The Diary Game//27-10-2021
আসসালামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে সুস্থ থাকুন ভালো আছেন। আমিও আল্লার রহমতে অনেক ভাল আছি।স্টিম বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রতিদিনের কনটেস্টে আজকে আমি ডাইরি গেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।
শুরু করছি আজকের আমার নিত্যদিনের ডাইরিটি:
সকাল
সকালকয়েকদিন থেকে বেশ ঠাণ্ডা পড়েছে। তাই সকাল বেলা ঘুমটা ভালো হয়। আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল ৯ টার দিকে। আমার বোন বারবার এসে ঘুম থেকে উঠার জন্য ডাকছিল। তারপর ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে ছিলাম। এর পর আমি সকালের নাস্তা খেয়েছিলাম। সকালের নাস্তায় সেমাই পরোটা তৈরি করেছিল।সেমাই-পরোটা খাওয়া শেষ করে আমি জয়পুরহাট যাওয়ার জন্য তৈরি হয়ে ছিলাম। এরপর আমি রেডি হয়ে ভ্যানে করে স্টেশন গিয়েছিলাম। স্টেশনে গিয়ে দেখি ট্রেন চলে এসেছে। কিন্তু ট্রেন ছাড়ার আরো সময় রয়েছে। আমার বন্ধু আমার আগে স্টেশনে চলে এসেছিল। দুজনে একসাথে জয়পুরহাট গিয়েছিলাম। বিরামপুরে আরেকটি ফ্রেন্ড উঠেছিল। এরপর আমরা জয়পুরহাটে একটি বন্ধুর মেসে গিয়ে গল্প করেছিলাম।
দুপুর
এরপর কিছুক্ষণ মোবাইল এ ভিডিও দেখেছিলাম। এরপর আমরা সবাই মিলে পরীক্ষা দিতে গিয়েছিলাম।কলেজে গিয়ে সবার সাথে দেখা করেছিলাম। এরপর পরীক্ষা শেষে খেলার জন্য সবাইকে বলা হয়েছে। সোমবার আমরা সবাই মিলে খেলবো। এরপর পরীক্ষা শেষে আমি মেসে চলে এসেছিলাম।মেসে এসে খিচুড়ি খেয়ে ছিলাম। এরপর আমরা মাঠে গিয়েছিলাম ক্রিকেট খেলার জন্য। খেলা শেষ করে আমরা ফুটবল পাম্প করতে গিয়েছিলাম। এরপর আমরা দোকানে গিয়েছিলাম বিছানা কেনার জন্য।কেনা শেষে আমরা খেতে গিয়েছিলাম। খাওয়া শেষ করে আমরা মেস এ প্রবেশ করেছিলাম।
রাত
মেস এ এসে মোবাইল এ গেম খেলেছিলাম। এখন খেলতে বেশি পছন্দ করে না। খেলা শেষ করে আমি বই পড়েছিলাম। পরীক্ষা হচ্ছে তাই পড়াশোনা করতে হচ্ছে। এরপর আমি রাতের খাবার খেয়ে ছিলাম। রাতের খাবার খেয়ে আমি শুয়ে ছিলাম। এভাবেই আমার আজকের দিনটি অতিবাহিত হয়েছিল।
সবাইকে ধন্যবাদ
সুন্দরভাবে সাজিয়ে আপনার দিনটি উপস্থাপন করেছেন।
Zazakallaho khairan vai ☺️
খুব সুন্দর ডায়েরী ১ম ফুলের নাম কি।
সুন্দর একটি দিন কাটিয়েছেন।