে থাকে যে আসলে তার সাথে ওই লোকের কি সম্পর্ক। তার সাথে কেন নায়িকা কথা বলে। এরকম অনেক ধরনের কথা বলার পরবর্তীতে নায়িকা বলে যে সে এখন থেকে আর ওই ব্যক্তির সাথে কথা বলবে না৷ সেই ব্যক্তিও যেন আর তার সাথে কোন ধরনের কথাবার্তা না বলে৷

এরকম অনেক কথাই সে বলছিল৷ তবে নায়িকা কোন ভাবে এই ধরনের কোন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না৷ সে নিজের মতো করে চলছিল৷ তবে একদিন যখন নায়িকার উপরে নায়ক অনেক বেশি রাগান্বিত হয়ে যায় এবং সে যখন তার নিজেকে কন্ট্রোল করতে পারে না তখন সে নায়িকাকে শাসন করতে থাকে৷ যখন সে অনেক রাগান্বিত হয় নায়িকার গলা চেপে ধরে কিছুক্ষণের মধ্যে নায়িকা সেখানে মারা যায়৷ সে কি করবে কিছু বুঝতে পারছিল না৷ তাই তার খাটের নিচে নায়িকাকে লুকিয়ে রেখেছিল৷

এর কিছুক্ষণ এর মধ্যেই দেখতে পাওয়া যায় নায়ক নায়কের বাসার পাশের যে লোক ছিল সে ব্যক্তি একজন মেয়েকে তার ঘরে এনেছে৷ তার বউ থাকার পরেও সে অন্য একটি মেয়েকে নিয়ে এসেছে৷ এর পরবর্তীতে তাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যায়৷ এর পরবর্তীতে নায়ক নায়িকার যে লাশ ছিল সেটি খাটের তল থেকে বের করে এবং সে অনেক কান্নাকাটি করতে থাকে৷ সে বুঝতে পারে যে সে ভুল মানুষকে মেরে ফেলেছে৷ সে তার ভালোবাসার মানুষকে অবিশ্বাস করার ফলেই সে তাকে হারিয়ে ফেলেছে৷ এভাবে সেখানে সে অনেক কান্নাকাটি করতে থাকে এবং নাটকটি এভাবে শেষ হয়ে যায়৷

আমার ব্যক্তিগত মতামত।

**খুবই সুন্দর একটি নাটক ছিল এটি৷ নাটকের মধ্যে এত সুন্দর কিছু বিষয়কে শেয়ার করা হয়েছে যা থেকে আমরা সকলেই শিক্ষা গ্রহণ করতে পারি৷ প্রথমে নাটক সম্পর্কে বলে দেওয়া যাক৷ প্রথমে নাটকটি শুরু হয়ে যায়৷ এখানে নায়ক এবং নায়িকার সাথে ভিন্নভাবে তাদের পরিচয় হয়৷ তবে প্রথম দেখাতেই তারা তাদের এই সম্পর্ক তৈরি করেনি৷ সেখানে প্রথমে নায়িকা নায়ককে পছন্দ করে ফেলে৷ তাকে প্রথম দেখায় তার ভালো লেগে যায়৷ ফলে নায়কের সাথে সম্পর্ক তৈরি করার জন্য উঠে পড়ে লেগে থাকে৷

এর পরবর্তী ধীরে ধীরে নায়কের সাথে কথা বলতে বলতে তাদের সেই সম্পর্ক তৈরি হয়ে যায়৷ যখন ধীরে ধীরে তাদের সম্পর্ক তৈরি হয়ে যায় তখন তারা খুব ভালোভাবে সামনের দিকে এগোতে থাকে৷ এভাবে যখন তারা তাদের সম্পর্ক তৈরি করে পরবর্তীতে দেখা যায় এখানে তাদের এই সম্পর্কটা তাদের পরিবারের কেউই মেনে নিবে না৷ কারণ নায়কের বাবাও যেভাবে তাদের সম্পর্ক দেখছে কোনভাবেই তিনি সেই সম্পর্কে মেনে নিতে পারবেন না৷ নায়িকার বাবাও সে সম্পর্কে মেনে নিতে পারবে না৷ তাই তারা কোনভাবেই এই সম্পর্ক যেন সামনের দিকে এগিয়ে না যায় সেজন্য নায়ক এবং নায়িকাকে বলে দেয়৷ এর পরবর্তীতে তারা দুজনে তাদের ভালোবাসার কারণে পালিয়ে যায়৷

তারা দুজনে বিয়ে করে নেয়৷ এর পরবর্তী তারা দুজন দুজনের যে ভালোবাসার সম্পর্কে রয়েছে সেটি নিয়ে এগোতে থাকে৷ পরবর্তীতে যেখানে ধীরে ধীরে নায়কের সাথে নায়িকার সম্পর্ক ভালোভাবে তৈরি হওয়ার পরবর্তীতে সেখানে যে বাসার লোক ছিল সেই ব্যক্তির সাথে নায়িকার সম্পর্ক ভালো ভাবে তৈরি হয়ে যায়৷ ফলে নায়ক নায়িকার প্রতি অনেকটাই সন্দেহভাজন দৃষ্টিতে দেখতে থাকে। এই সন্দেহের কারণে ধীরে ধীরে নায়িকার প্রতি নায়কের একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়৷ একটা সময় পর সে নায়িকাকে রাগের বসে পড়ে খুন করে ফেলে৷ তবে শেষ পর্যন্ত যখন দেখতে পায় যে নায়িকার কোন দোষই ছিল না৷ ওই ব্যক্তির সমস্যা ছিল৷ সে অন্য একজন মেয়ের সাথে এরকম খারাপ কাজ করছিল৷ যার ফলে নায়ক তার ভুল বুঝতে পারে৷ তবে সেই ভুল বুঝতে পারার পরে নায়িকা আবার ফিরে আসেনি৷

আমরা আমাদের বাস্তব জীবনে অনেক ঘটনায় দেখতে পাই আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে আমরা প্রচুর বিশ্বাস করতে হয়৷ তাদের বিশ্বাসের সব কিছু যখন আমরা ভালোভাবে বুঝতে পারি এবং আমরা যখন একটা সময় পর তাদেরকে বিশ্বাস করতে পারি না তখনই আমরা তাদেরকে সন্দেহের যে বিষয়টি রয়েছে সেটি করি৷ এই সন্দেহের কারণে অনেক ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়৷ তাদেরকে আমরা আর কোনভাবেই কোন কিছু বলতে পারিনা৷ আর এই সন্দেহের কারণে তাদেরকে এমন কিছু করে ফেলি অথবা এরকম নাটকের মতো আমরা তাদেরকে মেরে ফেলি যার ফলে তারা আর কোন ভাবে আমাদের কাছে ফিরে আসে না, আসার কোন উপায়ও থাকে না।**

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ

৯.৭/১০

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

সমাপ্ত

ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণনাটক রিভিউ ।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 last year 

এই রকম সুন্দর সুন্দর নাটক রিভিউ যত পড়ি তত ভালো লাগে।আজ ভাইয়া আপনি মন বোঝে না নাটকের রিভিউ শেয়ার করেছেন। অনেক সুন্দরভাবে নাটক রিভিউ শেয়ার করেছেন ভাইয়া আপনি । তবে নাটকটি এখন পর্যন্ত আমার দেখা হয়নি সময় করে অবশ্যই দেখবো নাটকটি।এত সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য রিভিউটি পড়ে।

 last year 

ভালোবাসার মধ্যে সন্দেহ ঢুকলেই সেই ভালোবাসার মধ্যে ভাঙ্গন ধরে। এই নাটকটা ঠিক এরকম। প্রথমে ওরা দুজন দুজনাকে ভালোবাসে এরপর বিয়েও করে কিন্তু করে ভাঙ্গন ধরে। মন বোঝেনা দারুন একটি নাটক রিভিউ করেছেন। নাটকটা আমি দেখেছি বেশ ভালো লেগেছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

যাক নাটকটা আপনি দেখেছেন যেন ভালো লাগলো ধন্যবাদ।

 last year 

মন বোঝে না নাটকের রিভিউ শেয়ার করেছেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি।আমি যদিও তেমন একটা নাটক দেখি না, তবে সময় পেলেই তৌসিফ ভাইয়ের নাটক গুলো দেখি বেশ ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিভিউ শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আসলে নাটকটি খুব চমৎকার।

 last year 

অনেক ভালোবাসা সন্দেহের কারণে নষ্ট হয়ে যায়। খুবই চমৎকার একটি নাটক রিভিউ শেয়ার করেছেন ভাইয়া। এ নাটকটি অবশ্য আমার দেখা হয়নি। তবে নাটকের রিভিউ করে মনে হচ্ছে নাটকটি খুবই সুন্দর। সময় পেলে অবশ্যই নাটকটি দেখার চেষ্টা করবো।দারুন উপস্থাপনায় চমৎকার একটি নাটক আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 last year 

চেষ্টা করে দেখতে পারেন ধন্যবাদ আপনাকে।

 last year 

Screenshot_20250313-095057_Chrome.jpg

Screenshot_20250313-095239_Chrome.jpg

 last year 

ভাইয়া আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। তৌসিফ মাহবুব এর নাটক আমার কাছে ভীষণ ভালো লাগে।তবে আপনার শেয়ার করা নাটকটি এখনো দেখা হয়নি।সময় করে নাটক টি দেখে নিবো।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

তার নাটক আমারও অনেক ভালো লাগে ধন্যবাদ ভাই।

 last year 

আপনার শেয়ার করা আজকের এই নাটকটার রিভিউ অনেক বেশি সুন্দর ছিল, আর আমার কাছে পড়তে খুব ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর নাটকগুলো আমি দেখার জন্য সব সময় চেষ্টা করি। এই নাটকের কাহিনীটা আমার খুব ভালো লেগেছে। আমি ভাবছি সময় পেলে এই নাটকটা দেখব।

 last year 

আসলে নাটকটি চমৎকার ছিল ধন্যবাদ আপনাকে ৃ।

 last year 

সময়ের কারণে যদিও নাটক খুব একটা দেখা হয় না, তবে রিভিউর মাধ্যমে নাটকের রিভিউ পোস্ট পড়ার জন্য চেষ্টা করি। এই নাটকের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি ভাবছি সময় পেলেই নাটকটা আমি দেখবো। আশা করছি আপনি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাবেন।

 last year 

সুন্দর ও সাবলীল মন্তব্যের জন্য ধন্যবাদ

 last year 

অসাধারণ একটি নাটক এর রিভিউ শেয়ার করেছ।আসলে নাটক তেমন একটা দেখা হয় না তবে মাঝে মাঝে রিভিউ এর জন্য নাটক দেখতে হয়। যাই হোক তোমার রিভিউ করা নাটকটি বেশ ভালো ছিল ধন্যবাদ তোমাকে ভালো থেকো।

 last year 

ধন্যবাদ তোমাকে যথার্থ মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61661.02
ETH 1624.57
USDT 1.00
SBD 0.41