স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগlast year

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।

আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।

আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।

তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।

স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @nevlu123


অনু কবিতা-১

তুমি নিরবে এসেছিলে আমার মনে,
ব্যথা দিয়ে গেলে তুমি প্রতিটি ক্ষণে।
তবু মন-প্রাণ উজাড় করে ভালোবাসি তোমায়।
পাই বা না পাই তবু তোমায় চাই।



অনু কবিতা-২
আজ খেলার ছলে নষ্ট হয় সম্পর্ক।
আজ বড় থেকে আরও বড় হতে চায় মানুষ।
আজ মানুষের কাছে দাম নেই উপকারকারীর।
আজ মানুষের মনে অহংকার ভারি।



অনু কবিতা-৩

পৃথিবীতে কেউই বদলায় না,
বদলায় শুধু তাদের কৌশল গুলো।
যাতে নতুন করে কেউ তাকে বুঝতে না পারে।
যাতে আগের চাইতে মসৃণ হয়ে,কৌশলে চলতে পারে।



অনু কবিতা-৪
শীত শেষে আসে বসন্ত,
মনে জাগে নতুন আশা।
আদর করে আবার,
সবাইকে নতুন করে ভালবাসা।



অনু কবিতা-৫
কিসের এত অহংকার,
যেথায় চোখ বন্ধ করলেই সব শেষ।
কেন এত তালবাহানা নিজেকে নিয়ে।
যেথায় দিনের পর দিন যাচ্ছি আখেরি দিনে।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 last year 

Screenshot_20250222-090533_Chrome.jpg

Screenshot_20250222-090726_Chrome.jpg

 last year 

খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছো। তবে বাস্তব ভিত্তিক কবিতাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ বাস্তববাদী কবিতা গুলোর সাথে কিছু মানুষের মিল পাওয়া যায়। আর এই মিলগুলো থেকেই কিছু জিনিস উপলব্ধি করা যায়। এত সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমায়।

 last year 

অনেক অনেক ধন্যবাদ তোমায় ভালো থেকো।।

 last year 

আপনার অনু কবিতা প্রায় সময় পড়া হয়। আজকে খুব সুন্দর এক গুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। ৩ এবং ৫ নং কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ চমৎকার মতামত প্রদানের জন্য ভালো থাকবেন আপনি।।

 last year 

জীবনের তেতো সত্যগুলোকে কেন্দ্র করে আপনি চমৎকার কয়েকটি অনু কবিতা লিখেছেন। অনুকবিতা বা কবিতা যে সব সময় অন্তমিল হতে হবে এমন না। এর লাইন ৫/৬ এর মধ্যে হতে হয় আর খুবই কম শব্দের। অন্তমিল ঘটিয়ে ছোট কবিতাগুলোকে লিমেরিক বলে।
যাইহোক আপনার কবিতাগুলো বেশ লাগল পড়ে।

 last year 

হুম।

 last year 

আপনার লেখা অনু কবিতা গুলো প্রতিনিয়ত আমার কাছে ভালো লাগে। অনেক সুন্দর করে আপনি অনু কবিতা লিখেছেন। আজকের এই প্রতিটা অনু কবিতা অনেক সুন্দর অনুভূতি নিয়ে লিখেছেন। আমার কাছে আপনার লেখা শেষের দুইটা অনু কবিতা সব থেকে বেশি ভালো লেগেছে পড়তে।

 last year 

ধন্যবাদ কবিতা পড়ে মন্তব্য করার জন্য।

 last year 

ছন্দে ছন্দে বিভিন্ন বিষয় নিয়ে কয়েকটি অনু কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। সত্যি, আজকাল উপকারের কোন দাম নেই।সবাই শুধু বড়লোক হতে চায় । যে বড়লোক সে তার থেকে আরও বড়লোক হতে চাই। মানুষের চাহিদার কোন শেষ নেই। কিসের এত অহংকার মানুষের একদিন তো সবকিছু ছেড়ে চলে যেতেই হবে। আপনার কবিতার কয়েকটি কথা খুবই বাস্তবমুখী। ভালো লাগলো ভাইয়া আপনার কবিতা পড়ে।

 last year 

অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য,।

 last year 

আজকে আপনি ভিন্ন ভিন্ন আঙ্গিকে খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো এমনিতে অসাধারণ হয়। আজকে আপনার ভিন্ন আঙ্গিকে লেখা কবিতাগুলো অসাধারণ হয়েছে। ভিন্ন ভিন্ন ট্রফি দিয়ে সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ জামাল ভাই মতামত প্রদানের জন্য।

 last year 

আসলে ভালোবাসার মানুষ আমাদেরকে কষ্ট দিলেও,আমরা কিন্তু ভালোবাসার মানুষকে ভুলতে পারি না। আসলে সত্যিকারের ভালোবাসা গুলো এমনই। যাইহোক প্রতিটি অণু কবিতা জাস্ট অসাধারণ হয়েছে ভাই। বেশ ভালো লাগলো অণু কবিতা গুলো পড়ে। এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক ধন্যবাদ ভাই মন্তব্য ভাগাভাগি করে নেয়ার জন্য।

 last year 

অনেক সুন্দর সুন্দর এর গুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন ভাই। সবগুলো কবিতা অসম্ভব সুন্দর হয়েছে। কবিতার প্রত্যেকটি লাইন সন্ধ্যের সাথে তাল মিলিয়ে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু চমৎকার মতামত প্রধানের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60866.94
ETH 1568.75
USDT 1.00
SBD 0.50