The Diary game//11-08-2021

in Steem Bangladesh5 years ago

আসসালামুআলাইকুম বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে সুস্থ এবং ভাল আছেন ।আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আজকের দিনটি আমার ভালোই কেটেছে। এখন আমি আপনাদের সামনে আজকের দিনটি তুলে ধরবো
:

আমার ডায়েরি

সকাল

আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল সাড়ে আটটার দিকে। ঘুম থেকে উঠে ফোনটা চার্জে দিয়েছিলাম। এরপর আবার আমি এক ঘণ্টা ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে ওয়াশ রুমে গিয়েছিলাম এরপর আমি দাঁত ব্রাশ করেছিলাম। দাঁত ব্রাশ করা শেষে আমি খালি পেটে চারটি খেজুর খেয়ে ছিলাম। খালি পেটে খেজুর খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। আপনারা চাইলে প্রতিদিন তিন-চারটি করে খালি পেটে খেজুর খেতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে

Screenshot_20210812-180027.png

খেজুর খাওয়া শেষ করে আমি সকালের নাস্তা খেয়ে ছিলাম। সকালের নাস্তায় ছিল খিচুড়ি এবং ডিম। এরপর খাওয়া-দাওয়া শেষ করে আমি মোবাইল চার্জ থেকে খুলে মেসেঞ্জারে বন্ধুদের সাথে কথা বলেছিলাম। আমার অনলাইন জার্সি এবং ট্রাউজারের বিজনেস রয়েছে। এজন্য দিনের বেশিরভাগ সময় আমাকে মেসেঞ্জারে থাকতে হয়। এরপর আমি মোবাইলে লুডু স্টার গেম খেলেছিলাম। আমি আমার বন্ধুর সাথে প্রায় 2 ঘন্টা গেম খেলেছিলাম। খেলা শেষ করে আমি শুয়ে পড়েছিলাম। কিছুক্ষণ পর দেখি বাহিরে বৃষ্টি শুরু হয়েছে

IMG_20210812_102853_669.jpg

দুপুর

বাইরে যেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য যাওয়া হলো না। বৃষ্টি থামার পর আমি বাজারে গিয়েছিলাম আব্বুকে খাবার দিতে। এরপর আমি বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে আমি নিজে দুপুরের খাবার খেয়েছিলাম। এরপর একটু বিশ্রাম নিয়ে ছিলাম। তারপর আবার আমি মোবাইলে লুডু খেলা শুরু করেছিলাম

IMG_20210803_131749_523.jpg

দিনের বেশিরভাগ সময় আমি লুডু খেলতে থাকি। খেলা শেষ করার পর আমি বিকেল হলে ক্রিকেট খেলার জন্য মাঠে গিয়েছিলাম। মাঠে এখনো অনেক জায়গায় পানি জমে রয়েছে কিন্তু পিচ ঠিক আছে। বোলিংয়ের জায়গাটি এখনো ভালোভাবে শুকায়নি। তারপরও ক্রিকেট খেলা সবাই পছন্দ করে এজন্য এভাবেই খেলা চলেছিল। টসে জিতে প্রথমে আমরা ব্যাটিং করেছিলাম। ১০ ওভারে আমরা ৯৮ রান টার্গেট দিয়েছিলাম। টার্গেট টি পিচ অনুযায়ী মোটামুটি ছিল। প্রথম ওভারেই আমি মেইডেন নিয়েছিলাম। প্রথম পাঁচ ওভারে তারা খুব চাপে ছিল। কিন্তু পরবর্তীতে ভালো বোলিং না থাকার কারণে খেলাটি শেষের দিকে আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যায়। ক্যাচ ছাড়ার কারণে ম্যাচটি আমরা হেরে গিয়েছিলাম। এরপর খেলা শেষ করে আমি বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে আমি গোসল করে ছিলাম

IMG_20210806_191143_437.jpg

রাত

গোসল করা শেষ করে আমি বাইরে গিয়েছিলাম আমার বন্ধুর সাথে দেখা করার জন্য। প্রায় দুই ঘণ্টার মত তাদের সাথে টার্মিনালে বসে গল্প করে ছিলাম। এরপর আমি বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে আমি মিষ্টি খেয়েছিলাম। এরপর আমি শুয়ে শুয়ে মোবাইল চালিয়েছিলাম। তারপর আমি রাতের খাবার খেয়ে শুয়ে আবার লুডু খেলছিলাম। এভাবেই আমার দিনটির সমাপ্তি ঘটেছিল।যারা আমার ডাইরিটি পড়েছেন তাদের সকলকেই ধন্যবাদ জানাই

@nadimmahmud

Sort:  
 5 years ago 

ভালো একটি ডায়েরি।

 5 years ago 

Zazakallaho khairan vai

ভালো লিখছেন ভাইয়া😇😇

 5 years ago 

Zazakallaho khairan apu😊

 5 years ago 

nice writing

 5 years ago 

Thanks 😊

ভালো পোস্ট করেছেন

 5 years ago 

Zazakallaho khairan 🥰 vaiya

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62465.76
ETH 1783.41
USDT 1.00
SBD 0.38