স্বরচিত কবিতা: হৃদয় জুড়ে আছো তুমি Original Poetry by @narocky71

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 11.5 . 2K24 শনিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


2023-02-19-22-29-14-726.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

আমাদের সবার জীবনে এই প্রিয় মানুষ রয়েছে। আর হৃদয়ের গভীরে প্রিয় মানুষটি বসবাস করে। আমাদের যত জল্পনা-কল্পনা সব প্রিয় মানুষকে ঘিরে থাকে। হৃদয়ের সবটুকু জুড়ে শুধু প্রিয় মানুষটি থাকে। মন প্রাণ দিয়ে তাকে ভালবাসে এবং তার হৃদয়ের সব কিছু দিয়ে তাকে সুখী রাখতে চায়। ভালোবাসার প্রথম বন্ধন থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত তাকেই পাশে চায়। আর প্রিয় মানুষকে কত বেশি ভালোবাসে তা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। যার কারনে সৃষ্টিকর্তার কথা বলা হয়। জীবনে মরনে সব অংশে তোমার এই বসবাস। প্রিয় মানুষকে বিভিন্ন নামে ডাকে। এবং বিভিন্নভাবে আদর সোহাগ করতে চায়। আর সেই প্রিয় মানুষকে নিয়ে আজকের এই কবিতাটি লেখার চেষ্টা করেছি। আমি আশা করি আপনাদের সবার এই কবিতাটি অনেক ভালো লাগবে।

স্বরচিত কবিতা: হৃদয় জুড়ে আছো তুমি


হৃদয় জুড়ে আছো তুমি ,
মনে প্রানে শুধু তুমি ।
ভালোবাসি কত তোমায় ,
জানে আমার অন্তর্যামী।

প্রথম প্রেমের ছোঁয়া তুমি ,
হৃদয়ের স্পন্দন শুধু তুমি ।
দেহ প্রাণ সব দিয়ে ,
ভালোবাসি শুধু তোমায় আমি।

ভালোবাসি কত তোমায় ,
জানে আমার অন্তর্যামী।
কত ভালোবাসি তোমায় ,
জানে আমার রবই জনে।

জীবনে মরণে তোমায় চাই ,
এ হৃদয় জুড়ে তুমি।
সাত জনম থাকবো মোরা ,
জনম জনম তোমায় চাই।

প্রিয় বলে ডাকি তোমায় ,
কবিতায় লাইনে ও তুমি।
তুমি আমার স্বর্গের সুখ ,
জানে আমার ঈশ্বর জানে।

তুমি আমার প্রাণ পাখি,
তুমি জানের জান।
তোমায় ছাড়া বাঁচে না আমার ,
বাঁচে না আমার এ প্রাণ।

দুঃখ তুমি সুখ তুমি ,
চাওয়া পাওয়া শুধু তুমি।
কল্পনার রাজ্যের রানী তুমি ,
তুমি সকল আশা।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

রতত.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

প্রায়ই আপনার কবিতা পড়া হয়নি আপনি অনেক সুন্দর কবিতা লেখেন ভাইয়া। হৃদয় জুড়ে আছো তুমি কবিতাটি অসাধারণ। কবিতার মধ্যে প্রেমিক প্রেমিকাকে কত নামে যে ডেকেছে একটু পড়লেই বোঝা যাবে। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার কবিতাটা আশা করছি পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর কবিতা পড়তে পারবো।

 2 years ago 

আমার কবিতা আপনার প্রায় সময় পড়া হয় কথাটা শুনে ভালো লাগলো।

 2 years ago 

আজ তুমি এত সুন্দর একটা টপিক নিয়ে কবিতা লিখেছ দেখে, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে তোমার লেখা কবিতাটা সম্পূর্ণ পড়তে। কবিতার প্রত্যেকটা লাইন অনেক বেশি সুন্দর হয়েছে। তোমার লেখা কবিতাটা যতই পড়ছিলাম ততই খুব ভালো লাগছিল। কবিতার সবগুলোর লাইন এত সুন্দর ভাবে লিখেছ যে, ইচ্ছে করছিল বারবার শুধু তোমার কবিতাটি পড়ি। ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসাটা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই বুঝে না এটা ঠিক। আর সেই মানুষটাকে তো অনেক নামেই ডাকা হয়। সবকিছুকেই তুমি কবিতার লাইনে তুলে ধরেছ দেখে ভালো লাগলো।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর একটা কবিতা লেখার জন্য। কবিতাটা পড়ে তোমার এত ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

স্বরচিত কবিতা লিখতে ও পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। হৃদয় জুড়ে আছো তুমি নামক কবিতা পড়ে মুগ্ধ হলাম ভাই। প্রতিটি লাইন খুবই সাবলীল ভাষায় ছন্দ মিলিয়ে লিখেছেন। ভালোবাসার প্রথম বন্ধন থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত তাকেই পাশে চাওয়ার বহিঃপ্রকাশ এই কবিতা মাঝে তুলে ধরেছেন ভাই। ধন্যবাদ ভাই ভালো থাকবেন আপনি।

 2 years ago 

কবিতা লিখতে এবং পড়তে আপনি পছন্দ করেন শুনে খুশি হলাম।

 2 years ago 

আপনার কবিতা সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে ভাই। ভালোবাসার মানুষ পুরো হৃদয় জুড়েই আজীবন থেকে যায়। আপনার স্বরচিত হৃদয় জুড়ে আছো তুমি কবিতাটি অনেক ভালো লাগলো। কবিতার দারুন ছন্দ ও প্রতিটি লাইন অসাধারণ লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

আমার লেখা আজকের কবিতা আপনার কাছে অসাধারণ লেগেছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

আমাদের প্রত্যেকের জীবনেই এমন একজন মানুষ আছে যে মানুষটাকে ঘিরে আমাদের পৃথিবী। সকলেই চাই প্রিয় মানুষের সঙ্গে সুন্দর মুহূর্ত অতিবাহিত করবে সেই সাথে এটাও তাই সারাটা জীবন সেই প্রিয় মানুষটার সঙ্গে কাটাতে। প্রিয় মানুষ যদি পাশে থাকে তাহলে পৃথিবীটাকে অনেক বেশি রঙিন মনে হয়, হৃদয়ের প্রতিটি জায়গায় শুধু তারই নাম জপে। চমৎকার একটা কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর একটা টপিক নিয়ে কবিতা লেখার জন্য।

 2 years ago 

আসলেই ভালোবাসার বন্ধন এক অসাধারণ বন্ধন। এই বন্ধন যেন প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষটির সাথেই থাকতে ইচ্ছা করে। ভালবাসার অনুভূতি নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ। ভালোবাসার বহিঃপ্রকাশ এই কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে।

 2 years ago 

আসলে আমাদের ইচ্ছাটা থাকে প্রিয় মানুষটার সাথে থাকার।

 2 years ago 

ভালোবাসার খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। হৃদয়ে জুড়ে আছো তুমি, ভালোবাসার প্রিয় মানুষটিকে কেন্দ্র করে সেই অনুভূতি নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাই। পড়ে খুবি ভালো লেগেছে আমার।

 2 years ago 

আমার কবিতাটা পড়ে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

খুব সুন্দর একটি কবিতা লিখি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার লেখা চমৎকার এই কবিতা পড়ে মুগ্ধ হলাম। অসাধারণ লিখেছেন আপনি। মাঝেমধ্যে এমন কবিতা লিখলে মনের আবেগ প্রকাশ হয়।

 2 years ago 

চেষ্টা করি সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা অকপটে স্বীকার করতেই হয় আপনি দারুন লেখেন। আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার বেশ ভালো লাগে। কবিতা লিখতে আমারও অনেক ভালো লাগে তবে আপনার লেখার মধ্যে যেন আলাদা মাধুর্য রয়েছে। হৃদয় জুড়ে আছো তুমি কবিতাটি বেশ দারুন লিখেছেন। প্রতিটা ছন্দই মনকাড়া। প্রতি সপ্তাহে এমন নতুন নতুন কবিতার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর করে লেখার চেষ্টা করলাম কবিতাটা জানিনা কি রকম হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38