সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে অনেক ধরনের ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।

১নং-ফটোগ্রাফি

20230117_143420.jpg

Location
#Device:S-G,M32

প্রথমেই যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি গোলাপ ফুলের ফটোগ্রাফি ।এই ফটোগ্রাফিটি করেছি নার্সারি থেকে। সাধারণত নার্সারিতে গেলে বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি করি আর যদি গোলাপ ফুল দেখি তখন তো কোন কথাই নেই, কারণ গোলাপ আমার অনেক প্রিয় ।গোলাপ ফুলের মধ্যে ২৬৩ টি জাত রয়েছে। আত এই 263 জাতের মধ্যে এটি একটি।যদিও আমরা এত জাতের গোলাপ ফুল দেখতে পাই না, তবে মাঝে মাঝে কিছু আনকমন গোলাপ নার্সারিতে দেখতে পাওয়া যায় ।যাইহোক আশা করি ফটোগ্রাফিটি আপনাদের ভালো লাগবে।

২নং -ফটোগ্রাফি

20230120_160400.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন ভিন্নরকম দুটো ফুলের ফটোগ্রাফি।এ ফুলগুলো রোডের পাশেই দেখেছিলাম আর সেখান থেকেই ফটোগ্রাফি করা।এগুলো এক ধরনের ফল গাছ সেই ফল গাছে খুব সুন্দর ফুল এসেছে, একটা সময় সিমের মত একটা ফল ধরবে এই গাছে।এগুলো সাধারণত রোডের পাশেই লাগানো হয়।এক জায়গায় ঘুরতে গিয়ে রোডের পাশে গাছ গুলো দেখতে পাই, তখন ফুলগুলো খুব সুন্দর দেখে ফটোগ্রাফি করে নিলাম।যাক আশা করছি এটি আপনাদের ভালো লাগবে।

৩নং-ফটোগ্রাফি

20221221_084557.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন ধুন্দল ফুলের ফটোগ্রাফি। সত্যি বলতে ধুন্দল ফুল আমার অনেক প্রিয় এবং কুয়াশার ফোটা ফুলের উপরে পড়ে থাকতে দেখলে আরও বেশি চমৎকার লাগে। এই ফটোগ্রাফি করেছি আমাদের ছাদের উপর থেকে। প্রতি বছরই ছাদের উপরে কিভাবে যেন ধুন্দল ফুলের গাছ থেকে যায়।কখনো কখনো নিজেরা রোপন করি আবার কখনো কখনো রোপন ছাড়াই যেন হয়ে যায় গাছগুলো।যাইহোক যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন।

৪নং-ফটোগ্রাফি

20221020_231856.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন একটি পোকার ফটোগ্রাফি। পোকা গুলো দেখতে সাদামাটা মনে হলোও এরা কিন্তু অনেক ভয়ঙ্কর, যেটা আমরা মাঝে মাঝে ভিডিওতে দেখতে পাই।অনেক সময় এই পোকা গুলো আরো বড় বড় ধরনের পোকাও খেয়ে ফেলতে পারে। এই ফটোগ্রাফিটি করেছি আমাদের ঘরের মধ্যেই। হঠাৎ করেই পোকা ঘরের মধ্যে প্রবেশ করল আর দেখতে পেয়ে ফটোগ্রাফি করে নিলাম। যাইহোক আজকের এই ফটোগ্রাফি আশা করছি আপনাদের ভালো লাগবে।

৫নং-ফটোগ্রাফি

20221006_102903.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন একটি বন্য ফুলের ফটোগ্রাফি। আসলে পৃথিবীতে ফুলের বিভিন্ন রকম জাত রয়েছে এবং এক এক ফুলের অসংখ্য জাত থাকে।তবে বন্য ফুলগুলো হয়তো সবাই সচরাচর এগুলোকে উপেক্ষা করে থাকে। তবে আমি চেষ্টা করতেছি সেই সব ফুল গুলো যেগুলোকে মানুষ উপেক্ষা করে, সেগুলোকে অন্য ফুলের মতো করে, খুব কাছে থেকে তুলে ধরার।যাইহোক আশা করছি ফটোগ্রাফিটি আপনাদের কাছেও ভালো লাগবে।

৬নং-ফটোগ্রাফি

20221004_173002.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন শীতকালে লাউয়ের যখন মুকুট বের হয় তখনকার ফটোগ্রাফি।ছাদের উপরে কিছু না কিছু সবজি চাষ করি,আর সেটা প্রতি বছরই সে জন্য এবারও সেটা করেছিলাম আর সেখানে এই ফসল দেখতে পেয়ে ফটোগ্রাফি করলাম। আশা করছি আপনাদের পছন্দ হবে। আর সত্যি বলতে ফটোগ্রাফি করার মত কোন বিষয় বস্তু পেলে সেটা ফটোগ্রাফি করতে ভালো লাগে।যাইহোক আশা করছি আজকের ফটোগ্রাফিটি আপনাদের ভালো লাগবে।

৭নং-ফটোগ্রাফি

20220926_103647.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন ফড়িং এর ফটোগ্রাফি। জঙ্গলের মধ্যে ফড়িং বসেছিল হাঁটতে গিয়ে চোখে পড়ল এ ফড়িং তাই ফটোগ্রাফি করে নিলাম।আসলে মাঝে মাঝে বাহিরে কোথাও বের হলে, যে কোন কিছু দেখলেই ফটোগ্রাফি করে ফেলি।কারণ ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। তাইতো আপনাদের মাঝে শেয়ার করলাম । আর আশা করছি ফটোগ্রাফিটি আপনাদেরও ভালো লাগবে।

তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 2 years ago 

আপনি খুবই দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করে থাকেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগে। কারণ আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করে থাকেন। আজকের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার এই চমৎকার ফটোগ্রাফি মূলক পোস্ট দেখে। অনেক সুন্দর ভাবে আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন রেনডম ফটোগ্রাফি পোস্ট। এখানে দেখার সুযোগ করে দিয়েছেন ফুল ও কীটপতঙ্গের চিত্র। অনেক অনেক ভালো লাগলো এত সুন্দর পোস্টে দেখে।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @nevlu123,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

ভাই আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন দেখে মুগ্ধ হয়ে যায়। আজকের ফটোগ্রাফি গুলো অসাধারণ লেগেছে। পাঁচ নাম্বারে বন্য ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

আলাদা সাথেই ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। সবচেয়ে বেশি ফটোগ্রাফি গুলোর মধ্যে ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আপনি এভাবেই সব সময় ফটোগ্রাফি করেন। আমি মাঝেমধ্যেই আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক খুশি হই। এত সুন্দর ভাবে প্রত্যেকটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে কয়েকটি ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম তৈরি করে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আমার কাছে বেশ চমৎকার লেগেছিল। গোলাপ ফুলের ফটোগ্রাফিটি বেশ অসাধারণ ছিল আমি বেশ মুগ্ধ হয়েছি। ধন্যবাদ এত সুন্দর ভাবে প্রত্যেকটি ফটোগ্রাফি সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

দুই নং ফটোগ্রাফির ফুল গুলো তো আসলেই সুন্দর। এগুলো দেখতে একদম শিম ফুলের মতোই শুধুমাত্র কালারটা ভিন্ন। আমি আগে কখনো এগুলো দেখিনি। ৫ নং ফটোগ্রাফির এই ফুলটাও আগে কখনো দেখা হয়নি। প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। ফটোগ্রাফির সাথে বর্ণনা হয়েছিল অসাধারণ। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি অসাধারণ লিখেছেন।

 2 years ago 

এই ধরনের সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে আর ইচ্ছে করেনা। ইচ্ছে করে শুধু এক নজরে তাকিয়ে থাকি ফটোগ্রাফি গুলোর দিকে। তেমনি আপনার আজকের ফটোগ্রাফি গুলো ও অনেক বেশি সুন্দর ছিল। যেগুলো আমি যত দেখছিলাম ততই ভালো লাগছিল। আমার কাছে ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। সুন্দর সুন্দর ফটোগ্রাফি যেমন শেয়ার করেছেন, তেমনি বর্ণনা ও শেয়ার করেছেন। যার কারণে এগুলো সম্পর্কে অনেক ধারণা নিতে পারলাম। নিশ্চয়ই আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই ফটোগ্রাফি গুলো করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.079
BTC 63100.12
ETH 1669.66
USDT 1.00
SBD 0.41