রাস্তার পাশের সৌন্দর্য উপভোগ||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। রাস্তার পাশের নদীর পাড়ের সৌন্দর্য দেখে খুবই ভালো লেগেছিল। তাই ফটোগ্রাফি করেছিলাম। সেই সুন্দর মুহূর্ত গুলোই শেয়ার করবো।
রাস্তার পাশের সৌন্দর্য উপভোগ:
Location
আজকে যখন বাসে করে যাচ্ছিলাম তখন হঠাৎ করে রাস্তার পাশের এই জায়গাটির ওপর চোখ পড়ে গেল। আসলে দূর থেকে এই জায়গাটি এতটা সুন্দর লাগছিল যে বলে বোঝাতে পারবো না। নদীর পাড়ের আবহাওয়াটাই আলাদা। আর রাস্তার সৌন্দর্যের সাথে যেন এই নদীর পাড়ের সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আর দেখতেও খুবই ভালো লাগছিল।
Location
নীল আকাশের অপরূপ সৌন্দর্য আর নীল আকাশের সৌন্দর্য দেখতে ভালো লাগে। অপরূপ সৌন্দর্যে ভরা আকাশ আর প্রকৃতি সবকিছু যেন সৃষ্টিকর্তার নিজ হাতে উপস্থাপন করেছে। সবকিছু দেখে চোখ জুড়িয়ে গিয়েছিল। আর এই সুন্দর দৃশ্য দেখে ভাবলাম কিছু ফটোগ্রাফি করি। আসলে চলার পথে অনেক কিছুই দেখা যায়। আর সেই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করতে ভালো লাগে।
Location
নদীর পাড়ের সৌন্দর্যটাই আলাদা রকমের। এক পাশে বয়ে চলা নদী অন্য পাশে পিচ ঢালা রাস্তা সবকিছু মিলিয়ে নদীর পাড়ের সৌন্দর্য একেবারে দারুণভাবে ফুটে উঠেছিল। বাস্তবে এই দৃশ্য গুলো দেখতে বেশি ভালো লেগেছিল। যখন আমি সুন্দর এই দৃশ্য দেখছিলাম তখন চোখ জুড়িয়ে গিয়েছিল। আমার তো অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করেছিল। সব মিলিয়ে বেশ ভালো লেগেছে।
Location
নদীর পাড়ের সৌন্দর্য আর রাস্তার পাশের সৌন্দর্য সবকিছু মিলেমিশে খুবই চমৎকার একটি ওয়েদার উপভোগ করেছিলাম। রোদের মাঝে আকাশের সৌন্দর্য যেমন দেখতে ভালো লাগছিল তেমনি নদীর পাড়ের সৌন্দর্য আরো বেশি ফুটে উঠেছিল। আমিও এই সৌন্দর্য উপভোগ করেছিলাম। আর অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম। আর সেই সুন্দর মুহূর্ত গুলোই শেয়ার করলাম।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1986978492643410224?t=qEdFYGmtXIe53gb5j1DbPQ&s=19
https://x.com/Monira93732137/status/1986979030315508216?t=KkK_zGvaBJVpJB6Y7wpGWQ&s=19
ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে বেশ ভালো সময় কাটিয়েছেন। নীল আকাশ বরাবরই আমার খুব পছন্দ। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।