রেসিপি: অসাধারন স্বাদের নুডুলস রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

Abb 24.3.24 রবিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG20240311182643.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে অসাধারন স্বাদের নুডুলস রেসিপি ভালো লাগবে।

নুডুলস খেতে কেনা পছন্দ করে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে নুডুলস খেতে। আর যদি নুডুলস এরকম ভাবে তৈরি করা হয়, তাহলে আমি তো আরো বেশি পছন্দ করি এমনকি খুব ভালোবাসি। আমি বেশিরভাগ সময় নুডুলস কিনে আনি। কারণ আমি খুবই পছন্দ করি। গতকালকে সোনিয়াকে বলেছিলাম নুডুলস তৈরি করে দেওয়ার জন্য। গতকালকে খুবই নুডুলস খেতে ইচ্ছে করছিল। আর ঘরে যেহেতু নুডুলস ছিল, তাই সোনিয়াকে বলেছিলাম নুডুলস তৈরি করে দেওয়ার জন্য। তো সে বলল আচ্ছা ঠিক আছে তৈরি করে দিচ্ছি। আমি ওর পাশেই বসে বসে ছবি তুলে নিয়েছিলাম। যেন আপনাদের মাঝেও রেসিপিটা শেয়ার করতে পারি। রেসিপি টা তৈরি করার পর এটা সত্যি অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আমার কাছে তো অসাধারণ লেগেছিল খেতে। আর আমার মেয়েও ফ্যামিলির সবাই অনেক মজা করে খেয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক নুডুলস তৈরি করার পদ্ধতি।

IMG20240311182702.jpg

উপকরণ

উপকরণপরিমাণ
নুডুলস৪ টা
ডিম১ টা
টমেটো কুচি১কাপ
টমেটো সস৪ চামচ
পেঁয়াজ কুচি১ কাপ
রোসন বাটা১ কাপ
কাঁচা মরিচ৫/৬ টা
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

IMG_20220820_125624.jpg

ধাপ 1️⃣

প্রথমে একটা পাতিল এর মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে চুলায় বসিয়ে পানি গরম করে নেওয়া হলো। এরপর নুডুলস দিয়ে দেওয়া হলো।

IMG_20240314_120246.jpg

ধাপ 2️⃣

এরপর পানির মধ্যে নুডুলস গুলো ভালো করে সিদ্ধ করে নেওয়া হলো। এরপর এগুলো তুলে নিয়ে ধুয়ে নেওয়া হলো।

IMG_20240314_120308.jpg

ধাপ 3️⃣

তারপর পাইপেনের মধ্যে তেল দিয়ে তেল গরম করে নেওয়া হয়েছে। এরপর কাঁচামরিচ কুঁচি, পেঁয়াজ কুঁচি দিয়ে দেওয়া হলো।

IMG_20240314_120332.jpg

ধাপ 4️⃣

তারপর কুঁচি কুঁচি করে কেটে রাখা টমেটো দিয়ে দেওয়া হলো।

IMG_20240314_120348.jpg

ধাপ 5️⃣

এগুলো ভালো ভাবে নেড়েচেড়ে নেওয়ার কিছুক্ষণ পরে একটা ডিম ভেঙ্গে দিয়ে যাওয়া হলো। তারপর ভালো করে নেড়েছেড়ে নেওয়া হলো।

IMG_20240314_120406.jpg

ধাপ 6️⃣

তারপর নুডুলসের মসলাগুলো দিয়ে দেওয়া হয়েছে।

IMG_20240314_120418.jpg

ধাপ 7️⃣

নুডুলসের মসলা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর সিদ্ধ করে রাখা নুডুলস দিয়ে দেওয়া হয়েছে।

IMG_20240314_121242.jpg

ধাপ 8️⃣

নুডুলস গুলোকে অন্য সব কিছুর সাথে ভালোভাবে মিক্স করে এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়া হয়েছে। তারপর পরিবেশনের জন্য রেডি করা হয়েছে। এভাবেই তৈরি হয়ে গেল মজাদার নুডুলস। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।

IMG_20240314_121258.jpg

ফাইনাল আউটপুট

IMG20240311182716.jpg

IMG20240311182643.jpg

IMG20240311182721.jpg

IMG20240311182702.jpg

IMG20240311182711.jpg

IMG20240311182652.jpg

IMG20240311182646.jpg

আমি আশা করি আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপি তৈরি করতে আমার খুবই ভালো লাগে এজন্য বর্তমানে রেসিপি পোস্ট করার চেষ্টা করি।

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

"নিজেকে নিয়ে কিছু কথা"

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

Banner.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

নুডুলস আমরা অনেকেই অনেক রকম ভাবে খেয়ে থাকি তবে আমার কাছে এটাই মনে হয় যে নুডুলস যেরকম ভাবেই রান্না করা হোক না কেন খেতে সব সময় সুস্বাদু লাগে। খুবই মজাদার এবং লোভনীয় সাধের নুডুলস রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি লোভনীয় ছিল। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটা নুডুলস রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই নুডুলস টা সত্যি অনেক বেশি লোভনীয় এবং মজাদার ছিল।

 2 years ago 

নুডুলস রান্না খেতে এমনিতেই আমার কাছে ভীষণ ভালো লাগে। ভাইয়া আপনি অনেক সুস্বাদু ভাবে টমেটো দিয়ে নুডুলস রান্না করেছেন। রান্নার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পরিবেশন টা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

নুডুলস খেতে আপনার কাছেও ভালো লাগে শুনে খুশি হলাম ‌

 2 years ago 

অধিকাংশ মানুষেরই নুডুলস খুব পছন্দের একটি খাবার। আপনি চমৎকারভাবে নুডুলস রান্না প্রক্রিয়া আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনি দেখছি নুডুলস রান্নায় রসুন বাটাও ব্যবহার করেছেন। কিন্তু আমরা এটা ব্যবহার করি না। অনেক লোভনীয় লাগছে আপনার তৈরি রেসিপিটি। আমাদের মধ্যে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

এরকম ভাবে তৈরি করার কারণে অনেক সুস্বাদু হয়েছিল আপু।

 2 years ago 

আপনি আজকে আমার পছন্দের রেসিপি শেয়ার করেছেন ভাই । নুডুলস খেতে আমি ভীষণ পছন্দ করি। আপনার তৈরি নুডুলস দেখতে ভীষণ লোভনীয় লাগছে। বিশেষ করে টমেটো দেওয়ার জন্য খেতে নিশ্চয় অনেক বেশি মজা হয়েছিলো। বিকেলের নাস্তায় এমন নুডুলস খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

নুডুলস খেতে আপনি ভীষণ পছন্দ করেন শুনে ভালো লেগেছে।

 2 years ago 

ভাত আর রুটির পরেই আমার সব থেকে পছন্দের জিনিস হলো এগ নুডুলস। খেতে তো খুবই সুস্বাদু হয়ে থাকে।আপনার পরিবেশন দেখে খুবই লোভ লাগছে নিশ্চিত খুবই চমৎকার হয়েছিল সুন্দর করে ধাপ গুলো তুলে ধরেছেন শুভ কামনা রইলো আপনার জন্য ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার নিজেরও এগ নুডুলস সবথেকে বেশি পছন্দের।

 2 years ago 

বরাবরের মতো আপনি আজকে নুডুলস রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা নুডুলস এর অসাধারণ রং দেখে মনে হচ্ছে এটি বেশ‌ দারুন হয়েছে। আমার নুডুলস খেতে অনেক বেশি ভালো লাগে। আপনার তৈরি করা নুডুলস দেখে আমার খেতে অনেক ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দর করে নুডুলস রেসিপি টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

নুডুলস খেতে ইচ্ছে করলে তৈরি করে খেয়ে নিতে পারেন।

 2 years ago 

বাহ্ বাহ্ দারুন একটি রেসিপি শেয়ার করেছেন তো একেবারে মনে ধরার মত। এক সময়ে বেশ প্রিয় ছিল আমার কাছে নুডুলস। আজ আপনার রেসিপি দেখে বেশ খেতে মনে চাইছে। অনেক লোভনীয়ও মনে হচেছ। ধন্যবাদ এমন লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই এটা কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল।

 2 years ago 

এই তো কিছুদিন আগে বেড়াতে গিয়ে নুডুলস খেয়েছিলাম ৷ মাঝে মধ্যেই খাই ভালোই লাগে ৷ তবে আজকে করা রেসিপি তে দেখে আরো ভালো লাগলো ৷ অনেক সুন্দর করে রেসেপি ধাপ গুলো তুলে ধরেছেন ৷ অনেক ভালো লাগলো ভাই লোভনীয় স্বাদের নুডলস রেসেপি দেখে ৷

 2 years ago (edited)

নুডুলস তৈরি করার পদ্ধতি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি।

 2 years ago 

নাস্তার মধ্যে নুডুলস হল আমার কাছে সব থেকে প্রিয় ভাইয়া। একদম ফেভারিট খাবার। আপনার তৈরি করা নুডুলস টি বেশ লোভনীয় হয়েছে ভাইয়া। সোনিয়া আপু দেখছি খুবই মজাদার নুডুলস তৈরি করতে পারেন। একসাথে সবগুলো ধাপ আপনি ফটোগ্রাফি করে দারুন ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া নুডুলস রেসিপিটির বিষয় সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আমার নিজেরও এটা একেবারে ফেভারিট একটা খাবার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64523.10
ETH 1681.01
USDT 1.00
SBD 0.42