স্বরচিত কবিতা: অতিথি পাখি 🐦 Original Poetry by @narocky71

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ১ জানুয়ারি ২০২৩ রবিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


2023-02-19-22-29-14-726.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

শীতের মৌসুম এসে গিয়েছে। চারিদিকে প্রচুর অতিথি পাখি দেখা যাবে। শীতের মৌসুম ব্যতীত তাদেরকে দেখা যায় না। যখন শীতের মৌসুমে বিভিন্ন অতিথি পাখি দেখা যায় তখন ভীষণ ভালো লাগে। কয়েকদিন আগে তেমনি একটি নদীর মধ্যে অনেকগুলো অতিথি পাখি দেখেছিলাম। অতিথি পাখি দেখেই এই কবিতার লাইনগুলো মাথায় আসে। এবং সেই অনুযায়ী লেখার চেষ্টা করেছি। অতিথি পাখির ছোটাছুটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খুব সুন্দর ভাবে ঘুরাঘুরি করে থাকে। একটা সময় প্রচুর অতিথি পাখি মারা হত, কিন্তু বর্তমানে অতিথি পাখিকে মারা হয় না। এই নিয়ে দেশে আইন রয়েছে। এজন্য তারা নিজের মনের খুশিতে ছুটে বেড়ায়। এবং তাদেরকে দেখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষ ঘুরে বেড়ায় বিভিন্ন নদ-নদীতে। আমি নিজেও এমন দৃশ্য দেখতে ভীষণ ভালোবাসি। আশা করি আজকের এই কবিতাটি আপনাদের অনেক ভালো লাগবে।

স্বরচিত কবিতা: অতিথি পাখি 🐦


শীত এসেছে
পাখিগুলো হাসতেছে,
দেশ থেকে দেশান্তরে
ঘুরাঘুরি করবে যে।

পাখিদের কিসিমিসি
থাকবে নদ নদীতে,
মনের সুখে ঘুরবে তারা
দেশ থেকে দেশান্তর।

অতিথি পাখি বলি মোরা
আসে শীতের মৌসুমে
পাখির ছুটা ছুটি দেখলে
মন ভরে আনন্দে ।

খুনসুটিতে থাকে তারা
একজন অপরজনের সাথে,
মনের আনন্দে ঘুরে বেড়ায়
দেশ থেকে দেশান্তরে।

বিদায় আমরা দিনা তাদের
নিচ থেকে চলে যায়,
অতিথি হয়ে আসে তারা
অতিথি হয়ে চলে যায়।

নদ নদীতে থাকে তারা
উড়ে বেড়ায় আনন্দে,
শীত গেলে চলে যায়
তারা নিজের দেশেতে।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

শীতকালে পাখির আগমণ নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া।কবিতার লাইনগুলো খুব ভালো লেগেছে আমার।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করলাম শীতকালে পাখির আগমন নিয়ে পুরোটা লেখার।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

শীতের সময় আমাদের দেশে অসংখ্য অতিথি পাখি দেখতে পাওয়া যায়। আর এই পাখিগুলোর কিচির মিচির শব্দ খুব ভালো লাগে। যাইহোক অতিথি পাখিকে বিষয়বস্তু করে, খুব চমৎকার একটি কবিতা লিখেছ। ধন্যবাদ তোমাকে ভালো থেকো।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া শীতের সময় অসংখ্য অতিথি পাখি দেখা যায়। আপনিও সব সময় ভালো থাকবেন।

 3 years ago 

আমি অবশ্য নাম রেডি করেছি অতিথি পাখি নাম দিয়ে একটি কবিতা রচনা করব, তার পূর্বে আপনি কবিতা লিখে ফেলেছেন। যাই হোক ভালো লেগেছে আপনার কবিতা। খুব শীঘ্রই আপনিও পেয়ে যাবেন আমার পক্ষ থেকে অতিথি পাখি নামে একটি কবিতা। বেশ চমৎকারভাবে কিন্তু আপনি কবিতার প্রত্যেকটা লাইন সাজিয়েছেন, যেন আমারও কবিতা লেখার আরো উৎসাহ সৃষ্টি হল এরই মাধ্যমে।

 3 years ago 

অবশ্যই ভাই। আমিও অপেক্ষায় থাকলাম আপনার পক্ষ থেকে অতিথি পাখি নামের আরেকটা কবিতা পড়ার জন্য। আপনার কবিতা লেখার প্রতি আরো উৎসাহ সৃষ্টি হয়েছে শুনেই ভালো লাগলো।

 3 years ago 

সব থেকে অতিথি পাখি আসার আনন্দ উপভোগ করে গ্রামের মানুষ। শীত আসলে অতিথি পাখির সমরহ চারিদিকে। গ্রামে বিভিন্ন খাল বিলে এসব পাখিগুলো প্রচুর পরিমাণে দেখা যায়। আর অতিথি পাখি সত্যি আমাদের জন্য অতিথি। যাহোক আপনি অতিথি পাখি নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন আপনার লেখা কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে। আশা করব সামনের দিনগুলো ঠিক আপনি এমন সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যি গ্রামের মানুষ বেশি আনন্দ উপভোগ করে। আমার লেখা এই কবিতাটা পড়ে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 3 years ago 

শীতের সময় অতিথি পাখিদের দেখা যায়। এই অতিথি পাখিগুলো দেখতে আসলে অনেক সুন্দর হয়। এই অতিথি পাখিগুলো নদীতে বেশি দেখা যায়। আপনি সেই অতিথি পাখি দেখে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো
লাগলো। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

শীতের সময় বেশিরভাগ জায়গায় অতিথি পাখিগুলোকে দেখা যায়। আর বাকি গুলোকে দেখলে ভীষণ ভালো লাগে। আপনি ঠিক বলেছেন নদীতে বেশি দেখা যায় এই পাখিগুলোকে।

 3 years ago 

অথিতি পাখি দেখতে আমার ও ভীষণ ভালো লাগে। আপনি ঠিক বলেছেন ভাইয়া এই অথিতি পাখি গুলো শুধুমাত্র শীতের সময় দেখা যায়। এক সঙ্গে অনেক অথিতি পাখি দেখতে দারুন লাগে। আপনার কবিতা পড়ে আমার ভীষণ ভালো লাগলো। চমৎকার একটি কবিতা আজকে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অতিথি পাখি আপনার কাছেও ভালো লাগে জেনে খুশি হলাম।

 3 years ago 

এটা ঠিক যে, এক সময় অতিথি পাখি প্রচুর পরিমাণে মারা হতো। আজ এই কারণেই তো এখন অতিথি পাখি বিলুপ্তির পথে। হয়তো এখন আগের মত অতিথি পাখি মারা হয় না আইনের কারণে। কিন্তু আগে অতিথি পাখি মারা হতো বলে অতিথি পাখি বেশি দেখা যায় না। এত সুন্দর করে অতিথি পাখি নিয়ে সুন্দর একটা কবিতা লিখেছেন দেখে ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

হ্যাঁ আগে বেশি পাখি মারা হত বলে এখন এই পাখিগুলো বিলুপ্তির পথে। মাঝে মাঝে দেখা যায় এই পাখিগুলো শীতের সময় বেশি দেখা যায়।

 3 years ago 

শীতের সময়ে অতিথি পাখি চলে আসে বাংলাদেশে। তবে এখন আগের মতে তাদের দেখা যায় না। যায়হোক, আপনার কবিতাটি কিন্তু ভালো ছিল। ভিন্ন চিন্তাধারার একটি কবিতা 🌼

 3 years ago 

ঠিক বলেছেন শীতের সময় অতিথি পাখিগুলো বাংলাদেশের চলে আসে। তবে আগের মতো দেখা যায় না, কারণ আগে মানুষ পাখিগুলোকে মেরে ফেলত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64489.29
ETH 1927.21
USDT 1.00
SBD 0.37