আমার এবারের ঈদ

in Incredible Indialast year

Blue White Modern Eid Al-Fitr Greeting Card_20250331_175809_0000.png

ঈদ মানেই আনন্দ, ভালোবাসা, আর প্রিয়জনদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত। এবারের ঈদও আমার দারুণ কেটেছে। ঈদের দিন সকাল থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায়, কারণ ঈদের দিন মানেই বাড়তি প্রস্তুতি, সাজগোজ, আর খুশির আমেজ। ভোরে উঠে ফ্রেশ হয়ে ঈদের নামাজের জন্য প্রস্তুত হলাম। নতুন পোশাক পরে ঈদগাহ মাঠে গেলাম এবং নামাজ শেষে সেখানেই বন্ধুদের সঙ্গে দেখা হলো, ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম। এরপরে বাড়ি ফিরে এলাম এবং পরিবারের সবাই মিলে ঈদের খাবার খেলাম। মা দারুণ মজার সেমাই, ফিরনি, পায়েস বানিয়েছিলেন, যা আমরা সকলে উপভোগ করলাম। ঈদের দিন সকালে মিষ্টি কিছু না খেলে যেন উৎসব পূর্ণতা পায় না। এরপর শুরু হলো ঈদের অন্যতম আকর্ষণ—বড়দের কাছ থেকে ঈদি সংগ্রহ। ছোটবেলা থেকে ঈদের এই অংশটুকু আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। ঈদি পাওয়ার পর আমি কিছুটা সময় সোশ্যাল মিডিয়ায় কাটালাম, বন্ধুদের পাঠানো শুভেচ্ছা বার্তা পড়লাম এবং তাদের ঈদের শুভেচ্ছা জানালাম।

Beige Minimalist Collage Instagram Post_20250401_001527_0000.png

এরপর আমরা পরিবারের সবাই মিলে আত্মীয়স্বজনের বাড়িতে যাই। আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটানো ঈদের অন্যতম আনন্দদায়ক অংশ। সেখানে অনেক চাচা-চাচি, মামা-মামি, খালা-খালুদের সঙ্গে দেখা হলো, ছোটদের ঈদি দিলাম এবং অনেক গল্প করলাম। দুপুরের দিকে বাড়ি ফিরে এলাম এবং বাড়ি ফিরে দেখি ভাবি বিরিয়ানি ও রোস্ট রান্না করেছে। ফ্রেশ হয়ে ঈদের বিশেষ খাবার বিরিয়ানি ও রোস্ট খেলাম। পরিবারের সবাই একসাথে বসে খাওয়ার মজাই একদম অন্যরকম। ঈদের দিন সেই আনন্দ যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল। খাওয়া শেষে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বিকেলে বন্ধুদের সঙ্গে বের হওয়ার পরিকল্পনা ছিল। তাই সময় মত রেডি হয়ে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম।

IMG_20250401_172926.jpg

বিকেলে বন্ধুদের সঙ্গে দেখা করতে বের হলাম। পুরো শহরজুড়ে ছিল ঈদের আনন্দের ছোঁয়া। রাস্তার প্রতিটি মোড়ে ছিল উৎসবের আমেজ, মানুষজন নতুন পোশাকে সজ্জিত হয়ে হাসিমুখে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছিল। আমরা কয়েকজন বন্ধু মিলে একটি ক্যাফেতে গেলাম। সেখানে আমরা চা-নাস্তা খেতে খেতে জমিয়ে আড্ডা দিলাম। সবাই মিলে পুরোনো স্মৃতিচারণ করলাম আর ঈদের আনন্দ ভাগ করে নিলাম। এরপর আমরা ঠিক করি আড্ডার পর শহরের কয়েকটি সুন্দর জায়গায় আমরা ঘুরতে যাব। পথে পথে উৎসবের আলোয় শহরটাকে আমার কাছে আরও মনোমুগ্ধকর লাগছিল।

রাতের খাবার শেষে আমার পরিবারের সবাই একসাথে বসে বেশ কিছুক্ষণ গল্প করি। পুরো দিনটা কিভাবে কাটলো, কার সঙ্গে দেখা হলো, কোন আত্মীয়দের বাড়িতে যাওয়া হলো, সেসব নিয়ে আলোচনা করলাম। ঈদের দিন রাতের গল্পের মুহূর্তগুলোও বিশেষ মনে হয়, কারণ এতে পুরো পরিবারের অংশগ্রহণ থাকে। তারপর ধীরে ধীরে সবাই ঘুমের প্রস্তুতি নিল। ঘুমানোর আগে আমি সোশ্যাল মিডিয়ায় ঈদের দিন কাটানোর কিছু মুহূর্ত শেয়ার করি এবং বন্ধুদের সঙ্গে বেশ কিছু সময় চ্যাট করি। এভাবেই আমার ঈদের দিনটি দারুণ আনন্দের সঙ্গে কেটে গেল। পরিবারের সঙ্গে সময় কাটানো, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, সুস্বাদু খাবার খাওয়া—সবকিছু মিলিয়ে এবারের ঈদও আমার জন্য মনে রাখার মতো হয়ে থাকবে।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59856.77
ETH 1554.43
USDT 1.00
SBD 0.42