কবিতা আবৃত্তি :- আমার অজান্তে আমি পরিবর্তিত।

in আমার বাংলা ব্লগlast year

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1735060162441.png

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ- আমার অজান্তে আমি পরিবর্তিত।আর আমিই কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান বা কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য আজকে চিন্তা করে দেখলাম কোন কবিতাটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই কবিতাটি মাথায় আসলো। তখন এই কবিতাটিকে আপনাদের মাঝে তুলে ধরলাম।

আসলে আমি মনে করি গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে বা কবিতা আবৃত্তি করলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান ও কবিতা গেয়ে থাকি।তবে যদি ভুল হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।


কবিতাটির নাম হচ্ছেঃ
আমার অজান্তে আমি পরিবর্তিত।

আবৃত্তিঃ-
@nevlu123

আমার অজান্তে আমি পরিবর্তিত।👇

এই কবিতাটি অনেক বেশি ভালো লাগে আমার। হঠাৎ করে কবিতাটির কথা মনে পড়ে গেল, আর তাই আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।


কবিতাটির কথা 👇

আমার অজান্তে আমি পরিবর্তিত।
আমার আমিতে, আজ আর আমি নেই।
আমি হারিয়েছি অবহেলার চাদরে।
হয়তো বা অতি কষ্টে,অতি অনাদরে।
আমার চোখে পড়েছে আবরণ।
আমি অবহেলায় করি বিচরণ।
আমার নিঃসঙ্গতায় কাটে সময়।
আমার মনে আজ অবহেলার প্রণয়।
আমি পুড়ে যাওয়া সিগারেটের ধোঁয়া।
অবহেলা আর অনাদরে আমার বয়ে যাওয়া।
আমি মৃত সাগরের পানি।
আমি জ্ঞানীদের অহেতুক বাণী।
আমার শূন্যতায় মিটিমিটি পায়ে বিচরণ।
আমি কালবৈশাখী ঝড়ের অদৃশ্য আবরণ।
আমি দু হাতের ফাঁকে পড়ে যাওয়া পানি।
আমি কতটুকু অবহেলিত আমিই ভালো জানি।
লাঞ্ছনা আমার বেলা অবেলার বন্ধু।
আমি গুপ্ত কষ্টের এক বিশাল সিন্দু।
আমি অনৈতিকতার তলে চাপা পড়া অতি সাধারণ।
আমি অবহেলায় অনাদরে নিত্যদিনের মরণ।

♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টকবিতা আবৃত্তি
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 last year 

দারুন একটি কবিতা আবৃত্তি করেছেন ভাইয়া। এই কবিতাটি এর আগে আমি শুনেছি বেশ ভালোই লাগে আমার কাছে। আজকে আবার আপনার পোস্টে শুনতে পেরে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

অনেক ধন্যবাদ ফাতেমা আপু।♥️🧩

 last year 

Screenshot_20241225-092108_Chrome.jpg

Screenshot_20241225-092223_Chrome.jpg

Screenshot_20241225-092251_Chrome.jpg

Screenshot_20241225-092300_Chrome.jpg

Screenshot_20241225-092322_SuperWalk.jpg

 last year 

আপনার কন্ঠে কবিতা আবৃতি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে এই কবিতাটি আবৃত্তি করেছেন। আসলে কবিতা আবৃত্তির মধ্যে যেন কবিতার প্রাণ ফিরে পায়। অসাধারণ হয়েছে।

 last year 

অনেক ধন্যবাদ রায়হান ভাই।,🪄

 last year 

ওয়াও অনেক সুন্দর একটি কবিতা আবৃতি আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া।আপনার গান কভার কবিতা আবৃতি আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকের কবিতা আবৃতি দারুণ হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ পলাশ ভাই।ভালো থাকুন সব সময়।

 last year 

আপনার কন্ঠে গাওয়া গান গুলো শুনতে বেশ ভালো লাগে আমার কাছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটি সুন্দর গান পরিবেশন করেছেন।পুরো গান টি খুবই সুন্দর ভাবে পরিবেশন করেছেন। গানটি পুরনো হলেও শুনতে বেশ ভালো লাগলো।

 last year 

সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ রিয়াদ ভাই।।

 last year 

আপনি বরাবরই খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন। বেশ ভালো লাগলো আপনার আজকের কবিতা আবৃত্তি শুনে। কবিতার কথাগুলো ও ভীষণ সুন্দর। পুরো কবিতা আবৃত্তি টা শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু সবসময় সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

ঠিক বলেছেন ভাই,গান কভার করলে কিংবা কবিতা আবৃত্তি করলে মনের মধ্যে অন্য রকম শান্তি লাগে। আপনি দারুণভাবে এই কবিতাটি আবৃত্তি করেছেন ভাই। বেশ ভালো লাগলো আপনার আবৃত্তি শুনে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

জি একদম মনের কথা বলেছেন ভাই ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64414.57
ETH 1751.02
USDT 1.00
SBD 0.44