বৃষ্টির প্রতিটি ফোঁটায় লুকিয়ে থাকে জীবনের সার্থকতা

in Incredible India2 years ago
IMG20240711144023.jpg
বৃষ্টির প্রতিটি ফোঁটায় লুকিয়ে থাকে জীবনের সার্থকতা

Hello,

Everyone,

আষাঢ়ের বৃষ্টি ভেজা এই দিনে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ।আজ বৃহস্পতিবার ছিল তাই সংসারের বাড়তি কাজ ছিল ।কাজগুলো শেষ করে দুপুরের রান্না সম্পূর্ণ করতে অনেকটা দেরি হয়ে গেলো ।

IMG20240711144230.jpg

আজ সকাল থেকেই আকাশ মেঘলা ছিল, বৃষ্টি হবে হবে কিন্তু বৃষ্টি হচ্ছে না ।সারাদিনে বিদ্যুত ছিল না। শরীর- মন দুটোই ক্লান্ত ছিল এমন সময় হঠাৎ বৃষ্টির শুরু হয়ে গেলো । মনে হচ্ছে যেন বৃষ্টির প্রতিটি ফোটায় শরীর ও মনের ক্লান্তী দূর হয়ে গেল। ইচ্ছে করছে বৃষ্টির সাথে ভিজতে। বৃষ্টির রিমঝিম শব্দের সাথে তাল মিলিয়ে একটু না হয় ভিজি। এই রিম ঝিম বৃষ্টি হঠাৎ থেমে যাবে কিন্তু চোখের বৃষ্টি সে কি সহজে থেমে যায়।

IMG20240711144354.jpg

বৃষ্টিকে ছুঁতে ইচ্ছে করছে। এই বাদল দিনে কাজকে ছুটি দিয়ে ভিজতে ইচ্ছে করছে তোমায় নিয়ে সাথে । বৃষ্টি ভেজা দিনের সেই ছোটবেলার স্মৃতিগুলো আজও মনে পরে। স্কুল থেকে বাড়ি ফেরার পর পথে ইচ্ছে করে বৃষ্টিতে ভেজা যে একটি আনন্দ ছিল এখন আর সেই আনন্দটা খুঁজে পাওয়া যায় না। মার গোপনীয় খেয়েও বৃষ্টিতে ভেজা। রেইনকোট, ছাতা সবগুলো ফেলে দিয়ে বান্ধবীদের সাথে বৃষ্টিতে ভিজে অসুখ কিনে আনা ছিল আমাদের কাজ ।

IMG20240711144329.jpg

বৃষ্টি থেমে গেলে ছাতা যেমন মূল্যহীন হয়ে যায় তেমনি পৃথিবীতে স্বার্থ ফুরিয়ে গেলে আপনার প্রয়োজনে ফুরিয়ে যায় ।আমাদের এই জীবনটাও সেই বৃষ্টির মতোই । মেঘের কষ্ট গুলো বৃষ্টি হয়ে ঝরে আর এই বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে । প্রকৃতি সবুজে সবুজে ছেয়ে যায় । বৃষ্টিতে হাঁটলে মনে হয় , বৃষ্টি যেন আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায় , নতুন স্বপ্ন বুনতে সাহায্য করে ।

IMG20240711143746.jpg

বৃষ্টির সাথে হারিয়ে যাওয়া এ যেন নিজেকে নতুন করে খুঁজে পাও পাওয়া ।আমার ছোট্ট স্বপ্ন ছিল, ছোট্ট একটি বাড়ি হবে , তার একটি ছোট্ট ছাদ থাকবে ছাদে, একটি দোলনা থাকবে ,আর থাকবে নানা রংঙের ফুলের গাছ । ফুটন্ত ফুলের উপর বৃষ্টি এসে যখন পরবে আমি দোলনায় বসে সেই বৃষ্টি উপভোগ করব।

IMG20240711143947.jpg

কিন্তু মানুষের সকল স্বপ্ন কি সত্যি হয়? কিছু স্বপ্ন কিছু আশা অধরাই থেকে যায় । বৃষ্টি ছাড়া কোন কিছু বেড়ে ওঠে না তেমনি জীবনের ঝরগুলো আঁকড়ে ধরে নিজেকে আবার নতুন করে তৈরি করে নিতে হবে। বিপদের সময় আমাদের যে পাশে থাকে সেই আমাদের প্রকৃত বন্ধু ।এই ঝড়গুলো আমাদের প্রকৃত বন্ধু চিনতে শেখায় ।

IMG20240711144039.jpg

কিছুদিন পরে হঠাৎ বৃষ্টি এসে আমার সমস্ত কাজ ভুলিয়ে দিল ।বৃষ্টি যেমন বিরহের সঙ্গী তেমনি আনন্দের সঙ্গে থাকে ।তাইতো কবিরা তার প্রিয়তমার জন্য বৃষ্টিকে উল্লেখ করা অনেক কবিতা লিখেছেন। অনেক কবি আবার প্রিয়তমার চোখে জলের সাথে বৃষ্টির তুলনা করেছেন । হঠাৎ বৃষ্টি আমার ভালোই লাগে । এই বৃষ্টির দিনটি আপনাদের কেমন লাগে মন্তব্য করে জানাতে পারেন। সবার জন্য রইল শুভকামনা ।

Device Description
Smartphoneoppo
Smartphone Modeloppo A83(2018)
Photographer@muktaseo


◦•●◉✿ শুভ রাত্রি✿◉●•◦

Sort:  
 2 years ago 
Loading...
 2 years ago 

আপনি ঠিকই বলেছেন বৃষ্টি দেখলেই একটু ভিজতে ইচ্ছে করে। তবে আজকে আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টির জল পেয়ে গাছগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। সকাল বেলায় বাগানে ফুল তুলতে গিয়ে দেখলাম ।প্রত্যেকটা গাছের পাতায় জলের ফোটা পড়ে রয়েছে। বাগানের ঘাস গুলো ভিজে। হাঁটতে বেশ ভালোই লাগছিল। গাছের ফুলগুলি প্রত্যেকটা ভিজে গিয়েছিল। আপনার সুন্দর পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। ভালো থাকবেন।

 2 years ago 

পোস্টটি পড়ে সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 2 years ago 

আপনার যেকোন লেখায় খুবই চমৎকার হয় লেখার ধারণ গুলো আমার খুবই ভালো লাগে।। বৃষ্টির সাথে জীবনের কিছু কথা শেয়ার করেছেন একদম বাস্তবিক।। রিমঝিম বৃষ্টিতে আমারও বৃষ্টি ভালো লাগে তারপরও এই সময় বৃষ্টিতে ভিজলে অসুস্থতার একটা হয় সবসময় কাজ করে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61291.61
ETH 1623.62
USDT 1.00
SBD 0.42