স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগlast year (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।

আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।

আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।

তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।

স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
পুরনো সেই আমি,পুরনো সেই দিন।
সময়ের ব্যবধানে সব হয়েছে বিলীন।
পুরনো ফটো,পুরনো দৃশ্য।
পুরনো আমি,একেবারেই নিঃস্ব।



অনু কবিতা-২
তুমি নেই কাছে,
তাই কষ্টরা জমে আছে বুকে।
তোমার উষ্ণ ছোঁয়া আজও,
হৃদয়ে কম্পন তুলে।
ভুলতে গিয়েও পারিনা,
রেখেছি তোমায় হৃদ মাঝারে।



অনু কবিতা-৩
সকাল মানে নতুন দিনের শুরু,
শুরু কত রকম জীবনের আয়োজন।
চারিদিকে কোলাহল আর হাসি কান্না,
শুরু হয় আরো অনেক রকম রান্নাবান্না।



অনু কবিতা-৪
আজ অশান্ত মন শান্তির খোঁজে,
ছুটে বেড়ায় দিক বেদিক।
আজ পথহারা পথিকের মত,
মন শুধু বেঁকে যায়,হয়ে দিশেহারা।



অনু কবিতা-৫
বাস্তবতা যেখানে দৃশ্যমান,
সেথায় অদৃশ্য ভাবা বেমানান।
অস্তিত্ব যেখানে বিলীনের পথে,
সেথায় অশ্রু গড়াবেই দুটি আঁখি পাতে।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 last year 

আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে আমার অনেক ভালো লাগলো। অনেক সুন্দর ভাষায় কবিতা গুলো লিখেছেন। ছন্দে মিলে লিখেছেন। যার কারণে বেশি ভালো লেগেছে।

 last year 

রায়হান ভাই ধন্যবাদ আপনাকে।।

 last year 

অনু কবিতা মনের ভিন্ন ভাবের বহিঃপ্রকাশ ঘটানোর একমাত্র মাধ্যম। যেমন আপনি আপনার অনু কবিতা গুলির মধ্য দিয়ে ভিন্ন ধরনের কিছু ভাবকে তুলে ধরেছেন। যা মনের ক্ষুদ্র ক্ষুদ্র একাংশ অনুভূতির ছোঁয়া। সত্যি বলতে আপনার অনু কবিতাগুলো দুর্দান্ত হয়েছে। স্মৃতিকথা,প্রিয় মানুষ এবং জীবনের কিছু বিষয় নিয়ে বাস্তবিক কথা তুলে ধরেছেন। যাই হোক এরকম চমৎকার অনু কবিতা গুলি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

জি ঠিক ভাই কবিতা মনের ভিন্ন ভাবের বহিঃপ্রকাশ ঘটানোর একমাত্র মাধ্যম।

 last year 

অনেক সুন্দর করে আপনি এক গুচ্ছ অনু কবিতা লিখেছেন আজকে। আমার কাছে আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে অনেক ভালো লেগেছে। আপনার অনু কবিতা গুলোর প্রতিটা লাইন ছিল ছিল অনেক সুন্দর। আপনার অনু কবিতা গুলো লেখার টপিক অনেক সুন্দর ছিল। আমার কাছে চার এবং পাঁচ নাম্বার অনু কবিতা বেশি ভালো লেগেছে।

 last year 

ধন্যবাদ মতামতের জন্য।,

 last year 

আমি কখনো কবিতা লিখি নি বা লেখার চেষ্টা করিনি তবে কবিতা লিখতে যে অনেকটা সময় লেগে এটা বেশ ভালোভাবে বুঝি। আপনি খুবই সুন্দর ভাবে অনেক সময় নিয়ে কবিতার প্রতিটি লাইন লিখেছেন। আপনার লেখা অনু কবিতা তিন নাম্বারটা আমার ভীষণ ভালো লেগেছে।। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর পাঁচটি অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ ফাতেমা আপু।।

 last year 

ভিন্ন ভিন্ন আঙ্গিকে লেখা কবিতা গুলো একসাথে পড়তে ভালোই লাগে। আপনার লেখা প্রত্যেকটা অনু কবিতা খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আমার কাছে বেশ ভালো লেগেছে কবিতাগুলো পড়ে। তবে শেষের কবিতাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তিন নং কবিতা টাও চমৎকার লিখেছেন। একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ইসরাত মিম আপু।

 last year 

Screenshot_20241227-090657_SuperWalk.jpg

Screenshot_20241227-090608_Chrome.jpg

Screenshot_20241227-090552_Chrome.jpg

Screenshot_20241227-083847_Chrome.jpg

Screenshot_20241227-090522_Chrome.jpg

 last year 

ঠিক বলেছেন ভাইয়া কবিতা লিখতে গেলে এরকম হয়। মাঝে মধ্যে কিছু লাইন লিখে মনে হয় যেন কবিতার সঙ্গে মিলছে না তখন কেটে দিতে হয়। যাই হোক আপনার আজকের অনু কবিতাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। শেষের অনু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।

 last year 

তানিয়া আপু ধন্যবাদ আপনাকে।

 last year 

ভিন্ন আঙ্গিকে আজকে আপনি সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আসলে অনু কবিতার মাঝে ছোট ছোট মনের অনুভূতি প্রকাশ করা যায়। সত্যি বলতে আপনি বিভিন্ন অনুভুতি দিয়ে অনু কবিতা লিখেছেন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আর আপনার অনু কবিতা এবং কবিতা থেকে অনুপ্রাণিত করে আমি নিজেও।

 last year 

ধন্যবাদ জামাল ভাই ভালো থাকবেন।

 last year 

ভাইয়া আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেন।আপনার অনু কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে। আজকের কবিতা গুলো দারুণ হয়েছে ভাই। বিশেষ করে ৩ নাম্বার অনু কবিতা টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

ভালো লাগলো ভাই আপনার মন্তব্য পেয়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62381.27
ETH 1661.51
USDT 1.00
SBD 0.42