মাঝে মাঝে মন খারাপের কোন কারণ হয় না||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো। সব সময় নিজের অনুভূতিগুলো সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি। তেমনি আজকে আমি আমার অনুভূতি থেকে কিছু কথা লিখবো।
মাঝে মাঝে মন খারাপের কোন কারণ হয় না:
Source
আজ মনটা ভীষণ খারাপ। আসলে জীবনের বাস্তবতা গুলো আমরা মাঝে মাঝে মেনে নিতে পারি না। তখন সত্যিই অনেক খারাপ লাগে। হয়তো মন খারাপের কোন কারণ থাকে না। তবুও মন খারাপ হয়ে যায়। তেমনি আজকে কেন জানি খুবই খারাপ লাগছে। শুধু চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আসলে জীবনের কিছু কিছু সময় আমাদের সামনে আসে কিংবা কিছু কিছু পরিস্থিতির সামনে আমরা দাঁড়িয়ে পরি যেই পরিস্থিতি গুলো ভীষণ কষ্ট দেয়।
মাঝে মাঝে মনে হয় জীবনে মূল্যবান সময় গুলো অবহেলায় কেটে গেছে। আবার মাঝে মাঝে মনে হয় এই জীবনটা পুরোটাই বৃথা। আসলে জীবনে কি পেলাম আর কি হারালাম সেই হিসাব মেলাতে গেলে হিসেবের খাতায় কিছুই থাকবে না। হয়তো অনেক কিছুই পাওয়ার ছিল। কিংবা অনেক কিছুই চাওয়ার ছিল। কিছুই যেন পূর্ণ হলো না। কখনো বা ইচ্ছে গুলো মনের মাঝে চাপা পড়ে ধীরে ধীরে বিলীন হয়ে গেল আর কষ্ট গুলো ধীরে ধীরে বেড়ে উঠলো।
আজকে ছোট বোনকে ভর্তি করতে গিয়েছিলাম। ফেরার পথে তার দিকে আর তাকিয়ে থাকতে পারছিলাম না। এতটাই খারাপ লাগছিল যেটা বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে আমরা বড় হওয়ার পর হয়তো অনেক কিছুই বুঝতে শিখি। অনেক সময় অনেক কিছু বুঝতে শেখার পরেও কিছু করার থাকে না। আসলে আমার ক্ষেত্রেও হয়তো তেমনটা হয়েছে। জীবনে কোন কিছুই করতে পারলাম না। নিজের একটি ভবিষ্যৎ করতে পারলাম না।
নিজের অনিশ্চিত ভবিষ্যৎ যখন কষ্ট দেয় তখন অসহায়ত্ব যেন আরো বেশি বেড়ে যায়। মনে হয় ভেতরটা একেবারে ভেঙে চুড়ে যাচ্ছে। জীবনে হয়তো ভালো কিছুর প্রত্যাশাই করা এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই জীবনের প্রত্যেকটা পদক্ষেপে যেন নতুন নতুন বাঁধার সম্মুখীন হতে হচ্ছে। নয়তো এভাবে জীবনের প্রত্যেকটা বাঁধা ভীষণভাবে আঘাত করবে।
মাঝে মাঝে নিজেকে সত্যি অনেক তুচ্ছ মনে হয়। কারো জন্য কিছু করতে পারলামনা। মা বাবা বোন কাউকে সাহায্য করতে পারিনা। এই কষ্টের অনুভূতি কাউকে বোঝানোর মত না। মাঝে মাঝে মনে হয় পুরো জীবনটাই বৃথা। জীবনের এই সময়ে এসে সত্যি অনেক আফসোস হয়। নিজের জন্য আফসোস হয়। আর কারণে অকারণে মন খারাপ হয়ে যায়।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1965064625948697014?t=CkJSvyxSYUbwll0WzZf-yA&s=19
https://x.com/Monira93732137/status/1965081642973929685?t=9wFNMBjj4y-irviMHlAKhQ&s=19
https://x.com/Monira93732137/status/1965082018263482565?t=gC2mA3Drpn2eSQwKfinDUw&s=19
আসলে আপু বাস্তবতা অনেক কঠিন। সত্যি আপু জীবনে অনেক কিছু পাওয়ার ছিল কিন্তু যেকোন কারণে হয়তো পাওয়া হয়নি।তবে এখন মন খারাপের কোন কারণ লাগে না। বেশ ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ধন্যবাদ আপনাকে।
আপু আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আপনি ঠিকই বলছেন,কিছু কিছু মন খারাপের কোন কারণ থাকে না।হঠাৎ করে মন খারাপ হয়ে যায় এবং অনেক কষ্ট পেয়ে থাকি।যাইহোক আপনি খুব সুন্দর ভাবে সাজিয়ে পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।