স্বরচিত কবিতাঃ মনে প্রাণে আছো তুমি।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃ মনে প্রাণে আছো তুমি।
মনে প্রাণে আছো তুমি,
চোখে মুখে শুধুই তুমি।
দিনের আলো, রাতের ছায়া,
সবখানে দেখি তোমার মায়া।
হাওয়ার মাঝে তোমার গন্ধ,
হৃদয় জুড়ে মিষ্টি আবাস।
তোমার কথা মনে করলে,
একলা রাতে চুপটি করে বয়ে যায় বাতাস।
তুমি আছো হাসির মাঝে,
তুমি আছো ভালোবাসার সাজে।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি তাই,
সব সময় তোমার কথাই কানে বাজে।
তোমার ছোঁয়ায় জেগে ওঠে,
ভালোবাসা প্রতিটি আবেশ।
তুমি ছাড়া মন যে শূন্য,
ভালোবাসাও হয় নির্জন প্রদেশ।
দূরে থেকেও পাশে আছো,
নিঃশব্দে প্রাণে ভালোবাসো।
তুমি আমি এক সুরে বাঁধা,
ভালোবাসা যেন এক গোলক ধাঁধা।
কবিতার মর্ম কথা |
|---|
আসলে মানুষ মনে প্রাণে যাকে ভালোবাসে তার স্মৃতিকেই ঘিরে থাকে সব সময়।অনেক সময় দূরে থেকেও মনে হয় সে থাকে কাছে, আর এটাই হয়তো ভালোবাসা।আজকে সেরকমই কিছু কথা এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি ।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | কবিতা |
https://x.com/Nevlu123/status/1914132258874663096
আপনি আজকে অসম্ভব সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটা অনেক সুন্দর ছিল। আর কবিতার প্রতিটা লাইন আমার খুব ভালো লেগেছে পড়তে। এরকম ভাবে কবিতাগুলো লিখলে আমার অনেক ভালো লাগে।
সত্যিই ভালোবাসা একটি গোলক ধাঁধা। ভালোবাসা বোঝা এবং প্রকাশ করা দুটোই অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়। ভালোবাসা একটি আবেগ আর আপনার এই কবিতায় সেই আবেগপূর্ণরূপে প্রকাশ পেয়েছে। এত সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আজকে আপনি খুব সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন।মনে প্রাণে আছো তুমি কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। প্রত্যেক মানুষ যাকে ভালোবাসে তাকে মনে পড়ে মনে রাখে। আর তার স্মৃতিগুলো রাখার চেষ্টা করে। ধন্যবাদ সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
1 | https://x.com/Nevlu123/status/1914366230368002093
2 | https://x.com/Nevlu123/status/1914367131661087116
3 | https://x.com/Nevlu123/status/1914367973424300336
4 | https://x.com/Nevlu123/status/1914368253159420136
5 | https://x.com/Nevlu123/status/1914369529905291491
6 | https://x.com/Nevlu123/status/1914369700731216024
7 | https://x.com/Nevlu123/status/1914370369131086299
8 | https://x.com/Nevlu123/status/1914370809054842936
9 | https://x.com/Nevlu123/status/1914370985765077013
আসলেই ভালোবাসার মানুষ দূরে থাকলেও, অনেক সময় মনে হয় যে একেবারে পাশেই রয়েছে। যাইহোক কবিতার কথাগুলো ভীষণ সুন্দর। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।