ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 29 নভেম্বর 2024 শুক্রবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000182840.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

বকুল ফুল

20241027_135104.jpg

আমার খুবই পছন্দের একটা ফুল হচ্ছে বকুল। এই ফুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বকুল ফুল আকৃতিতে খুব একটা বড় না হলেও, এগুলো দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। বকুল ফুলের গাছ যখন অনেক বড় হয়, তখন গাছের মধ্যে অনেক বকুল ফুল ফুটে থাকে। আর ফুলগুলো নিচে পড়ে থাকে অনেক সুন্দর ভাবে। বেশ কয়েকদিন আগে আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। ওখানে অনেক সুন্দর একটা বকুল ফুলের গাছ দেখেছিলাম। গাছের মধ্যে অনেকগুলো ফুল ছিল। আবার অনেক ফুল নিচে পড়েছিল। যেগুলো দেখতেও সুন্দর লাগছিল। আমি তখন নিচ থেকে সুন্দরভাবে একটা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আশা করি এটি আপনাদেরও পছন্দ হবে।

প্রাকৃতিক দৃশ্য

20241007_122103.jpg

প্রাকৃতিক দৃশ্য আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আমি নিজেও খুব ভালোবাসি প্রাকৃতিক দৃশ্য। এমনকি প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতে তো আরো বেশি ভালো লাগে। আমি তো বেশিরভাগ সময় চেষ্টা করি বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। বেশ কয়েকদিন আগে আমি মুছাপুর ঘুরতে গিয়েছিলাম। এক পাশে ছিল একেবারে খালি। যে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আর আমার কাছেও অনেক ভালো লেগেছিল। এখানে রয়েছে অনেক বালি। আর আশেপাশে ছিল অনেক সুন্দর সুন্দর গাছ। আমি যখন ঘুরাঘুরি করছিলাম, তখন এই দৃশ্যটার ফটোগ্রাফি করেছিলাম।

সাগর পাড়

20240718_160556.jpg

সাগর পাড়ে ঘুরতে যেতে আমি অনেক বেশি পছন্দ করি। তাইতো আমি বেশিরভাগ সময় সাগর পাড়ে ঘুরতে যাওয়ার চেষ্টা করি। সাগর পাড়ে গেলে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। সাগর পাড়ের সৌন্দর্য সবাইকেই অনেক বেশি মুগ্ধ করে। আমি বেশ কয়েকদিন আগেও গিয়েছিলাম চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। জায়গাটা আমার অনেক বেশি পছন্দের। আর ওখানে আমার অনেক বেশি যাওয়া হয়েছে। কয়েকদিন আগে আবারো গিয়েছিলাম ওখানে। ঘুরাঘুরি করতে করতে আমি তখন এই ফটোগ্রাফি টা করেছিলাম। আশা করি আপনাদের সবারও অনেক বেশি পছন্দ হবে।

নৌকা

20240710_164325.jpg

নদীর বুকে যখন নৌকা চলাচল করে, তখন দৃশ্যটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি নৌকার ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করি। আমি বেশিরভাগ সময় নদীর পাড়ে গেলে চেষ্টা করি নৌকার ফটোগ্রাফি করার জন্য। এর আগেও আমি নৌকার ফটোগ্রাফি অনেক করেছি। বেশ কয়েকদিন আগে আমি যখন মুছাপুর ঘুরতে গিয়েছিলাম, তখন আমি নৌকা দেখে ফটোগ্রাফি করেছিলাম। আমার কাছে এই ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছিল। তাইতো ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করে নেওয়া যাক। আশা করছি এই ফটোগ্রাফি আপনাদের কাছেও ভালো লাগবে।

শ্বেতকাঞ্চন ফুল

20240708_160736.jpg

সাদা কালারের এই ফুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে। এই ফুলের ফটোগ্রাফি আমি অনেক বার করেছি। কিন্তু এই ফুলের নামটা আমি বারবার ভুলে যাই। আজকেও আমি এই ফলের নাম google থেকে সংগ্রহ করেছি। এই ফুলটা সাদা কালারের হাওয়ায় দেখতে খুব ভালো লাগে। এই ফুল গুলো খেতে খুব একটা বড় নয় আবার ছোট নয়। দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বিভিন্ন জায়গায় গেলে কিন্তু এই ফুলগুলো অনেক বেশি দেখা যায়। বেশ কয়েকদিন আগে আমি আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। ওখানে এই ফুল টা দেখে ফটোগ্রাফি করেছিলাম।

গোলাপ ফুল

20240708_160154.jpg

গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়াই মুশকিল হবে। আমি গোলাপ ফুল দেখতে অনেক বেশি ভালোবাসি। গোলাপ ফুলের সৌন্দর্য আমাকে অনেক বেশি মুগ্ধ করে। গোলাপি কালারের এই গোলাপ ফুল গুলো অনেক বেশি সুন্দর। তবে এই ফুলটা শুধু গোলাপি নয়, আরো হালকা একটা কালার ছিল এটার মধ্যে। গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতিক। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি বিভিন্ন রকম নার্সারিতে ঘুরতে যাওয়ার জন্য। নার্সারিতে ঘুরতে যেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি কয়েকদিন আগে যখন নার্সারিতে গিয়েছিলাম, তখন এই ফটোগ্রাফিটা করেছি।

By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location

বিঃ দ্রঃ ফটোগ্রাফি করা একটি শিল্প। যা সবার দ্বারা সম্ভব হয় না। ভালো ফটোগ্রাফি করার জন্য অভিজ্ঞতার খুব প্রয়োজন। অভিজ্ঞতা আপনা আপনি আসে না। অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়। কয়েকটি বিষয় খেয়াল রাখলে ভালো ফটোগ্রাফি করা যায়। বিশেষ করে ফটোগ্রাফি করার জন্য ক্যামেরার গাইডলাইন ব্যবহার করা খুবই প্রয়োজন। গাইডলাইন সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে। এবং কোন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করলে ছবিগুলো সুন্দর দেখাচ্ছে তা দেখতে হবে। ভালো ছবি তোলার জন্য একটা ছবিকে কয়েক অ্যাঙ্গেল থেকে তুলতে হবে। যে অ্যাঙ্গেলটি আপনার কাছে সেরা মনে হয় সেটি সবার মাঝে শেয়ার করতে হবে। বিশেষ করে যখন ছবি তুলবেন অর্থাৎ ক্যামেরায় ক্লিক করবেন তখন নিঃশ্বাস বন্ধ রেখে ক্লিক করতে হবে। যখন নিঃশ্বাস বন্ধ থাকবে তখন ক্যামেরা নড়াচড়া করবে না। আর তখনই খুবই পরিষ্কার ছবি পাওয়া যাবে। আশা করি এই কয়েকটি বিষয় খেয়াল রাখলে খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন। আমি আশা করি রেনডম ফটোগ্রাফি সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

রতত.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>

1000163454.png


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। সত্যি ভাইয়া প্রাকৃতিক দৃশ্যের তুলনা হয় না। নৌকা দেখে অনেক ভালো লাগলো। মাঝে মাঝে নৌকায় ভ্রমণ করতে অনেক ভালো লাগে তবে বেশ কিছু দিন ধরে নৌকায় ঘুরা হয়নি। তবে
শ্বেতকাঞ্চন ফুল আমি প্রথম দেখলাম। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই ফুলটা অনেক সুন্দর। এখন দেখে নিয়েছেন তাহলে।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো সব সময় খুবই চমৎকার হয়। আজকের ফটোগ্রাফিগুলো বেশ ভালো হয়েছে। অনেকদিন পর বকুল ফুল দেখলাম। বকুল ফুল আমার খুবই পছন্দের। তাছাড়া নদীর বুকে নৌকার দৃশ্যটি ও অসম্ভব ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

বকুল ফুল আমি নিজেও খুব পছন্দ করি।

 2 years ago (edited)

1000195752.jpg

1000195754.jpg

1000195756.jpg

1000195758.jpg

1000195909.jpg

 2 years ago 

আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে দারুন দারুন ফটোগ্রাফি নিয়ে হাজির হন। আজও ঠিক তেমনি দারুন দারুন কতগুলো ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে একটি দারুন ফটোগ্রাফি পোস্ট করেছেন। প্রত্যেকটা ছবি আমার অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে প্রথম ছবিটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে।

 2 years ago 

আমার প্রতিটা ফটোগ্রাফি প্রশংসা করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

অসাধারণ একটি ফটো এ্যালবাম শেয়ার করলেন আমাদের সঙ্গে। বকুল ফুলের ছবি দেখেই মনে পড়ল -

বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি

সাগর পাড়ের ছবিটি অসাধারণ। ছবিগুলি তুলেছেন ভীষণ সুন্দর। গোলাপের সৌন্দর্য সত্যিই চোখে পড়বার মতো। পোকায় খাওয়া পাতাগুলো যেন ছবিতে অসাধারণ হয়ে উঠেছে।

 2 years ago 

পোস্ট লেখার সময় আমার নিজেরও এই গানটা মনে পড়ে গিয়েছিল। আপনার সুন্দর মন্তব্য দেখে ভালো লাগলো।

 2 years ago 

তুমি সব সময় এত সুন্দর রেনডম ফটোগ্রাফি করো, এটা আমার কাছে অনেক ভালো লাগে দেখতে শুরুতেই তুমি অসাধারণ বকুল ফুলের ফটোগ্রাফি করেছ, যা দেখে মুগ্ধ হয়েছি। বকুল ফুলের একটা গান রয়েছে যেটা আমার অনেক বেশি পছন্দের। যাইহোক অন্য সবগুলো ফটোগ্রাফিও ছিল অনেক বেশি চমৎকার। বিশেষ করে নদীর বুকে থাকা নৌকা দেখতে অনেক সুন্দর লাগছে। সাগর পাড়ের দৃশ্য দেখে আবারও ঘুরতে যেতে ইচ্ছে করছে।

 2 years ago 

আসলে নদীর বুকে যে নৌকা রয়েছে তা দেখতে খুব সুন্দর লাগছিল।

 2 years ago 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখলে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। ফুলের ফটোগ্রাফি এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। প্রত্যেকটি ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর উপস্থাপন করেছেন।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি এবং ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে জেনে ভালো লেগেছে অনেক বেশি।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে ভাইয়া। বরাবরের মতো আজকেও আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা প্রশংসনীয়। প্রতিবারের মতো আজকের ফটোগ্রাফি অ্যালবামের প্রত্যেকটি ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করেছে। সুন্দর সুন্দর ফটোগ্রাফি সহ সাবলীল ভাষায় বর্ণনা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার জন্য চেষ্টা করি। প্রশংসা করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60458.12
ETH 1588.29
USDT 1.00
SBD 0.42