শিশুদেরকে সঞ্চয় করতে শেখানো।
শুভ সন্ধ্যা....🌃
আজ ২৩ ই অক্টোবর,
বুধবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
শিশুরা হলো কমল হৃদয়বান, শিশুরা তাদের চোখের সামনে যা করতে দেখবে তাই শিখবে। প্রত্যেকটা বাবা মায়ের উচিত শিশু বাচ্চাদেরকে ভালো জিনিসের অতি আগ্রহ ও অভ্যাস গড়ে তোলা। একটি শিশুকে বড় করে তোলার জন্য বাবা মায়ের ভূমিকা অপরিসীম। তাই প্রতিটি পরিবারের দায়িত্ব এবং কর্তব্য ভালো কাজের প্রতি দিক নির্দেশনা দেওয়া এবং ভালো জিনিসের প্রতি আকৃষ্ট করা। বর্তমান সময়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি শিশু মোবাইল ফোন ও টাকার প্রতি অনেক নেশা জন্ময়। মোবাইল ফোনে বিভিন্ন গেম খেলতে বাচ্চারা বেশি পছন্দ করে। তাই এক সময় মোবাইল ফোন ব্যবহার করা অভ্যাসে পরিণত হয়ে যায়। এই ধরনের খারাপ অভ্যাস থেকে ফিরে আসতে অনেক সময় লাগে।
কিন্তু আমরা যদি শিশুদেরকে সঞ্চয় করতে শেখায় তাহলে তাদের ভবিষ্যৎ উজ্জল হবে। এজন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে প্রতিটি বাবা-মা এবং পরিবারের সদস্যদের। তারা যদি শিশুদের হাতে কাঁচা টাকা তুলে দেয়, এক সময় দেখা যাবে টাকার উপর আসক্ত জন্মে যাবে। তাই টাকা খরচ করা থেকে শিশুদের বিরত রাখতে হবে। শিশুরা দোকান থেকে বিভিন্ন সময় বিভিন্ন খাদ্যদ্রব্য খাওয়ার জন্য বায়না ধরবে। তখন আমরা যদি তাদের হাতে টাকা দিয়ে দেই তাহলে টাকার প্রতি লোভ জন্মাতে পারে। তাই তাদের হাতে টাকা না দিয়ে খাবার এনে দেওয়া। তাই আমাদের প্রতিটি মা-বাবার উচিত শিশুদেরকে সঞ্চয় করতে শেখানো। অর্থের গুরুত্ব মূল্য বুঝানো।
আমাদের কর্তব্য বাজার থেকে শিশুদের জন্য একটি মাটির কিংবা প্লাস্টিকের ব্যাংক এনে দেওয়া। সেই ব্যাংকে তারা অল্প অল্প করে টাকা জমাবে, শিশুদের এভাবে উৎসাহ করলে শিশুরা একসময় টাকার মূল্য এবং গুরুত্ব খুব সহজেই বুঝতে পারবে। শিশু বাচ্চারা হলো মাটির নরম কাঁদার মত। আমরা তাদেরকে যেভাবে আকার দিবো সেভাবেই তৈরি হবে। বাচ্চাদের অল্প বয়স থেকে মেধাবিকাশ হতে থাকে। তাই আমাদের উচিত সঠিক ভাবে তাদেরকে গাইড করা। ছোট থেকে যদি তারা অর্থের মূল্য বুঝেতে পারে তাহলে তারা বড় হয়ে অযথা অর্থ নষ্ট করবে না।
বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় টাকার জন্য চুরি ছিনতাই হচ্ছে। এই সকল অপকর্ম থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। একজন শিক্ষিত মা-বাবা একটি শিক্ষিত জাতি দিতে পারে। তাই ছোট বাচ্চাদের সঞ্চয় মনোভাব সৃষ্টি করা। যাইহোক আজকে আমি শিশুদেরকে সঞ্চয় করতে শেখানোর ব্যাপারে আমার অনুভূতি প্রকাশ করেছি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞
| বিভাগ | জেনারেল রাইটিং। |
|---|---|
| ডিভাইস | শাওমি রেডমি ৯। |
| বিষয় | শিশুদেরকে সঞ্চয় করতে শেখানো। |
| লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
| রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
| ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
|---|
https://x.com/nazmulhasanbd01/status/1849065920247046594?t=7mB2j0RbWe9rAbgmWsqsrQ&s=19
বাংলায় একটা কথা আছে সংস্কার বাড়িতেই শুরু হয়। যেকোনো ভালো শিক্ষা একটা বাচ্চাই বাড়ি থেকেই পায়। আপনি ঠিকই বলেছেন প্রতিটা বাবা মাকে অনেক বেশি দায়িত্ববান হতে হয় তার সন্তানকে মানুষ করার ক্ষেত্রে। বর্তমান যুগের বছরের অনেক বেশি অপচয় করে সেক্ষেত্রে তাদের টাকা জমানো বিষয়টা শেখানো খুবই প্রয়োজন। চমৎকার আলোচনা করেছেন বিষয়টিতে এবং আপনার সাথে আমিও সহমত।
ধন্যবাদ আপু আপনাকে আমার পোস্ট বুঝতে পেরে চমৎকার মন্তব্য শেয়ার করার জন্য।
প্রত্যকটি মানুষের জন্য পারিবারিক শিক্ষা খুবই জরুরী। আমরা একজন শিশুকে যে মানসিকভাবে তৈরি করব সেটা সারা জীবন প্রবাহিত হবে। আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক্স শেয়ার করলেন। আসলে সেটা খুবই দরকারি প্রত্যেকটা শিশুকে সঞ্চয় করে তোলা। যার কারণে তারা ভবিষ্যৎ জীবনে টাকা পয়সা খুব সুন্দর ভাবে সংযত করে রাখতে পারবে।
পারিবারিক শিক্ষা প্রাথমিক শিক্ষা হিসেবে জীবনের সবচাইতে মূল্যবান ভূমিকা পালন করে। তাই একটি ভালো পরিবার একটি ভালো সন্তান এবং জাতি দিতে পারে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
ছোট থেকে যারা সঞ্চয় বুঝে তারা কখনো অপচয় বোঝেনা। আসলে এই বিষয়টা কিন্তু আমাদের সকলের মাথায় রাখা উচিত এবং বাচ্চাদের এটা শেখানো উচিত। কারণ এখানে ভবিষ্যৎ বিদ্যমান থাকে।
আমার পোস্ট ভিজিট করে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
শিশুকে যা শিখান হবে সে তাই শিখবে। তাই তাদেরকে ভালো কাজের প্রতি আগ্রহ করে গড়ে তুলতে হবে। আর এ কাজটি শুরু করতে হবে পরিবার থেকেই। পরিবারই হলো শিশুর প্রথম শিক্ষক। শিশু যা দেখবে তাই শিখবে। এবং তাকে যা শিখানো হবে তাই চর্চা করবে। তাই শিশুকাল থেকেই যদি তাকে সঞ্চয়ী করে ঘরে তোলা যায় তবে সে সঞ্চয়ী হবে। বেশ সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন ভাইয়া। ধন্যবাদ ভাইয়া।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু । আমার পোস্ট ভিজিট করে প্রশংসা মূলক মন্তব্য করার জন্য। আশা করছি সব সময় পাশে থাকবেন।