স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।
আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।
আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।
তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।
স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
মনটা আজ বেশামাল,
কোনো কিছুতেই নেই মানা।
হাসির মাঝে কাঁদতে চায় মন,
কারনটা যে অজানা।
অনু কবিতা-২
চেনা মুখও অচেনা যেন,
কথা বলতে লাগে যে ভয়।
সবকিছুতে ধোঁয়াশা আজ,
ঘুমের ঘোরে স্বপ্নের জয়।
অনু কবিতা-৩
চোখে জল,মনে ভয়,
তবুও মনবল নিয়ে চলি,
একলা পথে হাটতে হাটতে,
কত স্বপ্নের হয় বলি।
অনু কবিতা-৪
সত্য মিথ্যার গল্প বোঝে,
হৃদয় গেয়ে যায় গান।
একেলা চলার মাঝেই আমি,
পাই নতুনের আহ্বান।
অনু কবিতা-৫
কাঁটার ভিড়ে হাঁটতে হাঁটতে,
যেন আমি শক্ত হয়ে যাই।
এই নিঃসঙ্গ পথই আমায়,
বাস্তবতা আর জীবন শেখায়।
ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| পোস্টের ধরণ | অনু কবিতা |
@nevlu123, অসাধারণ! আপনার অনু কবিতাগুলো মন ছুঁয়ে যায়। প্রত্যেকটি কবিতায় জীবনের গভীরতা এবং অনুভূতির প্রকাশ খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। বিশেষ করে, "কাঁটার ভিড়ে হাঁটতে হাঁটতে, যেন আমি শক্ত হয়ে যাই" এই লাইনটি আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে।
কবিতা লেখার আপনার এই প্রচেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য। ছোট ছোট লাইনের মধ্যে এত গভীর অর্থ প্রকাশ করার ক্ষমতা অসাধারণ। আপনার কবিতাগুলো পাঠকদের মনে নতুন ভাবনা ও অনুভূতির সৃষ্টি করবে, এতে কোনো সন্দেহ নেই।
আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনার এই প্রতিভাকে আরও বিকশিত করুন এবং আমাদের মাঝে আরও সুন্দর কবিতা উপহার দিন। আপনার লেখার মাধ্যমে বাংলা সাহিত্য আরও সমৃদ্ধ হোক, এই কামনা করি। Keep up the great work! 👍
আপনার অসাধারণ মন্তব্য পড়ে অনেক অনুপ্রেরণা পেলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন আপনি। এত সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতাগুলো লেখায় খুব ভালো লেগেছে পড়তে। আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে খুবই ভালোবাসি। আপনি সব সময় অনেক সুন্দর অনু কবিতা লিখে থাকেন।
ধন্যবাদ
খুব সুন্দর ভাবে প্রতিটা কবিতা উপস্থাপন করেছেন ভাইয়া। এতটা সুন্দর ছিল কবিতার লাইনগুলো পড়ে মুগ্ধ হলাম।এভাবে প্রতিনিয়ত দারুন সব কবিতা পড়তে বেশ ভালোই লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ।।
খুব সুন্দর অনু কবিতা লিখেছেন আপনি। আপনার ছোট ছোট অনু কবিতা গুলো পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি অনু কবিতায় ছন্দ সাজিয়ে গুছিয়ে লিখেছেন ধন্যবাদ এত সুন্দর অনেক কবিতা গুলি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু।,।
ভীষণ সুন্দর হয়েছে আপনার প্রত্যেকটি অনু কবিতা। তবে একদম প্রথম কবিতাটি এবং শেষের জীবনের বাস্তবতা নিয়ে অনু কবিতাটি পড়তে ভীষণ ভালো লাগলো। পুরো মন ছুয়ে গেল কবিতা দুটি। আপনি খুবই সুন্দর কবিতা লেখেন।
আপনিও অনেক ভালো কবিতা লেখেন। অনেক অনেক ধন্যবাদ দাদা।
1 | https://x.com/Nevlu123/status/1928837953226166347
2 | https://x.com/Nevlu123/status/1928838214556455035
3 | https://x.com/Nevlu123/status/1928838767571321075
4 | https://x.com/Nevlu123/status/1928839155288592426
5 | https://x.com/Nevlu123/status/1928839590993080530
6 | https://x.com/Nevlu123/status/1928839846757548510