খুব সহজে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি||১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ||

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার , মার্চ ১৫/২০২২

আচ্ছালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি।আজকে আমি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রঙিন কাগজ ব্যবহার করে খুব সহজেই একটি সুন্দর ফুল তৈরি করতে হয়। চলুন তাহলে আজকে ফুল তৈরি করার প্রক্রিয়াটি শুরু করা যাক...

IMG_20220315_123736.jpg

সর্বশেষ মূল ছবি

খুব সহজে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরির উপকরণ

IMG_20220315_124347.jpg

ক্রমিক নম্বরউপকরণের নাম
A4 কাগজ
কাইচি
গাম
কম্পাস
পেন্সিল

🌷ধাপ - ০১🌷


IMG20220205213750_01.jpg

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করার জন্য প্রথমেই আমি নীল রঙের কাগজটি নিলাম। তারপরে আমি কম্পাসের সাহায্যে নীল রঙের কাগজের উপর অনেকগুলো সমান আকৃতির বৃত্ত তৈরি করে নিলাম।

🌷ধাপ - ০২🌷


IMG_20220315_124554.jpg

তারপরে আমি একটি কাইচি দিয়ে খুবই সুন্দর করে প্রত্যেকটি বৃত্ত কেটে নিলাম।

🌷ধাপ - ০৩🌷


IMG_20220315_124656.jpg

একই পদ্ধতিতে আমি হলুদ রঙের কাগজের একটি ছোট বৃত্ত তৈরী করে নিলাম।

🌷ধাপ - ০৪🌷


IMG_20220315_124839.jpg

এরপরে আমি নীল রঙের কাগজ দিয়ে ফুল তৈরি করার জন্য ভাঁজ করতে শুরু করলাম। আপনারা উপরের চিত্রটি লক্ষ্য করলে ভাঁজ গুলো খুব সুন্দর ভাবে দেখে নিতে পারবেন।

🌷ধাপ - ০৫🌷


IMG_20220315_124935.jpg

ভাঁজ করা শেষ হয়ে যাবার পরে সেটি এমন আকৃতি ধারণ করেছিল।

🌷ধাপ - ০৬🌷


IMG_20220315_125028.jpg

একই পদ্ধতি ব্যবহার করে আমি সবগুলো কাগজকে ভাঁজ করে নিলাম।

🌷ধাপ - ০৭🌷


IMG_20220315_125129.jpg

এরপরে আমি ফুলের পাপড়ি গুলো কে একত্রিত করার জন্য একটি নীল রঙের কাগজের গায়ে গাম লাগিয়ে দিলাম।

🌷ধাপ - ০৮🌷


IMG_20220315_125220.jpg

গাম লাগানো শেষ হয়ে যাবার পরে আমি অন্য একটি কাগজ এনে সেখানে লাগিয়ে দিলাম।

🌷ধাপ - ০৯🌷


IMG_20220315_125329.jpg

এর পরে আমি আস্তে আস্তে প্রত্যেকটি পাপড়িকে গাম লাগিয়ে একত্রিত করতে শুরু করলাম। একত্রিত করার প্রত্যেকটি ধাপ আমি আপনাদেরকে উপরের ছবির মাধ্যমে দেখানো চেষ্টা করেছি

🌷ধাপ - ১০🌷


IMG20220205215342_01.jpg

সকল পাপড়ি একত্রিত হয়ে যাবার পরে ফুলের মাঝখানে আমি গাম দিয়ে হলুদ রঙের বৃত্তটি লাগিয়ে দিয়েছি।

🌷ধাপ - ১১🌷


IMG_20220315_123736.jpg

ফুলের সৌন্দর্য আরো একটু বৃদ্ধি করার জন্য আমি হলুদ রঙের বৃত্তের মাঝখানে ছোট্ট একটি নীল রঙের বৃত্ত দিয়ে দিয়েছি। আর আজকে এরই মাধ্যমে শেষ হয়ে গেল খুব সহজে রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুলটি।

রঙিন কাগজ দিয়ে এই ধরনের ফুল তৈরি করতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না। এই ধরনের ফুল তৈরি করার জন্য আপনারা প্রথমেই উপকরণ গুলো সংগ্রহ করে নিবেন। উপকরণ গুলো সংগ্রহ করা শেষ হয়ে যাবার পরে আমার দেখানো ধাপগুলো অনুসরণ করলেই খুব সহজেই তৈরী করতে পারবেন এমন একটি রঙিন কাগজের ফুল।

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার

Sort:  
 4 years ago 

ওয়াও ভাইয়া আপনি অনেক সুন্দর একটি রঙিন কাগজের ফুল তৈরি করেছেন। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। বিশেষ করে রঙিন কাগজের কালার কম্বিনেশন অনেক সুন্দর হয়েছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রঙিন কাগজের ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

 4 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

আপনি চমৎকার একটি রঙ্গিন কাগজ দিয়ে ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙিন কাগজের ফুল বানানোর পদ্ধতি অনেক সহজ করে আপনি দেখিয়েছেন কিন্তু আমার কাছে কাগজ দিয়ে ফুল বানানো অতটা সহজ লাগেনা। রঙিন কাগজের ফুল বানানোর প্রক্রিয়া টা অনেক সুন্দর করে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

এত সুন্দর করে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

বাহ আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটা ফুল তৈরি করেছেন। দেখতে এক কথায় অসাধারণ লাগছে। সত্যি আপনার আকা খুবই সুন্দর ও অতুলনীয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এতো সুন্দর একটা ফুলের আর্ট শেয়ার করার জন্য।

 4 years ago 

মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 4 years ago 

ভাই রঙিন কাগজের তৈরি ফুলের খুব সুন্দর একটি কৌশল আজকে আপনার কাছে থেকে শিখে নিলাম। আপনি খুবই সহজ ভাবে ফুল তৈরির ধাপ গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ফুলটি দেখতে সিম্পল হলেও খুবই সুন্দর লাগছে।

 4 years ago 

গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা আপনার এই ফুলটি দেখতে বেশ চমৎকার দেখাচ্ছে বিশেষ করে আপনি ফুলটি তৈরি করাতে রঙ্গিন কাগজ ব্যবহার করেছেন বলে আমার কাছে দারুন লেগেছে ।ফুলটি তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 4 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি রঙিন ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের ফুল টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে রঙিন কাগজের ফুল শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

ভাই আপনার রঙিন কাগজ দিয়ে ফুল বানানোর এই প্রজেক্ট টা আমার কাছে অসাধারন লাগলো। চমৎকার ভাবে আপনি এই প্রজেক্ট টি সম্পন্ন করেছেন। আপনার ধারনার বাহবা দিতেই হয়। খুবই সুন্দর করে বানিয়েছেন আপনি এই জিনিশ টা। ধন্যবাদ এতো সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

বেশ ভালো লাগলো ভাইয়া। খুব সহজে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করলেন এবং ফুলটি চমৎকার ভাবে ফুটে উঠেছে। আপনার হাতের কাজ খুবই পরিষ্কার দক্ষতার সহিত কাজটি সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

মতামত প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ

 4 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে দারুন একটি ফুল তৈরি করেছেন আপনার তৈরি করা ফুলটি আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। ফুল তৈরির ধাপগুলো আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করলেন যা দেখে আমি এই ফুল বানানো শিখে গেলাম। অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোষ্ট আমাদের উপহার দেয়ার জন্য।

 4 years ago 

গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64612.72
ETH 1870.64
USDT 1.00
SBD 0.38