মেলায় ভ্রমণ||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ভ্রমণ করতে খুবই ভালো লাগে। আর বেশ কিছুদিন আগে মেলায় ভ্রমণ করেছিলাম। শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণের বেশ কিছু পর্ব ইতো মধ্যে শেয়ার করেছি। আজকে নতুন একটি পর্ব শেয়ার করবো।
মেলায় ভ্রমণ:
Location
যেকোনো জায়গায় ভ্রমণ করতে আমরা সবাই পছন্দ করি। আর মেলায় যেতে তো খুবই ভালো লাগে। ছোটবেলায় যখন মেলায় যেতাম তখন অনেক ভালো লাগতো। আর ছোটবেলার সেই মেলার স্মৃতিগুলো এখনো মনে পড়ে। যখন মেলা অনুষ্ঠিত হয় তখনই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর সেই ভালোলাগা থেকে এখনো মাঝে মাঝে মেলায় যাই। বেশ কিছুদিন আগে আমার বাসার খুবই কাছে মেলা অনুষ্ঠিত হয়েছিল।
Location
শিল্প ও বাণিজ্য মেলা মানেই বিশাল আয়োজন। শিল্প ও বাণিজ্য মেলা গুলো একেবারে মাসব্যাপী হয়ে থাকে। শিল্প ও বাণিজ্য মেলা বড় পরিসরে হয় বলেই জায়গাটা অনেক বড় হয়। আর মেলার দোকানগুলো অনেক সুন্দর করে বসানো হয়। পুরো মাস জুড়ে মেলা চলেছিল বলেই সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল। ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে কোথাও ঘুরতে যেতে কিন্তু ভালোই লাগে।
Location
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মেলায় গেলে সবার আনন্দ দেখতে আমার বেশি ভালো লাগে। ছোট বাচ্চাদের আনন্দ দেখতে ভালো লাগে। আর বড়রাও নিজের প্রয়োজনীয় কাজে কিংবা প্রয়োজনীয় কেনাকাটা করতে ব্যস্ত সময় পার করে। ছোট ছোট জিনিসগুলো কিনতে কিন্তু আমারও ভালো লাগে। তবে মেলা থেকে যেগুলো কেনা হয় সেগুলো সত্যিই অনেক ভালো হয়। বাজারের তুলনায় মেলায় সব কিছুর দাম তুলনামূলক একটু কম থাকে।
Location
মেলায় গেলে হাঁড়ি পাতিল থেকে শুরু করে বিভিন্ন ঘর সাজানোর জিনিস সবকিছুই দেখতে পাওয়া যায় আর কেনা যায়। সেগুলো কিনতে আমার বেশি ভালো লাগে। আমার তো জামা কাপড়ের প্রতি ততটা আকর্ষণ থাকে না। কারণ মেলার জামা কাপড় আমার কাছে খুব একটা ভালো লাগে না। তবে অন্যান্য জিনিসগুলো ভালোই লাগে। ছোট ছোট জিনিসগুলো কিনতে বেশি ভালো লাগে।
Location
মেলায় বড়রা যেমন আনন্দ করে তেমনি ছোটরাও আনন্দ করে। ছোট বড় সবাই যে যার মত করে আনন্দে মেতে উঠে। আর মেলার আনন্দটা উপভোগ করতে আমার খুবই ভালো লাগে। তাই আমার বাসার কাছে যখন মেলা অনুষ্ঠিত হয়েছিল তখন মেলায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর অনেক সুন্দর সুন্দর মুহূর্ত গুলো ক্যামেরাবন্দি করেছিলাম। সেগুলোই আজকে শেয়ার করলাম।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1973367002665456009?t=aFhi8fXWf3gID1w7Dj0eRA&s=19