মেলায় ভ্রমণ||

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ভ্রমণ করতে অনেক ভালো লাগে। আর সুন্দর মুহূর্তগুলো সবার মাঝে শেয়ার করতে ভালো লাগে। তাই আজকে আমি মেলায় ভ্রমণের কিছু মুহূর্ত সবার মাঝে শেয়ার করবো।


মেলায় ভ্রমণ:

IMG_20251019_164011.jpg
Device-OPPO-A15
Location


মেলায় ভ্রমণ করার আনন্দটাই আলাদা। বেশ কিছুদিন আগে আমার শহরের খুবই কাছে মেলা অনুষ্ঠিত হয়েছিল। শিল্প ও বাণিজ্য মেলা মানেই বিশাল আয়োজন। আর বাণিজ্য মেলায় গেলে অনেক কিছুই কেনাকাটা করতে ইচ্ছে করে। সেখানে বিভিন্ন রকমের খাবারের দোকান থেকে শুরু করে কসমেটিক্স, জামা কাপড় সবকিছুই পাওয়া যাচ্ছিল।


IMG_20251019_164029.jpg
Device-OPPO-A15
Location


মেলায় গেলে মজার মজার সব খাবার খেতে যেমন ভালো লাগে তেমনি কেনাকাটা করতে ভালো লাগে। আর পছন্দের জিনিসগুলো খুজে খুজে যখন কেনা হয় তখন অনেক বেশি ভালো লাগে। মেলার প্রত্যেকটা জিনিস অনেক পছন্দনীয় ছিল। আর সবকিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। সবকিছু ঘুরে ঘুরে দেখার মাঝে অন্য রকমের আনন্দ আছে।


IMG_20251019_164044.jpg
Device-OPPO-A15
Location


মেলায় গেলে একটি জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হল বাচ্চাদের আনন্দ। বাচ্চাদের আনন্দ করার দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তারা বাবা-মায়ের সাথে ঘুরতে যায় আর অনেক সুন্দর সময় কাটায়। তাদের আনন্দ করা দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর সত্যিই অনেক বেশি ভালো লাগে আমার। আমিও মনে হয় যেন ছোটবেলার মাঝে হারিয়ে গিয়েছি।


IMG_20251019_164020.jpg
Device-OPPO-A15
Location


এছাড়া মেলায় গেলে অনেকে নাগরদোলা, দোলনা কিংবা বিভিন্ন খেলনা জাতীয় জিনিসগুলোতে ওঠে আর অনেক আনন্দ করে। বাচ্চাদের জন্য এগুলো খুবই আনন্দের একটি জায়গা। আর টিকিটের বিনিময়ে অনেক কিছুই সেখানে দেখতে পাওয়া যায়। সবকিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালো লাগে মেলায় ঘুরতে।


IMG_20251019_164059.jpg
Device-OPPO-A15
Location


মেলায় ঘুরাঘুরি করতে আর কেনাকাটা করতে ভীষণ ভালো লাগে। তাই যখনই মেলা অনুষ্ঠিত হয় তখনই ঘুরতে যাওয়ার চেষ্টা করি। খুব একটা বেশি কিছু কিনতে না পারলেও টুকিটাকি কেনাকাটা করার চেষ্টা করি। আর মেলার আনন্দ উপভোগ করার চেষ্টা করি। তেমনি কিছুদিন আগে মেলায় গিয়ে অনেক আনন্দ করেছিলাম আর সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার চেষ্টা করলাম।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 8 months ago 

শিল্প ও বাণিজ্য মেলা গুলোতে দেখার মত এবং ঘোরার মত অনেক কিছুই থাকে তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এই মেলাবলীর দৃশ্যপট। একটি জায়গার মধ্যে অনেক কিছুই বিদ্যমান থাকে আপনার পোস্টেও খুবই সুন্দর কিছু দৃশ্য দেখতে পেলাম সেই সাথে বর্ণনা গুলি পড়েও ভালো লাগলো।

Hello there! 👋🏼

So excellent you've shared about traveling. 🤩

There's a travel community that is active now through this link:

https://steemit.com/trending/hive-188972

Suscribe and feel free to share your travel adventures there moreover of tips, food, nature and more.🚌

~ Join the Discord server + Telegram group and have a happy day.👍🏼

Blue Minimalist World Environment Day Banner.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 60184.04
ETH 1615.08
USDT 1.00
SBD 0.42