অনেক কিছুই বুঝি আমি, শুধু বুঝতে দেই না।(কবিতা আবৃত্তি)
আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ-অনেক কিছুই বুঝি আমি,শুধু বুঝতে দেই না ।আর আমি এই কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।
প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান বা কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য আজকে চিন্তা করে দেখলাম কোন কবিতাটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই কবিতাটি মাথায় আসলো। তখন এই কবিতাটিকে আপনাদের মাঝে তুলে ধরলাম।
আসলে আমি মনে করি গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে বা কবিতা আবৃত্তি করলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান ও কবিতা গেয়ে থাকি।তবে যদি ভুল হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।

কবিতাটির নাম হচ্ছেঃ
অনেক কিছুই বুঝি আমি,
শুধু বুঝতে দেই না।
আবৃত্তিঃ-
@nevlu123
শুধু বুঝতে দেই না।👇
আজকে আবৃত্তি করার জন্য কবিতা খুঁজছিলাম হঠাৎ করে এই কবিতাটির কথা মনে পড়ে গেল। কয়েকদিন আগে এই কবিতাটি শেয়ার করেছিলাম আর আজকে সেটা আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।
অনেক কিছু বুঝি আমি,
শুধু বুঝতে দেই না।
সময় মত যেটা চাই,
সেটাই শুধু পাইনা।
সহজ সরলতা মানে,
বোকামি নয়।
সহজ সরলতাই আসলে,
ভালো মানুষের পরিচয়।
ভালো মানুষ খুঁজে পাওয়া,
সহজ কথা নয়।
মুখে মধু অন্তরে বিষ,
তারা কখনো ভালো মানুষ নয়।
এই জগতে ভালো মানুষ,
পাওয়া বড় দায়।
ভালো মানুষ হারিয়ে ফেললে,
করবে হায় হায়।
ছোট এই পৃথিবীতে,
আছে কত মানুষ।
হরেক রকম মানুষের ভিড়ে,
আসল মানুষ ফানুস।
♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣
❣
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিশদ বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| পোষ্ট | কবিতা আবৃত্তি |
| মডেল | M32 |
| ফটোগ্রাফার | @nevlu123 |
| সম্পাদনা | শুধু সেচুরেশন |
| অবস্থান | বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

https://x.com/Nevlu123/status/1898572156491153491
🚧⚓🚧
ভাইয়া আপনার লেখা কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগে। আজকে আপনার লেখা সুন্দর একটি কবিতা আমাদের মাঝে চমৎকারভাবে রিভিউ করেছেন। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার কন্ঠে এত সুন্দর একটি কবিতা শুনতে পেয়ে। আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ফাতেমা আপু ভালো থাকুন।
নিজের লেখা কবিতা নিজেই আবৃত্তি করেছেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে আপনার লেখা কবিতা গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি বেশ দারুন কবিতা লিখতে পারেন। যাইহোক, আপনার কন্ঠে এতো সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো আমার কাছে।
সুন্দর মন্তব্য ভাগাভাগি করে নেয়ার জন্য ধন্যবাদ ভাই।
নিজের কবিতা আবৃত্তি করতে ভালই লাগে। বিশেষ করে কাউকে ক্রেডিট দেওয়া লাগে না নিজেই নিজের ক্রেডিট।যাইহোক এই কবিতার কথাগুলো বেশ চমৎকার ছিল। আর এই চমৎকার কবিতাটি নিজের গলায় আবৃত্তি করে সবার উদ্দেশ্যে ভাগাভাগি করে নেয়ার জন্য ধন্যবাদ।
তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।।
এই কবিতার লাইনগুলো আসলেই দারুণ। আমি তো পুরো কবিতাটি আবৃত্তি করে ফেলেছি। বেশ ভালো লাগলো এই কবিতাটি আবৃত্তি করে। যাইহোক আপনার আবৃত্তি সুন্দর হয়েছে ভাই। এতো চমৎকার একটি কবিতা আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য ভাগাভাগি করে নেয়ার জন্য ধন্যবাদ ভাইজান।।