খুব সহজ উপায়ে সুস্বাদু ব্রকলি ভাজির রেসিপি

in Incredible India2 years ago
Add a subheading.png
Made by Canva

Hello

Everyone

আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন । আমিও সবার আশীর্বাদ নিয়ে ভালোই আছি। এই শীতের সময় যেহেতু নানা রকম সবজি পাওয়া যায় আর বিদেশেও দেখি সবসময় এই সবজিটি পাওয়া যায় তাহলে ব্রকলি। অনেক দিন থেকে আমারও এই সবজিটি খাবার খুব ইচ্ছে ছিল ।এইটি দেখতে অনেক সুন্দর , অনেকটা ফুলকপির মত। তবে আমাদের দেশেও এখন এই সবজি পাওয়া যাচ্ছে ।আমিও ৫০ টাকা দিয়ে একটি কিনে নিলাম।
BroccoliBD pricesteem price
1 pic50.002.8

তিতা স্বাদের জন্য বাচ্চারা এটি খেতে চায় না ।তাই চিন্তা করলাম কিভাবে রান্না করলে বাচ্চারা সহজে এটি খাবে এবং তিতা ভাবটাও আর আসবেনা ।তাই আমি আজকে একটু অন্যরকম ভাবে ব্রকলি রান্না করেছি । এটি খেতে অনেক সুস্বাদু হয়েছে এবং তিতা ভাব আর ছিল না ।আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন।

আজ আমি খুব সহজ উপায়ে ব্রকলির সুস্বাদু একটি ভাজি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব ।এভাবে ভাজিটি করলে সবাই পছন্দ করবে এবং দ্বিতীয়বার খেতে চাইবে। তবে চলুন শুরু করা যাক।

IMG20240131112233.jpg

উপকরণঃ

ব্রকলি১টি
গাজর১টি
আলু১টি
পেয়াজ কলি১ বাটি
কাঁচা মরিচ৫-৬টি
ধনিয়া পাতাপরিমাণ মতো
লবণপরিমাণ মতো
তেলপরিমান মত
হলুদ গুঁড়োসামান্য
গোটা জিরাসামান্য
পেয়াজ২টা

রন্ধন প্রণালীঃ

ধাপ ১
IMG20240131130926.jpg

সমস্ত সবজি গুলো সুন্দর ছোট ছোট করে কেটে ধুয়ে রাখব।

ধাপ ২
IMG20240131131846.jpgIMG20240131131903.jpgIMG20240131131910.jpg

চুলায় কড়াই দিব ।কড়াই গরম হলে পরিমাণ মতো সয়াবিন তেল দিব ।আপনি চাইলে সরিষার তেল দিয়ে এটি ভাজি করতে পারেন। তেল গরম হলে গোটা জিরা ফোড়ণ দিব ।

ধাপ ৩
IMG20240131131923.jpgIMG20240131132110.jpgIMG20240131132128.jpg

পেয়াজ কুচি ছেড়ে দেব এবং সাথে কাঁচা মরিচ দিয়ে দেব ।কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ যখন নরম হবে এবং এর সুস্বাদু গন্ধ বেরিয়ে আসবে তখন পেঁয়াজ কলি দিয়ে দেব সাথে হলুদ গুঁড়ো দিয়ে দেব ।

ধাপ ৪
IMG20240131132201.jpgIMG20240131132253.jpg
IMG20240131132529.jpg

আলু ও গাজর কুচি দিয়ে একটু ভেজে নিব । কিছুক্ষণ ভেজে নেবার পরে ব্রকলি দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ দিব । সবগুলো ভালো করে মিশিয়ে দেব ।

ধাপ ৫
IMG20240131132706.jpg

ভাজি করার সময় আমি ঢেকে দিব না কারণ ঢেকে ভাজি করলে এর রং টা নষ্ট হয়ে যায় । কাছে থেকেই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে । চুলা মিডিয়ামে রেখে ভাজতে হবে ,লক্ষ্য রাখতে হবে কড়াইতে নিচে লেগে না যায় ।

ধাপ ৬
IMG20240131133743.jpgIMG20240131133754.jpg

সমস্ত সবজি সিদ্ধ হয়ে আসলে সামান্য চিনি দেয়া যায় এবং কুচানো ধনিয়া পাতা ছড়িয়ে দিব। কিছুক্ষণ নেড়ে দিব। হয়ে গেল আমার খুব সহজ উপায়ে সুস্বাদু ব্রকলির ভাজি । এটি সাদা ভাত, রুটি ,পরোটা অথবা পোলার সাথে খাওয়া যায় । এভাবে ভাঁজি করলে খেতে অনেক সুস্বাদু হয় ।বাচ্চা থেকে সবাই এটি পছন্দ করবে ।আশা করি আপনারা বাসায় এভাবে তৈরি করবেন ।

IMG20240131134117.jpg

আমরা অনেকেই জানি ব্রকলির অনেক পুষ্টিগুণ রয়েছে ।।আরো বিস্তারিত জানতে হলে অনলাইন মাধ্যমে ঘুরে আসতে পারেন ।আজ এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে ।ভালো থাকুন, সুস্থ থাকুন ।স্বাস্থ্য সম্মত খাবার খাবেন ।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

Thank You So Much For Reading My Blog 📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Sort:  
 2 years ago 

ব্রকলি খুবই উপকারী একটা সবজি আর শীতের সময়ই পাওয়া যায়। এই ভাবে আমিও রান্না করি।নতুন রাধুনিদের জন্য খুব ভালো একটা রেসেপি এটা। তারা অনেক উপকারী হবে।
চমৎকার এই রেসেপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু , সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

Loading...
 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে খুব সহজে দেখিয়েছেন কিভাবে ব্রকলি ভাজির রেসিপি করতে হয়।। সেই সাথে সকল উপকরণ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।।

ধন্যবাদ জানাই এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।।

 2 years ago 

ব্রকলির নাম আসলেই আমারনপ্রথম মাথায় আসে এর এত এত পুষ্টিগুণের কথা। কি নেই এতে। ভিটামিনের প্রাচুর্য পাশাপাশি অন্যন্য পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সবজি। তবে এটির পুষ্টি গুনাগুন ঠিক রাখতে চাইলে যতদূর সম্ভব এটিকে সবুজ রেখেই রান্না করতে হয়। হাল্কা সেদ্ধা বা ভাজি করে।

আপনি এই ব্রকলি ভাজি রান্নার প্রতিটি ধাও আজকে সুন্দর করে দেখিয়েছেন, পাশাপাশি পোস্টের প্রেজেন্টেশন ও ছিল দুর্দান্ত।

 2 years ago 

আপনিও খুব সুন্দর রান্না করেন ।আপনার বিগত পোস্টগুলো পড়ে আমি তা জানতে পেরেছি ।অবশ্যই এভাবে একদিন রান্না করবেন , দেখবেন এটিও খুব ভালো লাগে ।সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।

 2 years ago 

ব্রকলি এই সবজিটা বাজারে গেলে দেখতে পাই, তবে সত্যি কথা বলতে এখনো পর্যন্ত খাওয়া হয়নি।আজকে আপনার ফটোগ্রাফি এবং আপনার পোস্ট পরিদর্শন করার মাধ্যমে। ব্রকলি সবজি কিভাবে রান্না করতে হবে। সেটা আপনি বিস্তারিত আলোচনা করেছেন। যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই চেষ্টা করবো রান্না করার জন্য। ধন্যবাদ ভালো থাকবেন।

 2 years ago 

হ্যাঁ আপু, অবশ্যই এটা একদিন বাসায় রান্না করে দেখবেন । যেহেতু ব্রকলি সবজির অনেক পুষ্টি আছে তাতো আমরা সবাই জানি। আর আমাদের মেয়েদের জন্য এটি খুবই উপকারী ।সুন্দর একটি মন্তব্য দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

শীতের সময় ব্রকলি পাওয়া যায় আর এ সময় এটি বেশ সুস্বাদু লাগে খেতে। আমিও মাঝে মাঝে ব্রকলি ভাজি করি।তবে তেমন কোন মসলা ব্যবহার করিনা। আপনিও খুব অল্প উপকরণে ভাজিটি করেছেন। আর সঠিক বলেছেন ব্রকলি ভাজিতে ঢাকনা দিতে হয় না। নইলে সুন্দর সবুজ রং টি চলে যায়। খুব ভালো লাগলো আপনার রেসিপিটি পেয়ে।

শীতকালীন সবজী ব্রকলি ভাজির রেসিপি দেখে বেশ ভালো লাগলো ৷ রেসিপি পদ্ধতি ধাপ গুলোও বেশ সুন্দর ভাবে উপাস্থাপন করেছেন ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59858.22
ETH 1573.84
USDT 1.00
SBD 0.42