স্বরচিত কবিতাঃ দূর অজানায়।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃ দূর অজানায়।
তুমি আমার ভালোবাসা,
তোমায় বাসি ভালো।
তুমি পাশে থাকলে আমার,
দূর হয়ে আধার কালো।
তোমার হাসি ছুঁয়ে যায় মনে,
হৃদয়ে দিয়ে যায় দোলা ।
তুমি আমার সোনালী স্বপ্ন,
তোমায় ছাড়া লাগে বড় ফাঁকা।
তুমি আছো নিঃশব্দে আমার,
চোখের পাতার কোণে।
তোমার কথা ভাবতে ভাবতে,
নিজেকে হারাই প্রতিক্ষণে।
তুমি আমার দুঃখ-সুখের,
অজানা এক স্তম্ভ।
তোমার ছোঁয়া লাগলে আমি,
হয়ে যাই প্রাণবন্ত।
তুমি আকাশ, আমি পাখি,
চলো ঘুরে বেড়াই তাতে।
তুমি জল, আমি নদী,
চলো বয়ে যাই সেই সাথে।
তুমি ছাড়া পথের বাঁকে,
আমার নেই কোনো ঠিকানা।
তোমার প্রেমে ডুবে আছি,
হারাবো দুজন দূর অজানায়।
কবিতার মর্ম কথা |
|---|
আসলে ভালোবাসার মানুষটি খুবই প্রিয়। সে পাশে থাকলে মন ভালো থাকে, আর তাকে ছাড়া জীবন একদম ফাঁকা মনে হয়।আজকে সেরকমই কিছু কথা এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি ।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | কবিতা |
1 | https://x.com/Nevlu123/status/1924304999141761067
2 | https://x.com/Nevlu123/status/1924305229874692596
যখন আমাদের ভালোবাসার মানুষ গুলো পাশে থাকে তখন সব অন্ধকার দূর হয়ে যায়।ভালোবাসার মানুষের হাসিতে হৃদয় জুড়িয়ে যায়। অসধারণ ছিল কবিতার লাইন গুলো।খুবই সুন্দর ভাবে কবিতার প্রতিটা লাইন উপস্থাপন করেছেন ভাইয়া কি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার লেখাটি এক নিখুঁত প্রেমের অনুভূতির প্রতিচ্ছবি—নির্বাক ভালোবাসা, গভীর অনুভব আর কাব্যিক ভাষায় হৃদয়ের অর্ন্তগাথা। প্রতিটি পঙ্ক্তিতে ভালোবাসার যে নিঃশব্দ শক্তি ও নিবিড় আবেগ ফুটে উঠেছে, তা হৃদয় ছুঁয়ে যায়। শব্দগুলো যেন একেকটি রঙ, যেগুলো মিলে প্রেমের এক অপূর্ব চিত্র এঁকে দেয়। সত্যিই অসাধারণ এক অভিব্যক্তি—মন ছুঁয়ে যাওয়ার মতো।
ভালোবাসায় মাখা সুন্দর একটি কবিতা আপনি লিখেছেন। আপনার কবিতার প্রতিটি লাইনে ভালোবাসা পূর্ণ প্রকাশ পাচ্ছে। ভালোবাসার মানুষকে নিয়ে এত সুন্দর একটি কবিতা লিখেছেন যার প্রতিটি লাইনে সুন্দর ছন্দ রয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি পুরো কবিতা টি একদম সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছেন। কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে।
ভাইয়া আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেন।আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকের কবিতাটিও দারুন হয়েছে ভাইয়া।খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কবিতাটি উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
3 | https://x.com/Nevlu123/status/1924507504534552671

4 | https://x.com/Nevlu123/status/1924507742280286688
ভালো লাগার মত চমৎকার একটি কবিতা লিখেছেন আজকে আপনি। আপনার লেখা দূর অজানায় কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভালোবাসার মানুষ পাশে থাকলে সবকিছু ভালো লাগে। ভালোবাসা নিয়ে সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আসলেই ভালোবাসার মানুষ পাশে না থাকলে কিছুই ভালো লাগে না। যাইহোক কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ। বিশেষ করে এই চারটি লাইন সবচেয়ে বেশি ভালো লেগেছে।
যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।