ফটোগ্রাফি-কয়েকটি ফুলের ফটোগ্রাফি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। যখন সুন্দর কোন কিছু দেখি কিংবা সুন্দর কোন ফুল দেখি তখন ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। আর আজকে আমি কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো।
কয়েকটি ফুলের ফটোগ্রাফি:
Location
এই ফুলের কালারটা এত সুন্দর যে বাস্তবে দেখতে অসাধারণ লাগছিল। কয়েকদিন আগে সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর এই সুন্দর ফুলের দেখা পেয়েছিলাম। ফুলটির নাম আমার জানা নেই। তবে এই ফুলের সৌন্দর্য আমার ভীষণ ভালো লেগেছিল। বিশেষ করে ফুলের কালারটা অসাধারণ ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছিল। তাই তো ফটোগ্রাফি করেছিলাম।
Location
গোলাপের সৌন্দর্য যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। গোলাপের প্রত্যেকটা কালার যেন এক একটা সৌন্দর্য। এই গোলাপের অপরূপ সৌন্দর্য দেখে খুবই ভালো লেগেছিল। তাই এই সুন্দর গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। লাল টকটকে গোলাপ ফুল দেখতে অনেক সুন্দর ছিল। আর খুবই আকর্ষণীয় লেগেছিল। তাইতো এই সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছিলাম।
Location
বেলি ফুল দেখতে যেমন সুন্দর তেমনি মিষ্টি ঘ্রাণ। এই ফুলের সৌন্দর্য খুবই ভালো লাগে দেখতে। আর এই ফুলের সৌন্দর্য সবাইকে মোহিত করে। বিশেষ করে এই ফুলের পাপড়ি গুলো অনেক সুন্দর। এই সুন্দর ফুল দেখে আমার খুবই ভালো লেগেছিল। চারপাশে যেন মিষ্টি গন্ধ একেবারে ছড়িয়ে পড়েছিল। এই ফুলের ঘ্রাণ সবাইকে মাতাল করে তোলে।
Location
ঝিঙে ফুলের ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। যখন দেখি এই ফুল ফুটে আছে তখনই ফটোগ্রাফি করি। এই ফুলের সৌন্দর্য সত্যি অতুলনীয়। বিশেষ করে ফটোগ্রাফিতে এই ফুলটি দেখতে খুবই ভালো লাগে। আর সুন্দর এই ঝিঙে ফুলের ফটোগ্রাফি কয়েকদিন আগেই করেছিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছিল। সবজি হিসেবে ঝিঙে পরিচিত হলেও এই ফুলের সৌন্দর্য কোন অংশে কম নয়।
Location
জবা ফুলের অপরূপ সৌন্দর্য যত দেখি ততই ভালো লাগে। এই ফুলটি আমি দেখেই ফটোগ্রাফি করেছিলাম। দেখতে খুবই সুন্দর লাগছিল। এই ফুলের কালারটা অসাধারণ ছিল। বাস্তবে এই ফুলটি দেখতে বেশি সুন্দর ছিল। অনেক সময় ফটোগ্রাফিতে অরিজিনাল সৌন্দর্য কিংবা অরিজিনাল কালার উঠে আসে না। তবে এই ফুলের বাস্তবের সৌন্দর্যটাই আমার কাছে বেশি ভালো লেগেছিল।
দারুন দারুন সব ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1963987693714514400?t=fwTUf9MqGV99mCI5PZ4jzg&s=19
আমার কাছে ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে, আর ফটোগ্রাফি দেখতেও খুব ভালো লাগে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি আমি সব থেকে বেশি পছন্দ করি। যে কোনো ফুলের ফটোগ্রাফি দেখলে ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকি। কারণ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে সেগুলোর দিক থেকে আর চোখ ফেরাতে ইচ্ছা করে না। একেবারে মন ছোঁয়া ছিল আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি। প্রত্যেকটা ফটোগ্রাফির প্রশংসা করা লাগছে। ধন্যবাদ সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো করার জন্য।
https://x.com/Monira93732137/status/1964314041687683136?t=icMfIC0hqebQZWCRRPMk9A&s=19
ভালো লাগে যখন বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি দেখি। আজকে আপনি সুন্দর সুন্দর চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। সত্যি বলতে এক একটা ফুলের ফটোগ্রাফি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। এই ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়।
বিভিন্ন রকমের ফুল দেখতে অনেক ভালো লাগে। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া।
আমি আপনার দ্বিতীয় ফটোগ্রাফি টা দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। সব সময় আপনার ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আমার অনেক বেশি ভালো লাগে যখন সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্টগুলো দেখি। অনেক আগ থেকেই আপনার ফটোগ্রাফি গুলো আমি অনেক বেশি পছন্দ করি। অনেক যত্ন আর পরিশ্রম করে আপনি ফটোগ্রাফি করেন তা বুঝা যায়। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ফুলের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। আমার এই পোস্ট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।
ওয়াও আপু আপনি দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।আপনা তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।বিশেষ করে গোলাপ ফুল ও জবা ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
প্রত্যেকটা ফুল এত সুন্দর দেখতে যে এই ফুলের ফটোগ্রাফির কোন তুলনা হয় না। ভীষণ সুন্দর এবং পছন্দের ফুলগুলি। প্রত্যেকটি ফুল এবং ফুলের রং অসম্ভব সুন্দর হয়েছে আর আপনার ফটোগ্রাফি ভীষণই চমৎকার হয়েছে। বেশ ভালো লাগলো এত সুন্দর ফটোগ্রাফি দেখে ধন্যবাদ।
আপনার শেয়ার করা এই ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি এখানে একের পর এক চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি যে গোলাপের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷ আর আপনি ঠিক বলেছেন গোলাপের সৌন্দর্য দেখে আমরা সব সময় অনেক বেশি মুগ্ধ হয়ে থাকি৷
বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর হয়েছে। কোথায় ঘুরতে গেলে ফটোগ্রাফি করা এখন আমাদের স্বভাবে পরিণত হয়েছে।যাইহোক বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন। তবে জবা ফুলের ফটোগ্রাফিটি আমার বেশ ভালো লেগেছে।