বাইক সার্ভিসিং এর দিন"

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • বাইক সার্ভিসিং
  • ২১,জুন ,২০২৫
  • শনিবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। গতকাল সকাল দশটার দিকে আমি গেলাম ঢাকা মোহাম্মদপুরে হিরোর অফিসিয়াল সার্ভিস সেন্টারে। বহুদিন হলো আমার বাইকের তেমন কোনো সার্ভিস করানো হয়নি। এর মাঝে কুষ্টিয়া সহ অনেক জায়গায় যাতায়াত করেছি।যার কারণে বাইকের অবস্থা কিছুটা ক্লান্ত এবং ভেঙে পড়ার মতো হয়ে গিয়েছিল। তাই ভেবেছি এবার ভালোভাবে একটা মাস্টার সার্ভিস করানো দরকার।


1000021448.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম মোহাম্মদপুর। কারণ যেহেতু শুক্রবার ছিল ওই জন্য ভিড়টাও বেশি হবে তারপরও গিয়ে দেখি চার নাম্বার সিরিয়াল পড়েছে আমার। সকাল দশটায় গিয়েও কোন লাভ হলো না আমার গাড়ি সার্ভিসিং শুরু করতে বেজে যায় বারোটা কারণ এর আগে সিরিয়াল পাইনি। যেহেতু অনেকদিন হলো মাস্টার সার্ভিস দেওয়া হয়নি সেজন্য এবার ভাবলাম সবকিছুই করে ফেলি যেমন :চেইন টাইট করা, ব্রেক ঠিক করা, ইঞ্জিন অয়েল পরিবর্তন, ফিল্টার চেক করা সব কিছু।আসলে বাইক চালিয়ে মজা না পায় তাহলে বাইক চালানোর ইচ্ছা মরে যায়।


1000021473.jpg

1000021471.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

সার্ভিসিংয়ের পুরো প্রক্রিয়াটাই ছিল পেশাদার। তারা প্রতিটি কাজ ধাপে ধাপে বুঝিয়ে করলো। পুরনো অয়েল ফেলে দিয়ে নতুন অয়েল দিল, ব্রেক ভালোভাবে টিউন করলো, আর বাইকের প্রতিটি অংশ পরিষ্কার করে আবার নতুনের মতো করে দিল। সার্ভিস শেষে বাইক চালিয়ে একদম ফ্রেশ ফিলিং পেলাম।এটা শুধু বাইকের জন্য না, আমাদের নিজের নিরাপত্তার জন্যও খুব গুরুত্বপূর্ণ। বাইক সার্ভিসিং শেষ হতে হতে তিনটা বেজে যায়। পাশের একটা হোটেল থেকে লাঞ্চ শেষ করি। যেহেতু সকালে আসছি ক্ষিদা তো লাগছে অবশ্য সকালে নাস্তা করেছিলাম। বাইক সার্ভিসিং করতে গেলেই পকেট ফাঁকা হয়ে যায়। এবারও অনেকগুলো টাকায় গুনতে হয়েছে। টাকাটা মূল বিষয় নয় বাইকে কোন সমস্যা থাকলে জীবনের নিরাপত্তার হুমকি হয়ে ওঠে। যাহোক বাইক সার্ভিসিং শেষ করে আবার রওনা করলাম বাসার উদ্দেশ্যে আমি অবশ্য উত্তরা থেকে গিয়েছিলাম। এত দূর থেকে মোহাম্মদপুর যাওয়ার আরেকটি কারণ আছে। এর আগেও ওই সার্ভিস সেন্টার থেকে তিনবার বাইক সার্ভিসিং করা হয়েছে। তাদের সার্ভিসিং আমার ভালো লেগেছে।

শেষ কথাঃ
আপনার বাইকটা যদি আপনাকে প্রতিদিনের পথে সঙ্গ দেয় তাহলে তার যত্ন নেওয়াও আপনার দায়িত্ব। নিয়মিত সার্ভিসিং করলে বাইক থাকবে সুস্থ, আর আপনি থাকবেন নিশ্চিন্ত।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি এবং একটি প্রাইভেট কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60116.64
ETH 1564.69
USDT 1.00
SBD 0.42