DIY - এসো নিজে করি - একটি দম্পতির রোমাঞ্চকর মুহূর্তের ছবি চিত্রাংকন |

একটি দম্পতির রোমাঞ্চকর মুহূর্তের ছবি চিত্রাংকন

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি আবারও আরেকটি চিত্রাংকন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পেন্সিল দিয়ে একটি দম্পতি অসাধারণ রোমাঞ্চকর মুহূর্তের ছবি আর্ট করেছি। আমি আমার এই পোষ্টের মাধ্যমে এসো নিজে করি প্রজেক্ট অংশগ্রহণ করছি। আমি আশা করছি আপনাদের সবার কাছে আমার এই ছোট প্রচেষ্টা ভালো লাগবে। আপনাদের সবার কাছে আমি আবেদন জানাব আপনারা অবশ্যই আমাকে উৎসাহমূলক কমেন্টসের মাধ্যমে উৎসাহ দিবেন যেন আমি আরো ভালো ভালো আর্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি।

242510364_409754680520121_1658573115975847693_n.jpg


প্রয়োজনীয় উপকরণ :

  • পেন্সিল
  • সাইন পেন
  • নোট খাতা
  • মোম রং


চলুন শুরু করি :

চিত্রাংকন করার শুরুতেই আমি যে মেয়েটি ছিল আমার চিত্রাংকন টিতে তার গঠন প্রণালী পেন্সিল দিয়ে প্রথমে হালকা দাগ দিয়ে আর্ট করলাম।

242652471_882949815939625_2849577810166589504_n.jpg

এরপর ছেলেটির শরীরের অংশ পেন্সিল দিয়ে আমি আর্ট করলাম। দুজনকে পাশাপাশি রেখে আর্ট করেছি যেন মনে হয় মেয়েটি ছেলেটিকে ধরে আছি এবং কাঁধে মাথা রেখেছে।

242802426_1123170554754638_2405263724735284921_n.jpg

তারপর সাইন পেন দিয়ে পেন্সিল এর উপর দাগ দিয়ে দিলাম তারপর তৈরি হয়ে গেল কাপল দের ছবি।

242028492_240118991392284_5726718282045894077_n(1).jpg

242028492_240118991392284_5726718282045894077_n.jpg

এরপর মোম রং দিয়ে ছেলেটির পাঞ্জাবির কালার আর মেয়েটির শাড়ির কালার একই রকম রেখে রং করলাম। তারপর চুলের কালার করলাম। এরপর আরও বিভিন্ন কাজ করলাম।

241564345_1549141598763496_4572079349939796577_n.jpg

ছেলেটির চোখে একটি চশমা ছিল তারপর সেটি আমি আর্ট করলাম এবং মেয়েটির খোঁপায় একটি হলুদ ফুল ছিল সে ফুলটির রং করলাম। এবং পেন্সিল দিয়ে নিচের অংশটুকু একটু হালকা করে টেনে দিলাম।

242344881_286329849971386_4209709291266275782_n.jpg

এরপর ম্যান্ডেলার কিছু অংশ যুক্ত করার জন্য আমি ওদের মাথার উপরে গোল করে দুইটি দাগ দিলাম। পরবর্তীতে এগুলোর উপর ডিজাইন করব বলে।

241818617_1156671551525135_2850780854441253908_n.jpg

এরপর শুরু করলাম ডিজাইন করা। যদিও আমি ডিজাইন তেমন একটা ভালো পারিনা তারপরও সাইন পেন ব্যবহার করার কারণে এগুলো ফুটে উঠেছে। আমি এর আগে আমার একটি ভিডিও দেখেছিলাম সেখান থেকেই মূলত শিখেছি ডিজাইনগুলো। এরপর ডিজাইনের কিছুটা অংশ শেষ করলাম।

242712482_225681726245144_2923803989891449420_n.jpg

এরপর সাইন পেনের কালো কালি দিয়ে পড়ো ডিজাইন সম্পন্ন করলাম।

242213824_1281969855567872_5180894334684640463_n.jpg


আর্ট এর সমাপ্তি ঘোষণা :


242359141_404383377716139_477870589647369889_n.jpg

আর্ট করার সময় আমার কিছু মুহূর্তের ছবি।


242545919_228444269253209_4973105422547858677_n.jpg

242608466_4166695233428938_398184346843493478_n(1).jpg

Cc :
@rme
@rex-sumon

Stay Safe, Stay Happy

image.png

Sort:  
 5 years ago 

সত্যি অনেক সুন্দর হয়েছে আপনারা আর্ট আপনি খুব সুন্দর আট করেন আপনার আট গুলো দেখতে আমার কাছে খুব ভালোই লাগে এভাবে আমাদের মাঝে আরও সুন্দর সুন্দর আর্ট উপহার দিবেন। আপনার জন্য শুভকামনা।

অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 5 years ago 

বাহ ভাই দম্পতির রোমাঞ্চকর মূহুর্ত্তের ছবিটি খুবই সুন্দর একেছেন। আপনার থ্রী আর্টের মতোই এটাও অসাধারণ হয়েছে। আর্টে আপনার খুব ভালো দক্ষতা আছে বলতে হবে। এবং উপস্থাপনা টাও খুব ভালো ছিল। আপনার জন্য শুভকামনা ভাই।

অনেক ধন্যবাদ ভাই দোয়া করবেন আমার জন্য।

 5 years ago 

বাহ! বেশ সুন্দর ড্রয়িং করেছেন ভাই, সত্যি অনেক সুন্দর হয়েছে। যদিও আমি ড্রয়িং পারি না তবে এটা বুঝি ড্রয়িং করা খুব সহজ কিছু না। আপনি খুব সুন্দর উপস্থাপন করেছেন ড্রয়িংটির। ধন্যবাদ

ধন্যবাদ ভাই। দোয়া করবেন যেন আরো ভালো পোস্ট শেয়ার করতে পারি আপনাদের সাথে।

 5 years ago 

সত্যিই ভাই দম্পত্তির ছবিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। দেখে প্রাণটা জুড়িয়ে গেল। অনেক দক্ষতার সাথে আপনি পরিবেশন করেছেন অংকন টি

ধন্যবাদ ভাই। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য ‌‌

 5 years ago 

ভাই আপনার আর্টি অনেক সন্দুর হয়েছে।ধন্যবাদ ভাই।

অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আমি ভাবতেছি আপনার মত ডিজিটাল শেয়ার করব তাই কাজগুলো শিখার জন্য আমি ইউটিউব ভিডিও দেখছি। ভাই আপনি যে ভিডিও গুলো দেখে কাজ শিখিয়েছেন সেই ভিডিও লিঙ্কটা যদি দিতেন তাহলে উপকার হবে।

 5 years ago 

আসলে ভাইয়া, আমি শুধু ফটোশপের টুলসগুলোর কাজ শিখেছি। কার্টুন ডিজাইনের জন্য আলাদাভাবে কোনো ভিডিও দেখি নি। শুধু চিন্তা করি আর টুলসগুলো দিয়ে কাজ করি।

ফটোশপ বা ইলাস্ট্রেটর এর টুলস এর কাজ পারলেই আপনি সব ধরনের ডিজাইন করতে পারবেন।

কি ভাই কিছু বলবেন নাকি। 🙄😃

 5 years ago 

অনেক গোছালো উপস্থাপনার সাথে আপনার নিপুণতার সাথে বানানো diy টি সত্যিই অসাধারণ ।শুভেচ্ছা রইলো অনেক।

অনেক ধন্যবাদ ভাই। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 5 years ago 

অসাধারণ হয়েছে আপনার আর্ট। আমি আগেও দেখেছি আপনার আর্ট প্রত্যেকটি সুন্দর ছিল। শুভেচ্ছা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

ভাই আপনি অনেক পরিশ্রমি একজন ব্যক্তি।আপনি সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার আকা দম্পতির ছবিটি অসাধারণ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 5 years ago 

অঙ্কনটি বেশ চমৎকার হয়েছে ভাইয়া।আপনার প্রত্যেকটি আর্ট অনেক সুন্দর হয়, যা আমার কাছে খুব ভালো লাগে।তবে আমি এই চিত্রটিতে একটি রহস্য খুঁজে পেয়েছি।সেটি হলো পুরুষ মানুষটির বাম হাতে কোনো সমস্যা রয়েছে, ফলে অনেকটা লম্বা।কিছু মনে করবেন না ভাইয়া।মজা করলাম।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 64438.63
ETH 1681.29
USDT 1.00
SBD 0.42