স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।

আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।

আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।

তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।

স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
আমি নিত্য দিনের অবহেলায় অভ্যস্ত।
আমি হতাশার চাদরে আবদ্ধ।
আমি বাধা প্রাপ্ত পথের অসহায় কেউ।
আমি মরা নদীর মরা ঢেউ।



অনু কবিতা-২
নির্ঘুম এক রাত তুমি হীন একা আমি।
কল্পনায় হারাই দূর অজানায়।
দক্ষিণা বাতাস এসে দেয় স্মৃতি জাগিয়ে।
নিমিষেই ভেঙে যায় কল্পনা।



অনু কবিতা-৩
বৃথা যায় সময়,অসময়ের বেড়াজালে।
তীক্ষ্ণ ইচ্ছে গুলো মনে দেয় নাড়া।
সময়ের কাজ সময় না করিলে।
নিতে হবে ভীষণ প্যারা।



অনু কবিতা-৪
দুদিনের এই পৃথিবীতে,
কেউ তো কারো নয়।
যে যাকে ঠকিয়ে নিতে পারে,
সেই করে জয়।
এমন জয় দেখলে আবার,
মনে লাগে ভয়।



অনু কবিতা-৫
এই দুনিয়ায় যত মায়া আছে,
সব মায়া শুধু ক্ষণিকের।
একটা সময় নিতে হবে বিদায়,
তখন সব মায়ার ঘটবে সমাপ্তি।
আর এটাই হয়তো জীবনের ইতি।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

দারুন দারুন কতগুলো অনু কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে প্রত্যেকটা কবিতা আমার কাছে আধ্যাত্মিক টাইপের কবিতা মনে হয়েছে। কেননা এই কবিতা গুলোর অর্থগুলো বৃহৎ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

অনেক অনেক ধন্যবাদ দাদা মতামত প্রধানের জন্য।

 2 years ago 

আপনার অনু কবিতাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে ভাই। প্রতিটি অনু কবিতার চমৎকারভাবে শেয়ার করেছেন। এটা সত্যি বলেছেন ভাই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নাই একদিন আমাদের এই সুন্দর পৃথিবী থেকে সবাইকে বিদায় নিতে হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময়,।।

 2 years ago 

আপনি অসাধারণ কিছু অনু কবিতা লিখেছেন, যেগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আপনি সব সময় অনেক সুন্দর অনু কবিতা লিখে থাকেন। অনেক সুন্দর সুন্দর অনুভূতি তুলে ধরেছেন এই অনু কবিতা গুলোর মধ্যে। এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। সবকিছুই ধ্বংস রয়েছে। আর প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে।

 2 years ago 

অনেক ধন্যবাদ। 🗾

 2 years ago 

ছোট ছোট লাইনের কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে। বরাবরের মতোই খুব সুন্দর কিছু অনু কবিতা লিখে শেয়ার করেছেন আপনি। প্রত্যেকটা কবিতা বেশ দারুন হয়েছে। খুব সুন্দর ছন্দ এবং শব্দ সাজিয়ে কবিতা গুলো লিখেছেন। শেষের দুইটা কবিতা আমার কাছে বেশ ভালো লাগলো। বাস্তব জীবন নিয়ে লিখেছেন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু মতামত প্রধানের জন্য।,

 2 years ago 

আপনি দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। অনু কবিতাগুলো পড়তে আমার অনেক ভালো লাগে এবং লিখতে।অনু কবিতাগুলো ছোট হলে ব্যাপক অর্থ বহন করে। ভিন্ন টপিক নিয়ে অনু কবিতাগুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাই একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু সবসময় সুন্দর গোছানো মন্তব্যের জন্য। ভালো থাকবেন সর্বদায়।

 2 years ago 

Screenshot_20241209-083130_Chrome.jpg

Screenshot_20241209-083252_Chrome.jpg

Screenshot_20241209-083505_Chrome.jpg

Screenshot_20241209-083831_Chrome.jpg

 2 years ago 

অনেক দিন পর আপনার অনুকবিতা আবৃত্তি করলাম ভাইয়া।কবিতা গুলো ভীষণ ভালো লেগেছে। প্রতিটি অনুকবিতায় খুব সুন্দরভাবে মনের অনুভূতির প্রকাশ ঘটেছে।ধন্যবাদ জানাচ্ছি দারুন কিছু অনুকবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সবসময় সুন্দর ও সাবলীল গোছালো মন্তব্য করে পাশে থাকার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

আসলেই স্বার্থপরের এই দুনিয়ায় কেউ কারো নয়। যাইহোক বরাবরের মতো আজকেও দারুণ কিছু অণু কবিতা শেয়ার করেছেন ভাই। বিশেষ করে চতুর্থ অণু কবিতাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসাধারণ মন্তব্য ভালো ভাই করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভালোই হয়েছে আপনি অন্য কোন পোস্ট না করে সুন্দর অনু কবিতা লিখে ফেলেছেন। অনু কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে। আর আপনি খুব সুন্দর ভাবে কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার লাইন গুলো দারুন ছিল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ মনিরা আপু চমৎকার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62848.12
ETH 1698.87
USDT 1.00
SBD 0.40