জেনারেল রাইটিং-সুস্থ জীবন যাপনের জন্য ঘুম খুবই প্রয়োজনীয়||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লিখব। আমি সবসময় চেষ্টা করি গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করার। আজকেও একটি চমৎকার বিষয় নিয়ে লিখবো। সুস্থ জীবন যাপনের জন্য ঘুম খুবই প্রয়োজনীয় এই বিষয় নিয়ে লিখবো। আশা করছি সবার ভালো লাগবে।
সুস্থ জীবন যাপনের জন্য ঘুম খুবই প্রয়োজনীয়:
Source
কয়েকদিন থেকে নির্ঘুম রাত কাটছে। হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে। মাঝ রাতে ঘুম ভেঙে যাওয়ার পর কি যে এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে আর সহজে ঘুম আসতে চায় না। আর ঘুমের এই ব্যাঘাত আমাদের শারীরিকভাবে যেমন অসুস্থ করে তোলে তেমনি মানসিকভাবে অসুস্থ করে তুলে।
একজন মানুষের সুস্থ থাকতে হলে পর্যাপ্ত ঘুম খুবই প্রয়োজনীয়। আর পর্যাপ্ত না ঘুমালে ব্রেন ঠিকভাবে কাজ করবে না। পর্যাপ্ত ঘুম না হলে শরীর খারাপ হয়ে যাবে। এছাড়া বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা দিতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রেন সচল রাখতে এবং মস্তিষ্ক ঠান্ডা রাতে পর্যাপ্ত ঘুম খুবই প্রয়োজনীয়। যেটা কয়েকদিন থেকে একদমই হচ্ছে না। অনেক চেষ্টা করার পরেও ঠিকমত ঘুমাতে পারছি না।
অন্যদিকে দেখা যায় ঘুম না হওয়ার কারণে অনেকে ঘুমের মেডিসিন সেবন করে। কিন্তু এটার যেমন ভালো দিক আছে তেমনি ক্ষতিকর দিক আছে। আমি নিজেই সেটার ভুক্তভোগী। কয়েকদিন ঘুম না হওয়ার পরে আমি কয়েকদিন ঘুমের মেডিসিন সেবন করেছি। এরপর থেকে শুরু হয়েছে নতুন এক বিপত্তি। এখনতো ঘুম একদমই আসতে চায় না। মাঝরাতে ঘুম ভেঙে যায় এরপর ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও ঘুমের কোন সম্ভাবনা পাই না।
যদি রাতে পর্যাপ্ত ঘুম না হয় তাহলে মস্তিষ্ক যেমন অচল হয়ে যায় তেমনি সারাদিন খুবই খারাপ ভাবে কাটে। কোন কিছুই ভালো লাগে না। সব কাজে অলসতা চলে আসে। আর খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো দিন জুড়ে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। আর কোন কাজ করতে ভালো লাগে না। তখন খুবই খারাপ লাগে।
ঘুমের সমস্যা দেখা দিলে আমরা শারীরিকভাবে যেমন অসুস্থ হয়ে পড়ি তেমনি মানসিকভাবে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। শরীরের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে শুরু করে। তাই পর্যাপ্ত ঘুম অনেক বেশি প্রয়োজনীয়। পর্যাপ্ত ঘুম না হলে ধীরে ধীরে শরীর অসুস্থ হয়ে পড়ে। আর সেই অসুস্থতা থেকে বেরিয়ে আসা সত্যিই অনেক মুশকিল হয়ে যায়।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1971917726018163021?t=g5prGYg13GO2BgGp4m2FKA&s=19
https://x.com/Monira93732137/status/1971938368335630669?t=Hd_WOicBuHY4mvqrW2N9Lg&s=19