কবিতা আবৃত্তি :- আমি নগণ্য।

in আমার বাংলা ব্লগlast year

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1742316741207.png

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ-আমি নগণ্য ।আর আমি এই কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান বা কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য আজকে চিন্তা করে দেখলাম কোন কবিতাটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই কবিতাটি মাথায় আসলো। তখন এই কবিতাটিকে আপনাদের মাঝে তুলে ধরলাম।

আসলে আমি মনে করি গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে বা কবিতা আবৃত্তি করলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান ও কবিতা গেয়ে থাকি।তবে যদি ভুল হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।


কবিতাটির নাম হচ্ছেঃ
আমি নগণ্য।

আবৃত্তিঃ-
@nevlu123

আমি নগণ্য।👇

আজকে আবৃত্তি করার জন্য কবিতা খুঁজছিলাম হঠাৎ করে এই কবিতাটির কথা মনে পড়ে গেল। কয়েকদিন আগে এই কবিতাটি শেয়ার করেছিলাম আর আজকে সেটা আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।


কবিতাটির কথা 👇

আমি নগণ্য, আমি অযোগ্য,আমার যে নেই স্থান।
যেথায় সেথায়, যে কেউ,করে আমায় শুধু অপমান।
তবুও আশা ছাড়ি না,থামি নাকো আমি,
মনের ভিতরে ফুসে রেখেছি,আশাটা অনেক দামি।
আমার জীবনে কষ্ট অনেক,তবুও আমি হাসি।
শক্তি আমার মন থেকে আসে,তবে অন্ধকারে কান্নায় বাসি।
নিঃশব্দে সংগ্রাম করি,ঘুরে দাঁড়াই বারবার।
মাঝে মাঝে মনকে প্রশ্ন করি,কে আমার আমি বা কার।
কষ্টের সাগরে ভাসি আমি,তবুও যে আমি ডুবি না।
স্বপ্নে আমি সুখ খুঁজি,কিছুই যে আমি পাইনা।
আমি নগণ্য, আমি নিরাশ,মাঝে মাঝে হারাই আশা,
তবুও ঘুরে দাঁড়াতে জানি,জীবনের পথে আছে বড় আশা।
অবহেলিত হয়েছি অনেক,কিন্তু ছেড়ে দেইনি হাল।
সুখের সূর্য উঠবে একদিন,অন্ধকার হবে বেখেয়াল।
আমি অল্প, আমি ক্ষুদ্র,এভাবেই আছি বেচে।
অবহেলা আর দুঃখের মাঝে,মন নিরাশ হয়েছে।
ভুলে গেছি সব যন্ত্রণা, মনে শুধু আশা,
জীবনের পথে চলার মত,পেয়েছি নতুন ভাষা।
ভবিষ্যৎ দেখছি স্বপ্নে, ভালো কিছু যে হবে,
এভাবেই চলবো আমি,ভালোবাসা মনে রবে।

♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টকবিতা আবৃত্তি
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 last year 

Screenshot_20250319-091900_Chrome.jpg

Screenshot_20250319-091957_Chrome.jpg

 last year 

বাস্তব জীবনে সাথে মিলসম্পন্ন কবিতা।শত বার পরাজিত, অপমানিত হয়ে ফিরে আসতে হয়।নিজের অবস্থান পাকা করতে হয়।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই ্।

 last year 

আমার কাছে সব সময় আপনার কবিতা আবৃতি পোস্ট গুলো অনেক ভালো লাগে। বাস্তব জীবন মিলিয়ে আপনি সব সময় কবিতা আবৃতি গুলো করার চেষ্টা করেন। যে কবিতা আবৃতি গুলো শুনতে অনেক ভালো লাগে। এত সুন্দর কবিতা আবৃতি আমাদের মাঝে আজকে আবারও শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

খুব ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায়।

 last year 

আপনার কবিতা আবৃত্তি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। অসাধারণ আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে কবিতাটি যেন আবৃত্তি শুনতে পেয়ে আমি মুগ্ধ হলাম।

 last year 

সুন্দর ও সাবলীল মন্তব্যের জন্য ধন্যবাদ,।

 last year 

কবিতা আবৃত্তি শুনতে আমার অনেক ভালো লাগে। আপনি সবকিছু মিলিয়ে দারুন আবৃত্তি শেয়ার করলেন। সাপ্তাহিক ধারাবাহিকতা বজায় রেখে আজকে আপনি সুন্দর একটি কবিতা আবৃত্তি শেয়ার করলেন। যেটা আপনি ভালো পারেন সেই কবিতা আবৃত্তি করে শেয়ার করলেন। আপনার কবিতা আবৃত্তি শুনে খুবই ভালো লেগেছে‌।

 last year 

সবসময় এভাবে পাশে থাকবেন এই কামনা করছি।

 last year 

কবিতার কথাগুলো অসাধারণ আর সে অসাধারণ কথাগুলোকে আবৃত্তির মধ্যেও ফুটিয়ে তুলেছো দেখে খুব ভালো লাগলো। আর তোমার গলায় এটি শুনতে অনেক বেশি ভালো লেগেছে। আসলে নিজের কবিতা নিজে আবৃত্তি করতে অন্যরকম মজা লাগে।যাইহোক ধন্যবাদ তোমাকে।

 last year 

খুব ভালো লাগলো তোমার মন্তব্যটি পড়ে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61656.65
ETH 1638.79
USDT 1.00
SBD 0.41