মূলো দিয়ে শোল মাছ রান্নার সহজ রেসিপি
| Made by Canva |
তবে আজকে আমি আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে এসেছি “মুলো দিয়ে শোল মাছ রান্না ” ।আমি আশা করছি ,এভাবে রান্না করলে সকলের পছন্দ হবে । মূলো ও শোল মাছ আমাদের জন্য অনেক উপকারী । তবে চলুন রান্নাটি শুরু করা যাক :
প্রয়োজনীয় উপকরণ
| শোল মাছ মাঝারি সাইজের | দুইটা |
|---|---|
| মুলো | তিনটা |
| কাঁচা মরিচ | পাঁচটি |
| হলুদ গুঁড়া | দুই চা চামচ |
| শুকনো মরিচের গুঁড়া | 2 চা চামচ |
| জিরার গুড়া | এক চা চামচ |
| লবণ | পরিমাণ মতো |
| ধনিয়া পাতা | পরিমাণ মতো |
| সরিষার তেল | প্রয়োজনমতো |
| জিরা আস্ত | সামান্য |
| গরম মশণা গুড়া | ১ চা চামচ |
| জিরা | সামান্য |
রন্ধন প্রণালী
প্রথম ধাপ |
|---|
শোল মাছ কেটে নিলাম। লবণ ও লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিলাম । মাছ যত ভাল করে ধোয়া হবে তত মাছের স্বাদ বৃদ্ধি পায় ।
দ্বিতীয় ধাপ |
|---|
মুলো কেটে ধুয়ে নিলাম এবং হালকা একটু সেদ্ধ করে নিলাম। সিদ্ধ করে পানি ঝরিয়ে নিলাম ।
তৃতীয় ধাপ |
|---|
মাছে লবণ, হলুদ ও একটু সরষের তেল মাখিয়ে নিলাম ।
চতুর্থ ধাপ |
|---|
চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং সরিষার তেল দিলাম। তেল গরম হলে অল্প অল্প করে মাছগুলো ভেজে নিলাম । হালকা বাদামী রঙ হলে নামিয়ে নেব ।
পঞ্চম ধাপ |
|---|
মাছ ভাজার তেলেই কিছু আস্ত জিরা ফোড়ন দিলাম । এবার সিদ্ধ করা মূলো গুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব
ষষ্ঠ ধাপ |
|---|
মরিচ গুঁড়া ,কাঁচা মরিচ ,লবণ ,হলুদ জিরা সব উপকরণগুলো একটু পানি দিয়ে মিশিয়ে নেব ।
সপ্তম ধাপ |
|---|
ভাজা মুলোর ভিতরে মাখানো মসলার পেস্ট দিয়ে দিব । আরও কিছুক্ষণ কষিয়ে নেব ।পানি দিয়ে দেব ।যতটুকু পরিমাণ ঝোল রাখবো তার থেকে একটু বেশি পানি দিব ।
অষ্টম ধাপ |
|---|
পানি ফুটে উঠলে ভাজা মাছ গুলো দিয়ে দিব এবং একটি পাত্র দিয়ে ঢেকে দিব ।
নবম ধাপ |
|---|
কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দিব এবং পানি শুকিয়ে আসলে গরম মসলা দিয়ে দিব । ১মিনিট পরে ধুনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব ।
হয়ে গেল আমার মজাদার ”মুলো দিয়ে শোল মাছ সহজ রান্না” রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খুবই সুস্বাদু হয়েছে ।যারা মূলো খেতে পছন্দ করে না তারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। অনেক সুস্বাদু একটি রান্না এবং পিয়াজ ও রসুন ছাড়া এই রান্না।
শোল মাছ আমার তেমন একটা পছন্দ না তাই বেশি একটা রান্মা করা হয় না।। তবে মুলা খেতে বেশ ভালোই লাগে।। অনেক সহজেই আপনি রান্নার প্রতিটা ধাপ দেখিয়েছেন, যা ফলো করে সহজেই এই রান্নাটি করা যাবে।
তবে আমার পরিবারের সদস্যদের জন্য আমি একদিন এই রান্নাটি করে দেখবো।
খুবই চমৎকার একটি রেসিপি আমাদের দেখিয়েছেন আপু। নিশ্চই অনেক সুস্বাদু হবে। আমি বাসায় বলবো আমার গিন্নিকে যাতে এটা দেখে দেখে রেসিপিটা ট্রাই করে। শুভকামনা রইলো আপনার প্রতি। ভালো থাকবেন সবসময়।
এর আগে কখনোই এমন রান্নার রেসিপি দেখি নি। শোল মাছ দিয়ে যে মুলা রান্না করা হয় আজকে প্রথম জানলকম। অবশ্যই একদিন ট্রাই করে দেখবো।
আপনি মূলা দিয়ে শোল মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন দারুন সুন্দর হয়েছে মূলা আর শোল মাছের রেসিপি টা ৷ আপনি বেশ সুন্দর ভাবে মূলা এবং শোল মাছের যাবতীয় উপকরণ গুলো উল্লেখ করেছেন এবং তার পাশাপাশি প্রস্তুতি পদ্ধতি টাও ধাপে ধাপে বেশ সুন্দর ভাবে উপাস্থাপনা করেছেন ৷ অনেক ভালো লাগলো আপনার আজকের মূলা এবং শোল মাছের রেসিপি টা ৷
যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।মূলো আমি মাছের সাথে অনেক খেয়েছি আমার কাছে অনেক ভালোই লাগে। আপনার রান্নার পদ্ধতি গুলো আমার কাছে অনেক ভালো লাগলো।আর আপনি আপনার মূলো দিয়ে শোল মাছ রান্নার সহজ রেসিপি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে।