🎨 ART : ফুলের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

CamScanner 11-20-2024 10.03.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুলের আর্ট। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে ফুলের আর্ট ভালো লাগবে।

বিভিন্ন রকম আর্ট করতে আমি অনেক বেশি পছন্দ করি। আর এই জন্যই তো সময় পেলে আর্ট করার জন্য বসে যাই। আজকে আমি কালারফুল কলম দিয়ে সুন্দর দেখতে ফুলের আর্ট করার জন্য চেষ্টা করেছি। এই ধরনের ফুলগুলো কিন্তু অনেক ভালো লাগে দেখতে। এর আগেও আমি রং কলম ব্যবহার করে অনেক আর্ট করেছি। আপনারা প্রতিনিয়ত আমাকে উৎসাহিত করে যাচ্ছেন। যার কারণে আর্ট করার জন্য আগ্রহ আরো বেশি বেড়ে গিয়েছে আমার। আমি সব সময় চেষ্টা করি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আর্টগুলো করার জন্য। আর আপনাদের মাঝে সুন্দর করে তুলে ধরার জন্য চেষ্টা করি, যেন আপনারা চাইলে সহজে আর্ট গুলো করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই আর্টটি কিভাবে অঙ্কন করলাম।

উপকরণ

আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল

IMG20241120100449.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি মার্কার কলম নিয়ে ফুল আঁকতে লাগলাম।

IMG_20241120_100511.jpg

ধাপ 2️⃣

এরকম ভাবে বেশ কয়েকটি ফুল এঁকে নিলাম, আর ফুলের কলি এঁকে নিলাম।

IMG20241120095559.jpg

ধাপ 3️⃣

তারপরে আমি আকাশী কালারের রং কলম নিয়ে পাপড়ি গুলো কালার করা শুরু করলাম।

IMG_20241120_100529.jpg

ধাপ 4️⃣

এভাবে খুব সুন্দর করে আকাশী কালার আর নীল কালারের রং কলম দিয়ে সবগুলো ফুল আর কলির মধ্যে কালার করলাম।

IMG20241120095955.jpg

ধাপ 5️⃣

এরপর সবুজ কালারের রং কলম দিয়ে ডাল এঁকে নিলাম।

IMG20241120100030.jpg

ধাপ 6️⃣

এরপর ফুলগুলোর নিচের অংশে বেশ কিছু ডিজাইন এঁকে নিলাম।

IMG20241120100206.jpg

ধাপ 7️⃣

এরপর ফুলগুলোর মাঝখানের অংশে কিছু ফোটা ফোটা ডিজাইন করলাম। এভাবেই আমি আজকের এই ফুলের আর্ট কমপ্লিট করলাম। আশা করছি আপনাদের পছন্দ হবে।

IMG20241120100309.jpg

ফাইনাল আউটপুট

CamScanner 11-20-2024 10.03.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

1000163454.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

কালারফুল কলম দিয়ে খুবই সুন্দর একটি ফুলের আর্ট করেছেন। গ্ৰামের ধান ক্ষেতের পাশ দিয়ে যে ছোট ছোট রাস্তা থাকে সেখানে এমন ফুল দেখতে পাওয়া যায়। আপনার ফুল দেখতে একদম বাস্তবের ঘাস ফুলের মতোই দেখাচ্ছে। তাছাড়া ফুলের কালার খুব সুন্দর হয়েছে। আপনার আর্ট বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ফুলের আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার আর্ট আপনার কাছে সব সময় ভালো লাগে শুনে ভালো লাগলো।

 2 years ago 

ফুলের আর্ট খুবই সুন্দর হয়েছে। দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে ফুলের এই সুন্দরময় চিত্রটি অংকন করে আমাদের মাঝে শেয়ার করলেন।

 2 years ago 

আপনি আমার আর্ট দেখে মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।

 2 years ago 

আপনার এই ফুলের আর্ট দেখে মুগ্ধ হলাম। একদম সুড়সুড়ি ফুলের মতো লেগেছে। গ্রামীণ ভাষায় এই ফুলটাকে এমনটাই বলে। যাইহোক দারুন হয়েছে কিন্তু ভাইয়া। খুবই ভালো লাগলো দেখে।

 2 years ago 

আসলে আমি নিজেই জানিনা এই ফুলের নাম কি। সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ভিন্ন ধরনের আর্ট গুলো দেখতে ভালো লাগে। আপনি খুব সুন্দর ফুল আর্ট করেছেন। বিশেষ করে ফুলের কালার কম্বিনেশনটা একদম পারফেক্ট হয়েছে। কালার কম্বিনেশনের কারণে অনেক বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কালার কম্বিনেশন আপনার কাছে আকর্ষণীয় লাগছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

গতকাল আমিও ব্রাশ পেন দিয়ে বোহ আর্ট পেইন্টিং করেছি। ব্রাশ পেন প্রথমকবার ব্যবহার করলাম। বেশ লেগেছে। আপনাদের ব্যবহার দেখেই ওটার প্রতি আগ্রহ জন্মেছিল। আপনার আজকের ফুলটিও দারুণ হয়েছে। এতো সরু টিপ ব্যবহার করেছেন বেশ সুন্দর লাগছে দেখতে৷

 2 years ago 

এগুলো অনেক সুন্দর আর কালারটাও খুব দারুণ।

 2 years ago 

বাহ কিউট একটি সিম্পল আট আপনি শেয়ার করেছেন ভাইয়া। নীল রঙের সাথে লতা পাতা ফুলের সিম্পল আর্ট অসাধারণ লাগছে দেখতে জাস্ট। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আমি চেষ্টা করেছি সিম্পল এর উপর গর্জিয়াস ভাবে এটা আঁকার জন্য।

 2 years ago 

1000192120.jpg

1000192122.jpg

 2 years ago 

প্রথমে তো আমি ফুল গুলো দেখে ভেবেছিলাম সত্যিকারের ফুল। আপনি এত নিখুঁতভাবে এত সুন্দর ফুলের আর্ট করেছেন দেখে বেশ ভালো লাগলো। সবচেয়ে বেশি কালারিং রং কলমগুলো দিয়ে আর্ট করলে আসলেই সুন্দর হয়। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই কলমগুলো আমার অনেক পছন্দের। তাইতো এখন কলমগুলো দিয়ে আর্ট করার চেষ্টা করি।

 2 years ago 

আপনার তৈরি করা আর্ট গুলো সব সময় সুন্দর হয়। বিশেষ করে কালার কলম দিয়ে করার কারণে অনেক সুন্দর করে কালার গুলো ফুটে উঠে। একগুচ্ছ ফুল গাছের আর্ট করলেন আপনি। ফুলের কালার গুলো খুবই সুন্দর হয়েছে। দিন দিন আপনার আর্টের দক্ষতা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে।

 2 years ago 

ফুলের কালার সুন্দর হয়েছে শুনে ভালো লেগেছে। ধন্যবাদ।

 2 years ago 

ফুলের আর্ট খুবই সুন্দর হয়েছে ভাইয়া। নীল রঙের ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে ফুলের পাপড়ি গুলো দেখতে তো সত্যিকারের ফুলের মত হয়েছে। অনেক ভালো লাগলো আপনার আর্ট দেখে।

 2 years ago 

আমার নিজেরও পাপড়ি গুলো অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63397.85
ETH 1781.03
USDT 1.00
SBD 0.39