আপনি যতই শক্তিশালী হোন না কেন,ভবিষ্যত তাদের হাতে যারা একতাবদ্ধ রয়েছে।

in আমার বাংলা ব্লগlast year
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

আপনি যতই শক্তিশালী হোন না কেন,ভবিষ্যত তাদের হাতে যারা একতাবদ্ধ রয়েছে।

Photo_1741548710739.png

বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।আসলে একতাই শক্তির মূল। একজন মানুষ যতই শক্তিশালী হোক, যদি সে একা থাকে, তাহলে তার সফল হওয়া কঠিন। কিন্তু যারা একসঙ্গে থাকে এবং একতাবদ্ধভাবে কাজ করে, তারা ভবিষ্যতে এগিয়ে যায়। একতার মাধ্যমে যেকোনো বড় কাজ সহজ হয়ে যায়। সমাজ বলুন দেশ বলুন বা ব্যক্তিগত জীবন বলুন সফল হতে হলে সবাইকে মিলেমিশে চলতে হয়।

ছিন্ন ভিন্ন হয়ে থাকা দুর্বলতার সৃষ্টি করে, আর একতা মানুষের শক্তি বৃদ্ধি করে। তাই উন্নতি ও সফলতার জন্য একতাবদ্ধ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ সবসময় তাদের হাতে থাকে, যারা ঐক্যবদ্ধভাবে পথ চলতে জানে।আমরা সকলে জানি একতাই শক্তি একতাই বল।আর একতা থাকলেই সব কাজে এগিয়ে যাওয়া যায়। একক কোন কাজ করলে সেক্ষেত্রে সফলতার আশঙ্কা খুবই কম থাকে।

আবার কারো সাহায্য সহযোগিতা ছাড়া খুব কম সংখ্যক লোক একক সফল হয়ে থাকে।তবে বিষয় হচ্ছে একক কেউ যত বড় সফলতা অর্জন করুক বা যতই শক্তিশালী হোক না কেন ভবিষ্যৎ তাদেরই হাতে যারা একতাবদ্ধ থাকবে।আর বর্তমানে আমরা সেটাই দেখে আসছি।আর এভাবেই চলতে থাকবে মৃত্যু পর্যন্ত।আমাদের এলাকায় এক লোকের ছয়টি ছেলে রয়েছে। আবার আরেকটি লোকের মাত্র দুইজন ছেলে।

যে ব্যক্তির ৬ জন ছেলে রয়েছে সেই ছেলেগুলো একে অন্যের সাথে পারিবারিক ও বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে তারা একে অন্যের সাথে আলাদা হয়ে গেছে এবং তাদের কিছু কিছু ভাই এলাকা ছেড়ে অন্য জায়গাতে গিয়ে ঘর বাড়ি করে সেখানে এই সেটেল হয়ে গেছে।আবার একে অন্যের সাথে যোগাযোগ বিছিন্ন করে ফেলেছে। তবে তারা ব্যক্তিগতভাবে আলাদা আলাদা করে সবাই প্রতিষ্ঠিত।

অন্যদিকে একই গ্রামে আরেকটি লোকের যে দুটো সন্তান তারা আবার একে অন্যের সাথে বুঝ পরামর্শ করে প্রতিটি পদক্ষেপ নেয়। একে অন্যের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে। বলতে গেলে সুযোগ্য ভাইয়ের মত। তবে তাদের টাকা পয়সা এত বেশি ও নেই কিন্তু তাদের দল ও বলের অভাব নেই। কারণ দুই ভাই দুই দিক থেকেই পরিচিত এবং দুই ভাইয়ের সাথে অনেক লোকের সাথে সম্পর্ক রয়েছে যেটা বাকি ছয় ভাইদের সাথে নেই।

একবার এই দুই ভাইয়ের সাথে ওই ছয় ভাইয়ের ফ্যামিলির সাথে একটা দ্বন্দ্ব বাঁধে জায়গা জমি সংক্রান্ত।এখন এ দুই ভাই মিলে এবং তাদের দলবল নিয়ে ওদের সাথে ঝগড়া করে। আর সেই ছয় ভাইয়ের ফ্যামিলির মধ্যে শুধু দুটো ভাই রয়েছে বাড়িতে, বাকিগুলো বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় অবতরণ করছে। যে দুটো ভাই বাড়িতে রয়েছে তাদের কারো সাথে কারো মিল নেই তাই তাদের ফ্যামিলির সাথে যখন ঝগড়া হচ্ছে তখন শুধু একটা ভাই সেখানে এগিয়ে এসেছে বাকি একটাও আসেনি।

আর এভাবেই সেই ফ্যামিলিকে প্রতিহত করেছে মাত্র দুটি ভাই যারা একতাবদ্ধ রয়েছে তারা। আজকে এই পোস্টের মাধ্যমে আমি কার অন্যায় হয়েছে কার ন্যায় হয়েছে সেটা বলতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে এখানে শুধু ইউনিটি বা একতাবদ্ধভাবে থাকার কারণেই আসলে তাদের দুই ভাই থাকা সত্ত্বেও তাদের ক্ষমতা বেড়ে গেছে। আর অন্যদের ছয় ভাই থাকা সত্ত্বেও তাদের একতাবদ্ধভাবে না থাকাতে তাদের ক্ষতি হয়েছে।

আর এটা ইতিহাস সাক্ষী যে যারা দলবদ্ধভাবে চলাফেরা করবে তারাই সব সময় এগিয়ে যেতে পারবে এবং তাদের শক্তি অন্যদের তুলনায় বেশি থাকবে। গুণী লোকেরা কিছু কথা বলে গিয়েছেন যে তুমি যদি একটি লাঠি ভাঙতে চাও খুব সহজে ভাঙতে পারবে,কিন্তু অনেকগুলো লাঠি একসাথে থাকলে সেগুলোকে খুব সহজে ভাঙা যাবে না। আর এটাই চরম বাস্তবতা আর এটাই ঘটছে বর্তমান পৃথিবীতে।

যাই হোক চিন্তা করলাম একটা জেনারেল রাইটিং লিখব, তাই ভাবলাম কি বিষয় নিয়ে লেখা যায়। হঠাৎ ফেসবুকে একটি ইমেজ দেখেছিলাম যেখানে লেখা রয়েছিল যে ভবিষ্যৎ তাদেরই যারা একতাবদ্ধভাবে থাকে। আর এটা দেখে সমাজের রূপরেখা চিন্তা করে এ বিষয়টি মাথায় আসলো তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।

যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণজেনারেল রাইটিং ।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
লোকেশন- বাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 last year 

Screenshot_20250310-095725_Chrome.jpg

Screenshot_20250310-095812_Chrome.jpg

 last year 

ছেলেবেলায় আমরা এই গল্পটা সকলে পড়েছিলাম। যে একটি লাঠি সহজে ভেঙে যায় কিন্তু অনেকগুলি লাঠি কখনোই একসঙ্গে ভাঙ্গা যায় না। একেবারে সঠিক এবং প্রাসঙ্গিক একটি বিষয়ে পোস্ট করেছেন ভাই। আমরা যদি একত্রিতভাবে সকলে একসঙ্গে থাকি, তবে জীবনে কোন বিপদ কখনো স্পর্শ করতে পারবে না।

 last year 

জি দাদা একদম বাস্তব কথা বলেছেন ধন্যবাদ।

 last year 

এই বক্তব্যটি সত্যিই গভীর অর্থ বহন করে। একতাবদ্ধতা যে কোনো সমাজ, সংগঠন বা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।একতাবদ্ধতা শুধু শক্তিই নয়, এটি একটি দলের মধ্যে আস্থা, সমন্বয় এবং সহযোগিতার প্রতীক। যখন সবাই এক লক্ষ্যে কাজ করে, তখন যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।এই বিষয়টি আমাদেরকে শেখায় যে ব্যক্তিগত শক্তি বা দক্ষতা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, সম্মিলিত প্রচেষ্টা এবং একতাবদ্ধতাই হলো ভবিষ্যত গড়ে তোলার মূল চাবিকাঠি।

 last year 

মনের কথা বলেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

 last year 

একদম বাস্তব কথা বলেছ।আসলে একতা থাকলে শক্তি বাড়ে, আর বিভক্ত হলে দুর্বলতা আসে। একসঙ্গে কাজ করলে সফলতা পাওয়া সহজ হয়। বাস্তব জীবনে ঐক্যবদ্ধ মানুষ সবসময় এগিয়ে যায়। যেমন, দুই ভাই একসঙ্গে থেকে ছয় ভাইয়ের চেয়ে বেশি শক্তিশালী হয়েছে। তাই ভবিষ্যৎ তাদেরই, যারা একসঙ্গে থাকে ও কাজ করে।ভালো লিখেছো ধন্যবাদ তোমাকে।

 last year 

ঠিকই বলেছ ধন্যবাদ তোমায়।

 last year 

একতাবদ্ধ থাকলে যে শক্তি তৈরি হয়, তা আসলেই অসীম। একা কোনো কাজ করা যতটা কঠিন, একসঙ্গে কাজ করলে সবকিছু সহজ হয়। দুই ভাইয়ের উদাহরণটি বাস্তবিক অর্থে একতার শক্তি ও গুরুত্ব দেখিয়েছে। দারুণ লিখেছেন ভাই।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন ভাই। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি একতাই শক্তি। আসলে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে যেকোনো সমস্যার সমাধান করতে পারি। কারণ তখন আমাদের শক্তি বেশি থাকে। কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে এখন একতা নেই। তাইতো মানুষজন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সবসময় পাশে থেকে সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা যোগানোর জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60742.03
ETH 1557.33
USDT 1.00
SBD 0.47