কাগজ দিয়ে ফুলের নকশা ডিজাইন তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা ❣️❣️

কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভাল আছেন। সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ ভালো আপনি আমিও।
যাইহোক আজকে একটি কাগজের ফুলের নকশা ডিজাইন তৈরি করেছি। এই ডিজাইন গুলো সহজেই তৈরি করা সম্ভব। শুধু ভাঁজ ও কাটিং পারফেক্ট ভাবে হতে হবে তবেই কাজ অনেক সুন্দর হবে। এই ফুলগুলো তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। সিম্পল হলেও ডিজাইন গুলো বেশ আকর্ষণীয়। এই ডিজাইন গুলো সাধারণত যেকোনো অনুষ্ঠানে দেখা যায়। তাছাড়া এগুলো ঘরেও সাজিয়ে রাখা যায়। যাইহোক কাজে ফেরা যাক। আশা করি আপনাদের কাছে আমার ডাই প্রজেক্ট টি ভালো লাগবে।

আমি নিচে নকশা টি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
কাগজের নকশাটির ফাইনাল লুক

IMG-20230924-WA0049.jpg

IMG-20230924-WA0048.jpg

♦️♦️প্রয়োজনীয় উপকরণ ♦️♦️

IMG-20230924-WA0051.jpg

প্রথম ধাপঃ
  • প্রথমে আমি A4 সাইজের একটি কাগজ নিলাম তারপর নিচের ছবির মতো করে ভাঁজ দিয়ে দিলাম ও নিচের অবশিষ্ট অংশটি কেটে নিলাম। তারপর এভাবে বর্গাকৃতির করে কেটে নিলাম।

IMG-20230924-WA0056.jpg

দ্বিতীয় ধাপঃ
  • তাটপর মাঝখানে দুটি ভাঁজ দিলাম। ও দুই পাশ থেকে আরো দুটি ভাঁজ দিলাম।

IMG-20230924-WA0057.jpg

তৃতীয় ধাপঃ
  • এখন এভাবে ত্রিকোণ আকৃতির করে নিলাম ও নিচের অবশিষ্ট অংশটি কেটে নিলাম।

IMG-20230924-WA0055.jpg

চতুর্থ ধাপঃ
  • এখন পেন্সিল দিয়ে একটু ডিজাইন করে নিলাম।

IMG-20230924-WA0052.jpg

পঞ্চম ধাপঃ
  • এখন পেন্সিলের দাগের উপর কাঁচি দিয়ে আস্তে আস্তে কেটে নিলাম।

IMG-20230924-WA0053.jpg

সর্বশেষ ধাপ
  • এখন আস্তে আস্তে ভাঁজ গুলো খুলে নিলাম।

IMG-20230924-WA0054.jpg

🛑এটি এখন সম্পুর্ন তৈরি।🛑

GridArt_20230924_205849918.jpg

IMG-20230924-WA0050.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 3 years ago 

কাগজ দিয়ে ফুলের তৈরি নকশা ডিজাইনটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ সুন্দরভাবে কয়েকটি বাপের মাধ্যমে নকশার ডিজাইনটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু কাগজ কাটিং বা ভাঁজ ভালোভাবে না করতে পারলে দেখতে ভালো লাগে না। আপনি অনেক দক্ষতার সাথে সুন্দর করে এই কাগজ কেটে নকশাটি তৈরি করেছেন। সাদা কাগজ দিয়ে নকশা করাতে দেখতে আরো বেশি সুন্দর লাগছে আপু।

 3 years ago 

আপনার এই সুন্দর ও অসাধারণ মন্তব্য দেখে বেশ ভালো লাগলো আপু আশা করি সব সময় এভাবে সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন।

 3 years ago 

আপু সাদা কাগজ দিয়ে খুব সুন্দর ফুলের নকশা বানিয়েছেন। আপনার এই নকশা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের নকশা দেয়ালে টানিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

বেশ ভালো বলেছেন আপু এ ধরনের নকশা দেওয়ার একটা নিয়ে রাখলে বেশ ভালো লাগে।

 3 years ago 

কাগজ দিয়ে খুব সুন্দর ফুলের নকশা তৈরি করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। এরকম নকশাগুলো ঘরে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বেড়ে যায়। এ নকশাগুলো তৈরি করতে সময় কম লাগলেও ভাঁজ গুলো খুব সাবধানে দিতে হয়। এত সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

জি এই নকশাগুলো তৈরি করার পর ঘরের সৌন্দর্য গুলো আরো বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাগজ দিয়ে ফুলের নকশা চমৎকার বানিয়েছেন। এ ধরনের নকশাগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই নকশা গুলো বানানো সহজ হলেও কাটার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হয় ।আমার কয়েকবার কাটতে গিয়ে জিনিসটা পুরো নষ্ট হয়েছে। যাই হোক বেশ ভালো লাগলো আপনার টি দেখে ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি কাগজ দিয়ে অনেক সুন্দর ফুলের নকশা তৈরি করেছেন। আমার কাছে তো অনেক দারুন লেগেছে কাগজ দিয়ে তৈরি করা ফুলের নকশার ডিজাইন টা। এই কাগজগুলো কাটার সময় সাবধানে কাটা লাগে। যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে পুরোটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই নকশার ডিজাইন টা অনেক সুন্দর ছিল।

 3 years ago 

কাগজগুলো কাটার সময় সাবধানে কাটা লাগে। যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে পুরোটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি নকশা তৈরি করেছেন আপু। নকশাটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো আপু।

 3 years ago 

কাগজ দিয়ে তৈরি ফুলের ডিজাইন টা অসাধারণ হয়েছে আপু। প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং আসলেই মনে হল এই কাগজের ফুল তৈরি করা খুবই সহজ। অসংখ্য ধন্যবাদ কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যটির জন্য ভাল থাকবেন।

 3 years ago 

আপনি কাগজ দিয়ে খুব সুন্দর ফুলের নকশা বানিয়েছেন। কাগজ দিয়ে ফুল তৈরি করলে দেখতে বেশ ভালোই লাগে। তবে ঠিক বলেছেন এই ফুলগুলো তৈরি করতে সময় কম লাগে। তবে ভাঁজ গুলো কাটতে অনেক সাবধানে সাথে কাটতে হয়। এই ফুলগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কাগজের ফুল তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এই কাজগুলো সব সময় সাধানে সম্পূর্ণ করতে হয়। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

নকশা ডিজাইনটি একদম ইউনিক হয়েছে। এর আগেও আপনি চমৎকার চমৎকার নকশা তৈরি করেছেন। ডিজাইনটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

এর আগেও আপনি চমৎকার চমৎকার নকশা তৈরি করেছি। যাইহোক আমার কাজের মাধ্যমে আপনাকে মুগ্ধ করাতে পেরে ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65841.80
ETH 1793.42
USDT 1.00
SBD 0.43