স্বরচিত কবিতা: তোমার প্রেমে ব্যাকুল Original Poetry by @narocky71

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


2023-02-19-22-29-14-726.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে খুব চমৎকার একটি কবিতা লিখেছে। আসলে প্রতি সপ্তাহে চেষ্টা করে একটি কবিতা লেখার জন্য। প্রতি সপ্তাহে কবিতা লিখতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে রোমান্টিক কবিতা গুলো লিখতে আমি বেশি পছন্দ করি। কারন প্রিয় মানুষকে চিন্তা করেই কবিতা লেখার চেষ্টা করি। এই কবিতা গুলোর মধ্যে অনেক কথা লুকিয়ে থাকে। যা অনেক সময় সরাসরি বলা হয় না। কিন্তু কবিতা লাইনের মাধ্যমে আমরা সেই অনুভূতি প্রকাশ করি। তেমনি একটি কবিতা আপনাদের মাঝে আজ শেয়ার করলাম। আকাশ বাতাস চন্দ্র সূর্য সব দিকে তাকালেই প্রিয় মানুষটির মুখ দেখি। এবং তার প্রেমেতে ব্যাকুল হয়ে থাকি সব সময়। এমন ভাবেই আমরা সবাই প্রিয় মানুষটাকে কল্পনা করি। আর আমার প্রিয় মানুষ আমার পাশেই থাকে সব সময়।

স্বরচিত কবিতা: তোমার প্রেমে ব্যাকুল


আকাশের দিকে তাকালেই
ভেসে ওঠে তোমার মুখ,
মুখের দিকে তাকালেই আমি
তোমার প্রেমে ব্যাকুল।

মুখ যে তোমার চাঁদ মাখা
মায়া আছে অনেক,
মায়া দেখে ভালোবাসি
তোমার প্রেমে ব্যাকুল।

এত ভালো কেন বাসি
জানিনা তো এখনো আমি,
ভালোবেসে থাকতে পারি
যতদিন আমি বেঁচে থাকি।

ভালোবাসা নাকি স্বর্গের সুখ
বলে সবাই বারে বার,
দুঃখ যখন পায় সবাই
কি বলবে তখন আর?

সুখ তো আমি পেয়েছিলাম
যখন তোমায় পেয়েছিলাম
যখন তোমার পাশে থাকি
স্বর্গের সুখ পাই আমি।

দুঃখ সব ভুলে থাকি
যখন আমি তোমায় দেখি,
ভালোবাসি তোমায় আমি
জীবন থেকে অনেক বেশি।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

ওয়াও ভাই আপনার স্বরচিত তোমার প্রেমে ব্যাকুল কবিতাটি অনেক চমৎকার হয়েছে। প্রতিনিয়ত আমার বাংলা ব্লগ থেকে নতুন নতুন কবিতা পড়তে বেশ ভালই লাগে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার নিজের কাছেও সবার লেখা কবিতা গুলো পড়তে ভালো লাগে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া প্রিয় মানুষকে নিয়ে মনের মধ্যে এমন কিছু কথা ঘুরপাক খায় যা কখনো সরাসরি বলা যায় না। কিন্তু কবিতার মাধ্যমে সেই অনুভূতি প্রকাশ করা যায়। যাই হোক আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি মনের মধ্যে থাকা অনুভূতিগুলো সুন্দর করে প্রকাশ করার এই কবিতার মাধ্যমে।

 3 years ago 

আপনার লেখা তোমার প্রেমে ব্যাকুল শিরোনামের কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতার মাঝে দারুন এক ভালবাসার রূপ ফুটে উঠেছে। আসলে ভালোবাসার প্রিয় মানুষের চেহারাটা সবসময় দেখতে চাঁদের চেয়ে সুন্দর লাগে। তাইতো ভালোবাসা এত সুন্দর। আপনার লেখা কবিতার নিচের লাইন গুলো সব থেকে বেশি ভালো লেগেছে আমার।

মুখ যে তোমার চাঁদ মাখা
মায়া আছে অনেক,
মায়া দেখে ভালোবাসি
তোমার প্রেমে ব্যাকুল।

 3 years ago 

আমার লেখা কবিতাটা পড়ে মুগ্ধ হয়েছেন জেনেই ভালো লাগলো। আসলে ঠিক চাঁদের থেকেও সুন্দর লাগে প্রিয় মানুষটার চেহারা।

 3 years ago 

বাপরে ভাইয়া সোনিয়া আপুর পাশে থাকতে থাকতে তো দেখছি আপনি একেবারে প্রেমের কবি হয়ে যাচেছন। আর তাইতো প্রতিনিয়ত নতুন নতুন প্রেমের কবিতা আমাদের সাথে শেয়ার করে যাচেছন। দারুন হয়েছে ব্যাকুলতা নিয়ে আজকের কবিতাটি। আমার কাছে বেশ সুন্দর লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর একটি প্রেমের কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি এবারে ঠিক বলেছেন। আমিও আন্দাজ করতে পারতেছি, এখন ধীরে ধীরে কিন্তু কবি হয়ে যাচ্ছি।

 3 years ago 

আমাদের কমিউনিটিতে সবাই খুব চমৎকার কবিতা লিখে থাকেন। সে ধারাবাহিকতায় আপনিও আজকে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আজকে আপনার এই কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটা অংশ আপনি খুব সুন্দর করে তুলে ধরেছেন। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার লেখা কবিতাটা পড়ে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি ভাই।

 3 years ago 

হ্যাঁ ভাই ঠিকই বলেছেন সকল কথা কিন্তু সরাসরি বলা যায় না। কিছু কথা মনের মধ্যে লুকিয়ে থাকে । সেই কথাগুলো কবিতার ভাষায় খুবই সুন্দরভাবে তুলে ধরা যায় । তারই এক দৃষ্টান্ত আপনার কবিতার মধ্যে খুজে পেয়েছি। প্রিয় মানুষকে নিয়ে অনেক অনুভূতি প্রকাশ করেছেন। খুবই ভালো লাগলো। প্রতিটা মানুষের জীবনে ভালোবাসার সার্থকতা খুঁজে পাক সেটাই কামনা করি। অনেক ভালো লেগেছে আপনার লেখা কবিতাটি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই কিছু কিছু কথা মনের মধ্যে লুকিয়ে থাকে। চেষ্টা করি প্রতিনিয়ত মনের অনুভূতি গুলোকে কবিতার মাধ্যমে প্রকাশ করার।

 3 years ago 

সুখ তো আমি পেয়েছিলাম
যখন তোমায় পেয়েছিলাম
যখন তোমার পাশে থাকি
স্বর্গের সুখ পাই আমি।

অসাধারণ কবিতা লিখেছেন। আপনার প্রমের কবিতা পড়ে খুবি ভাল লেগেছে আমার। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ হয়েছে।

 3 years ago 

উপরের এই লাইনগুলো আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে ভালো লাগলো।

 3 years ago 

আপনার স্বরচিত কবিতাটি পড়ে জাস্ট আমি মুগ্ধ হয়ে গেলাম অনেক সুন্দর করে লিখেছেন ভাই। কবিতার মাঝে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। কবিতার প্রতিটি লাইন বেশ দারুন ভাবে লিখেছেন। অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

কবিতার মাধ্যমে বিভিন্ন রকম টপিক তুলে ধরতে ভালোই লাগে। এই কবিতার মাধ্যমে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63963.73
ETH 1844.00
USDT 1.00
SBD 0.39